১০ তাফসীরে তাবারী শরীফ হযরত দাউদ (আ.) ছাগল চরাতেন, তাঁর পিতা তাঁকে দায়িত্ব দিয়েছিলেন। তিনি পিতা ও ভাইদের নিকট খাদ্য নিয়ে যেতেন। তৎকালীন নবী (আ.) একটি শিং ( বোতল) ভর্তি করে তৈল ও একটি লৌহ বর্ম পাঠালেন তালূতের নিকট এবং বললেন, আপনার যে সৈন্য জালগৃতকে হত্যা করবে, তার মাথায় এ শিংটি রাখলে পরে তা টগ্বগ্ করে ফুটতে থাকবে এবং তার মাথাটি তৈলাক্ত হয়ে যাবে। কিন্তু তার মুখমর্ডলে এক ফোঁটা তৈলও পড়বে না। এটি তার মাথায় মুকুট হিসাবে শোভা পাবে। সে এ পোশাকটি পরলে তা তার গায়ে মানানসই হবে। তারপর তালৃত বনী ইসরাঈলের সবাইকে ডাকলেন। তিনি তাদের সবাইকে পরীক্ষা করলেন, কিন্তু কারো সাথে তা মিলল না। সকলকে পরীক্ষা করার পর হযরত দাউদ (আ.)-এর পিতাকে তালুত বললেন, আপনার কোন সন্তান অবশিষ্ট রয়ে গেল কি? যে এখানে আসেনি? তিনি বললেন হ্যাঁ, আমার ছেলে দাউদ অবশ্য রয়ে গেছে, সে আমাদের খাবার-দাবার নিয়ে আসে। দাউদ (আ.) আসছিলেন, পথিমধ্যে তিনটি পাথর ছিল। সেগুলো বলে উঠল, "দাউদ”। আমাদেরকে সাথে নিন, আমাদের দ্বারা আপনি জালুতকে হত্যা করতে পারবেন। তিনি সেগুলোকে উঠিয়ে তার থলেতে নিলেন। তালুতের ঘোষণা ছিল জালৃতের হত্যাকারীর নিকট তিনি আপন কন্যা বিয়ে দিবেন এবং তার সীলমোহর তালুতের রাজ্যে প্রচলিত হবে। দাউদ (আ.)-এর আগমনের পর শিৎটি তার মাথায় স্থাপনের সাথে সাথে তা টগবগিয়ে ফুটে উঠল, মাথা তৈলাক্ত হয়ে গেল। পোশাকটি পরানো হলে তা তাঁর দেহে ফিটফাট ও আঁটসাঁটতাবে লেগে গেল। অথচ তিনি ছিলেন হলুদ বর্ণের রুগ্ন লোক। ইতিপূর্বে যারাই পোশাকটি পরিধান করেছে, তাদের গায়ে টিলে হয়েছে। কিন্তু দাউদ (আ.)-এর গায়ে তা মানানসই হয়ে গেছে৷ এরপর তিনি জালৃতের দিকে যাত্রা করলেন। জালুত ছিল শ্রেষ্ঠতম সুঠামদেহী ও শক্তিশালী। দাউদ (আ.)-এর প্রতি নজর পড়তেই জালৃতের মনে ভীতির সৃষ্টি হলো, সে বলল, বালক! ফিরে যাও, তোমাকে হত্যা করতে আমার দয়া হচ্ছে। দাউদ (আ.) বললেন, "না, না বরং আমি তোমাকে হত্যা করবই।” তিনি পাথরগুলোকে পাথর নিক্ষেপণ-যস্ত্রে ফিট করলেন, প্রতিটি পাথর নেয়ার সময় এক একটি নাম রাখলেন। বললেন, "এটি আমার পূর্বপুরুষ হযরত ইবরাহীম (আ.)-এর নামে, এটি আমার পূর্বপুরুষ ইসহাক (আ.)-এর নামে এবং এটি আমার পূর্বপুরুয ইয়াকৃব (আ.)-এর নামে। তারপর তিনি নিক্ষেপণ যন্ত্রে চক্কর লাগালেন, তিনটি পাথর একটিতে পরিণত হলো, তিনি সেটি জালুতের প্রতি নিক্ষেপ করলেন। পাথর গিয়ে লাগল জালৃতের দু'চোখের মাঝে। তা তার মাথায় ঢুকে গেল এবং তিনি জালুতকে হত্যা করলেন। তারপর সে পাথরটি পর পর মানুষ হত্যা করা আরম্ত করল, যার গায়েই লাগে তার সবাঙ্গ ছেদ করে ঢুকে যায়৷ অবশেষে তাঁর আশে পাশে আর কেউ থাকল না এবং তারা পরাজিত হলো। হযরত দাউদ (আ.) হত্যা করলেন জালুতকে। তালৃত দেশে ফিরে আপন কন্যা বিয়ে দিলেন দাউদ (আ)-এর নিকট এবং রাজ্যে তার সীলমোহর চালু করে দিলেন। দিন দিন মানুষ দাউদ (আ.)-এর দিকে ঝুঁকছে, তাঁকে সবাই ভালবাসছে। তা দেখে তালুতের মনে, বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হলো। তিনি তাঁর প্রতি হিংসা পোষণ করতে লাগলেন । অবশেষ তাঁকে হত্যার পরিকল্পনা করলেন। কিছুক্ষণ পর দাউদ (আ.) সম্মুখ দিয়ে তাঁর ঘরে প্রবেশ করলেন। তালৃত তখন নিদ্রামগ্ন। তিনি দুটো বর্শা তালৃতের দু'পায়ের নিকট এবং অপর দুটো তার ডান ও বাম পার্থ রেখে গেলেন। সজাগ হয়ে বর্শা দেখেই তালুত বুঝে নিল এ কর্মের নায়ক কোন্ লোক। তালুত বললেন, আল্লাহ্ তা“আলা দাউদ (আ.)-কে করুণা করুন। সে তো আমার চেয়ে ভাল। আমি সুযোগ পেলে তাকে হত্যা করতাম, অথচ সে পূর্ণ সুযোগ পেয়েও আমাকে আক্রমণ করেনি, হত্যাও করেনি। ॥1॥11.011100117.00
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।