২০৪ তাফসীরে তাবারী শরীফ ৬৩৯৬. আতা (র.) হতেও অনুরূপ বর্ণনা রয়েছে। ইমাম আবূ জা“ফর তাবারী (র.) বলেন, এসবের মধ্যে সঠিক বক্তব্য হলো, তাঁদের যারা বলেছেন যে, এর অর্থ- যখন সাক্ষিগণকে সাক্ষ্য দেয়ার জন্য শাসক অথবা বিচারকের নিকট ভাকা হবে, তখন সাক্ষিগণ তাতে সাড়াদানে অবীকৃতি জ্ঞাপন করবে না। এ বক্তব্যটি উত্তম একথা আমরা এজন্য বলেছি যে, যেহেতু আল্লাহ্ তা“আলা ইরশাদ করেছেন, 1১4 131” 1141, সাক্ষিগণকে সাক্ষ্যদানের জন্য আহ্বান করলে তারা যেন অস্বীকার না করে। এখানে আল্লাহ্ তা “আলা তাদেরকে সাক্ষ্যদানের জন্য প্রদত্ত আহ্বানে সাড়া দেয়ার আদেশ করেছেন, আর তাদেরকে সাক্ষিগণ ”14-১। রূপে আখ্যা দেয়া হয়েছে। অথচ তারা ইতিপূর্বে সাক্ষ্যদান করা ব্যতীত তাদেরকে সাক্ষিরূপে আখ্যাদান করা জায়িয নয়। সুতরাং বুঝা গেল, যে বিষয়ে সাক্ষ্যদানের ব্যাপারে তাদেরকে সাক্ষীগণ রূপে আখ্যাদান করা হয়েছে তারা সে বিষয়ে পূর্বাহে সাক্ষ্য দিয়েছে। কেননা, কোন বিষয়ে তারা সাক্ষ্যদান করার পূর্বে তাদেরকে সাক্ষিগণ *1১৫ বলা জায়িয নেই। যেহেতু যদি এ নামের সাথে তাদেরকে আখ্যায়িত করা হয়, অথচ তারা এমন বস্তুর উপর সাক্ষ্য দান করেনি, যার প্রেক্ষিতে তার জন্য এ নামটি যথার্থ হয়, তবে পৃথিবীর বুকে এমন কোন সুস্থ বিবেকসম্পন্ন ব্যক্তি পাওয়া যাবে না, যিনি এ মত পোষণ করবেন যে, এ লোকটিকে এ অর্থে সাক্ষী বলা হবে, সে অচিরেই সাক্ষ্যদান করবে কিংবা এ অর্থে যে, সে সাক্ষ্যদানে যোগ্যতাসম্পন্ন। যদিও এ নামের সাথে কাউকে নামকরণ করা অশুদ্ধ। তবে, যার নিকট অন্যের জন্য সাক্ষ্য বিদ্যমান কিংবা যে ব্যক্তি ইতিমধ্যে তার সাক্ষ্য আদায় করেছে, তার জন্য এ নাম আবশ্যিক হবে। কাজেই, একথা সুবিদিত যে, আল্লাহ্ তা“আলার বাণীঃ (০১০1১ /১$41:):5 -এর দ্বারা সে ব্যক্তি উদ্দেশ্য, যার বৈশিষ্ট্য আমরা উল্লেখ করেছি অর্থ।ৎ যে ব্যক্তি সাক্ষ্য বিষয়ক তথ্য সত্রক্ষণ করেছে কিংবা পূর্বাহ্ন সাক্ষ্যদান করেছে, তারপর তাকে তা প্রতিষ্ঠা করার জন্য আহ্বান করা হয়েছে। কেননা, যে ব্যক্তি সাক্ষ্যদান করেনি এবৎসাক্ষ্য বিষয়ক তথ্য সংরক্ষণ করেনি, সাক্ষ্যদানের পূর্বে সে ব্যক্তিকে সাক্ষী বলা যায় না। এর কারণ আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি। তারপর ৮1$4|| শব্দে আলিফ ও লাম অব্যয় ব্যবহার একথার প্রতি সুস্পষ্ট প্রমাণ যে, যারা সাক্ষ্যদানে অস্বীকৃতি জানিয়েছে, তারা কতিপয় পরিচিত ব্যক্তি এবং তারা সাক্ষ্যের বিষয়ে সম্যক অবগত। তারাই সে সকল লোক, যাদেরকে সাক্ষ্যরূপে দাঁড় করানোর জন্য আল্লাহ তা“আলা তাঁর বাণীঃ ৫৯১১০৭৯১ (১২21১৮51৯১১ 1১4-১২. -₹%এ।০০০১-৯৪৯৮০৪০০৪ দ্বারা আদেশ দান করেছেন। বিষয়টি যখন এরূপই, তখন একথা স্পষ্ট যে, তাদেরকে আহ্বান করে সাক্ষ্য প্রতিষ্ঠা করার জন্য আদেশ করা হয়েছে এবং তাঁরা সাক্ষ্যদান রে জরা যাদ নান হাহতেরোনরাভিনেতারযাতিরাজডিকাহা তবে সেক্ষেত্রে এরূপ আর যখন ঘটনাটি এমন স্থানে ঘটে, যেখানে সাক্ষ্যদানে উপযোগী অপর কেউ উপস্থিত না থাকে, এরূপ ক্ষেত্রে আহবানে সাড়া দিয়ে সাক্ষ্যদান করা তার উপর ফরয। যেমন লেখককে লিখে দেয়ার দাবী জানান হলে যদি সে স্থানে সে ব্যতীত অপর কোন লেখক উপস্থিত না থাকে, তবে তার উপর তা করা ফরয । যেরূপ কেউ যদি এমন স্থানে উপস্থিত হয়, যেখানে সে ব্যতীত অন্য কেউ ঈমান ও শরীআতের বিধানাবলী ॥1॥11.011100117.001
— পৃষ্ঠা ২১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।