৮ তাফসীরে তাবারী শরীফ দিল, ও রাগ করল। যখন এ ব্যাপারে তারা একটু অসর্তক হলো, তখন তিনি বেরিয়ে পড়লেন এবং ঘোষকের নিকট গিয়ে পৌছলেন। বললেন, আমি জালুতের বিরুদ্ধে লড়ব। ঘোষক তাকে নিয়ে বাদশার নিকট গেলেন এবং বললেন, এই বালক ব্যতীত বনী ইসরাঈলের কেউ ডাকে সাড়া দেয়নি। রাজা বললেন, বৎস ! তুমি কি জালৃতের বিরুদ্ধে লড়তে যাবে? তিনি বললেন হ্যাঁ, অবশ্যই। বাদশাহ বললেন, ইতিপূর্বে তুমি কি এ ধরনের কোন ব্যাপারের সম্মুখীন হয়েছ? দাউদ (আ.) বললেন, হ্যাঁ, আমি ছাগলের রাখাল। একবার একটা বাঘ এসে আমার বকরী-পালে আক্রমণ করল। আমি সেটির দু” চোয়াল ঝাপটে ধরে ছিড়ে ফেলেছিলাম। তিনি বালকের জন্যে তীর-ধনুক ও যাবতীয় যৃদ্ধান্ত্র আনার নির্দেশ দিলেন। দাউদ (আ.) এগুলো পরিধান করে ঘোড়ায় চড়ে কিছুদূর মাত্র অগ্বসর হলেন। তারপর ঘোড়া ফিরিয়ে রাজার নিকট এসে পড়লেন। রাজা ও উপস্থিত লোকজন বলল, ছেলেটি তো সাহস হারিয়ে ফেলেছে! তিনি এসে রাজার সম্মুখে দাঁড়ালেন। রাজা জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? তিনি উত্তর দিলেন, আল্লাহ্ তা “আলা যদি.জালুতকে হত্যা না করেন এ ঘোড়া ও অস্ত্র তো তাকে হত্যা করতে পারবে না। আমাকে অনুমতি দিন আপন ইচ্ছানুযায়ী আমি লড়তে যাই। রাজা অনুমতি দিলেন। হযরত দাউদ (আ.) আপন থলেটি গলায় ঝুলালেন, তাতে কয়েক টুকরো পাথর তরলেন এবং যে মিকলা ( পাথর নিক্ষেপের যন্ত্র ) নিয়ে বকরী চরাতেন সেটি নিলেন। এরপর জালৃতের উদ্দেশ্যে যাত্রা করলেন। জালৃত-বাহিনীর নিকট যখন পৌছলেন, তখন জিজ্ঞেস করলেন, জানুত কোথায়? তাকে জালুতকে দেখিয়ে দেওয়া হলো। পরিপূর্ণ অস্ত্র-সঙ্সিত জালুত অশ্বে আরোহণ করে বেরিয়ে পড়ল। দাউদ (আ.)-কে দেখে জালুত বলল, 'আমি কি তোমার সাথে লড়াই করব? দাউদ (আ.) বললেন, হ্যাঁ। সে দাউদ (আ.)-কে লক্ষ্য করে বলল, (তুমি তো কুকুর শিকারীদের ন্যায় পাথর নিক্ষেপের যন্ত্র ও পাথর নিয়ে এসেছ। দাউদ (আ.) বললেন, তাই বটে। জালুত হুংকার ছেড়ে বলল, অনতিবিলম্বে তোমার দেহের গোশতগুলো কেটে টুকরো টুকরো করে আকাশের পাখি এবং জীবজন্তুকে খাওয়াব। দাউদ (আ.) বললেন, আল্লাহ্ পাক তোমার দেহের গোশতকে খন্ডবিখন্ত করে দেবেন। এরপর দাউদ (আ.) একটি পাথর তাঁর পাথর নিক্ষেপণ যন্ত্রে সেট করলেন। তারপর পাক দিয়ে ছুঁড়ে দিলেন জালৃতের দিকে। তার শিরন্ত্রাণের নাক বরাবর লেগে পাথরটি মাথার ভেতরে প্রবেশ করল। ফলে জালুত ঘোড়া হতে নিচে পড়ে গেল। দাউদ (আ.) অগ্রপর হয়ে তরবারি দিয়ে তার মাথা রি এতে পরম আনন্দিত হলো। তালুত প্রস্থান করলেন। রাজধানীতে এসে তালুত লোকমুখে শুধু দাউদ (আ.)-এর প্রশংসাই শুনতে লাগলেন। এতে তিনি রুষ্ট হলেন। এরপর দাউদ (আ.) এসে বললেন, আমার স্ত্রীকে আমার নিকট হস্তান্তর করুন। তালৃত বললেন, বিনা মোহরে রাজকন্যা চাও? দাউদ (আ.) বললেন মোহরের শর্ত তো তখন করেননি, এখন আমার নিকট তো অর্থ নেই। রাজা বললেন, তোমার সামর্থের অতিরিক্ত কিছু চাপিয়ে দিব না। তিনি মোহরানা আদায় করলেন এবং বললেন, আপনার শর্ত পূর্ণ করেছি। এবার আমার স্ত্রী আমাকে দিয়ে দিন। শেষ পর্যন্ত তালুত আপন কন্যাকে দাউদ (আ.)-এর নিকট বিয়ে দিলেন। জনসাধারণ সর্বদা দাউদ (আ.)-এর প্রশংসায় মুখর। তাঁর জনপ্রিয়তা এখন সবোর্ছচে। এতে তালুত ঈর্ষান্বিত। ষড়যন্ত্রের নতুণ চাল আরম্ত হলো। ছেলেকে ডেকে বললেন, তুমি দাউদকে খুন করবে। বিস্বয়াভিভূত ছেলে বলে উঠল, সুবহানাল্লাহ! সেতো আপনার পক্ষ হত এমন আচরণ পেতে পারে না। তালুত ছেলেকে বুঝালেন, তুমি ॥1॥11.011100117.00
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।