২১৪ তাফসীরে তাবারী শরীফ ৬৪২৬. উবায়েদ ইব্ন সুলায়মান বলেন, আমি দাহৃহাক (র.)-কে বলতে শুনেছি, ০৫ ১০4% 35555 -এর অর্থ হলো, এ ব্যক্তি যে লেখক অথবা সাক্ষিকে আহবান করল, যখন তারা গুরুত্ত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিল। তখন তারা উভয়ে বলল, আমরা গুরুত্পূরণ প্রয়োজনে ব্যস্ত আছি, সুতরাং তুমি অপর একজনকে তালাশ কর। তখন আহবানকারী বলল, আল্লাহ্ তোমাদের উভয়কে আদেশ করেছেন যে, তোমরা উভয়ে এ আহবানে সাড়া দেবে। এ প্রসঙ্গে আল্লাহ্ তা'আলা তাকে অন্য কাউকে তালাশ করতে এবং তাদের উভয়কে ক্ষতিগ্রস্ত না করতে আদেশ করেছেন। অর্থাৎ তাদের উভয়কে গুরুত্বপূর্ণ প্রয়োজন হতে বিরত রাখবে না, যেহেতু সে তাদের উভয়কে ব্যতীত অন্যকে পাচ্ছে। ৬৪২৭. সুন্দী (র.) হতে বর্ণিত। তিনি ১১৫.5১$-948১/-১:%) -এর ব্যাখ্যা প্রসঙ্গে বলেন, যে ব্যক্তির ব্যস্ততা রয়েছে তুমি তার শরণাপন্ন হয়ে তাকে ক্ষতিগ্রস্ত করা সমীচীন নয়। যেমন তুমি তাকে বললে, আমার জন্য লিখে দাও, আর সে তা অমান্য না করে লিখে দিল, যার ফলে তার প্রয়োজন বিদ্বিত হলো। অনুরূপ তোমার সাক্ষিগণের মধ্য হতে কোন সাক্ষী যে ব্যস্ত রয়েছে, তাকে তুমি এরূপ বলবে না যে, চল আমার জন্য সাক্ষ্য দাও, যা দ্বারা তুমি তাকে তার প্রয়োজন হতে বিরত রাখলে, অথচ তুমি অন্য কাউকে পেতে পার। , ৬৪২৮. রবী: (র) হতে বর্ণিত তিনি ১4-১%১০৫০০4-এর ব্যাখ্যায় বলেন, যখন আয়াত 01245 08 5431 25৫ ৫% অবতীর্ণ হয়, তখন তাদের মধ্যে কেউ লেখকের নিকট এসে বলত, আমার জন্য লিখে দাও। তখন সে উত্তরে বলত, আমি ব্যস্ত আছি কিংবা আমার প্রয়োজন রয়েছে, অতএব, অন্য কারো নিকট গমন কর। তখন সে তাকে বাধ্য করত এবং বলত, তৃমি তো আমার জন্য লিখে দিতে আদিষ্ট হয়েছ। সুতরাং তৃমি তা ত্যাগ করতে পার না। এতাবে সে লেখককে ক্ষতিগ্রস্ত করত, অথচ সে অন্য কাউকে পেতে পারত। আর কোন ব্যক্তি এসে বলত, আমার সঙ্গে চল এবং সাক্ষ্য দাও। তখন সে বলত, অন্য কারো নিকট যাও আমি ব্যস্ত আছি কিবা আমার প্রয়োজন রয়েছে। তখন সে তাকে একথা বলে বাধ্য করত, তৃমি তো আমাকে অনুসরণ করায় আদিষ্ট হয়েছ। এভাবে আহবানকারী ব্যক্তি লেখক বা সাক্ষীকে ক্ষতিগ্রস্ত করত অথচ সে অন্য কাউকে পেতে পারত। এ প্রসঙ্গে আল্লাহ্ তা'আলা আয়াতাংশ $4-২ 255৫ ১-% অবতীর্ণ করেন। ৬৪২৯. তাউস (র.) হতে বর্ণিত। তিনি $:5%355৫.-%9 -এর ব্যাখ্যা প্রসঙ্গে বলেন, লেখক বা সাক্ষীকে যখন আহবান করা হয়, তখন সে উত্তরে বলল, আমার বিশেষ প্রয়োজন রয়েছে। তখন আহ্বানকারী তাকে বাধ্য করে বলল, আমার জন্য লিখে দাও (এটাই তাকে ক্ষতিগ্রস্ত করে)। তদুপ সাক্ষীকেও ক্ষতিগ্রস্ত করা যাবে না। উপরোক্ত অভিমতসমূহের মধ্যে তাঁদের বক্তব্য বিশুদ্ধ, যারা বলেছেন 348 4১-5৫0-4%, -এর অর্থ হলো, যে লেখার জন্য ও সাক্ষ্য দানের জন্য আবেদন করে তার দ্বারা এ দু'জন ক্ষতিগ্রস্ত হবে না। আর তা এভাবে যে, তারা তার নিজের কাজ ছেড়ে লেখককে শুধু লেখার কাজেই ব্যস্ত রাখতে চায় এবং সাক্ষীকেও তঘুপ নিজের কাজ থেকে বিরত রেখে শুধু সাক্ষ্যদানে ব্যস্ত রাখতে চায়। যেমন আমরা ইতিপূর্বে এ অভিমত পোষণকারিগণের বক্তব্য উল্লেখ করেছি। ॥1॥11.0111100117.00
— পৃষ্ঠা ২২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।