Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol5
/ ৪৩১
📝 লেখা 📖 পিডিএফ

২১০ তাফসীরে তাবারী শরীফ সমর্থনে উক্ত বন্ুটি ক্রয় করার উপর কোন দলীল নেই। এমতাবস্থায় শরীআত মুতাবিক শপথসহ বিক্রেতার কথাই গ্রহণযোগ্য হবে এবং উক্ত মাল তারই জন্য সাব্যস্ত হবে। ফলে, ক্রেতার মাল তথা প্রদত্ত মূল্য বাতিল হয়ে যাবে। আর বিক্রেতার ক্ষতি, যেমন, ক্রেতা যদি ক্রয় করার কথা অস্বীকার করে, অথচ বিক্রীত বস্তুর উপর হতে বিক্রেতার মালিকানা রহিত হয়ে গিয়েছে, আর তার জন্য ক্রেতার নিকট হতে বিক্রীত বস্তুর মূল্য গ্রহণ করা ওয়াজিব হয়েছে। এমতাবস্থায় শরীআতের হুকুম মত সে এ প্রসঙ্গে শপথ করবে। আর তাতে ক্রেতার নিকট হতে মূল্য গ্রহণ করা সম্পর্কিত বিক্রেতার হক বাতিল হয়ে যাবে। এজন্য মহান আল্লাহ্‌ তা“আলা উভয় পক্ষকে সাক্ষ্য রাখার আদেশ করেছেন, যাতে কোন পক্ষের হকই অন্য পক্ষের দ্বারা বিনষ্ট না হয়। তাফমীরকারগণ +:5:651311১451১ -এর ব্যাখ্যায় একাধিক মত পোষণ করেছেন। তা হলো আল্লাহ্‌ তা'আলার পক্ষ হতে ক্রয়-বিক্রয়কালে সাক্ষ্য রাখা ওয়াজিব হিসাবে প্রদত্ত আদেশ, না, তা মুস্তাহাব হিসাবে প্রদত্ত আদেশ? তাঁদের মধ্যে কেউ কেউ বলেছেন যে, এ আদেশটি মুস্তাহাব হিসাবে ঘোষণা করা হয়েছে। ইচ্ছা করলে সাক্ষ্য রাখবে, না হয় রাখবে না। যারা এরূপ মত পোষণ করেছেন, তাঁদের আলোচনা £ ৬৪০২. শা'বী বর্ণিত। তিনি 7452003114-213 - এর ব্যাখ্যায় বলেছেন; তুমি ইচ্ছা করলে সাক্ষী রাখতে পার, নাও রাখতে পার। কারণ, তুমি আল্লাহ্র বাণীঃ ০5 এ ২১৪০০৫০০4০৭৪৫ 4301 (তারপর যদি তোমাদের কেউ অন্য কারো উপর আস্থা রাখে, তবে যার উপর আস্থা রাখা হয়েছে, সে যেন তার কাছে রক্ষিত আমানত প্রত্যর্পণ করে)-এর প্রতি কি কর্ণপাত করছ না? ৬৪০৩. ইব্‌ন সাবীহ (র.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি হাসান (র.)-কে বললাম, আপনি মহান আল্লাহ্‌র বাণীঃ 12051311১13 -এর প্রতি লক্ষ্য করেছেন কি? তিনি উত্তরে বললেন, তুমি যদি সে বিষয়ে সাক্ষী রাখ, তবে তা তোমার জন্য সে হক সম্পর্কে নির্ভরযোগ্য দলীল হবে। আর যদি তুমি সাক্ষী না রাখ, তবে তাতে কোন দোষ নেই। ৬৪০৪. ইব্‌ন সাবীহ (র.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি হাসান (র.)1-কে বললাম, হে আবু সাঈদ (র.)! আল্লাহ্‌ তা“আলার বাণী 8 12:651311451) - _এর মর্মাুসারে আমি কি এমন কোন ব্যক্তির নিকট বিক্রয় করব এবং আমি জানি যে, সে ব্যক্তি দু'মাস কি তিন মাসের মধ্যে মূল্য পরিশোধ করবে না? তবে আপনি কি আমার জন্য এটা দোষণীয় মনে করেন যে, আমি তার উপর কোন সাক্ষী রাখলাম না? তিনি জবাবে বললেন, যদি সাক্ষী রাখ, তবে তা তোমার জন্য সে বিষয়ে নির্ভরযোগ্য দলীল হবে। আর যদি তুমি সাক্ষী না রাখ, তবে তাতে কোন দোষ নেই। ৬৪০৫. শাবী (র.) হতে বর্ণিত। তিনি আল্লাহ্‌ তা'আলার বাণীঃ 12203131 ।১4৫-১)৬- এর ব্যাখ্যায় বলেছেন, ক্রেতা-বিক্রেতাগণ যদি ইচ্ছা করে, তবে তারা সাক্ষী রাখবে। আর যদি তারা ইচ্ছা না করে তবে সাক্ষী নাও রাখতে পারে। অন্যান্য ব্যাখ্যাকারগণ বলেছেন যে, ক্রয়-বিক্রয়ের সাক্ষী রাখা ওয়াজিব। ॥1॥11.0111100117.00

— পৃষ্ঠা ২২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।