সুরা বাকারা £ ২৭৫ ১৬৯ পে আল্লাহ্ পাকের বাণী $ ধর ॥০৮৬ 7) ৮৮৮7 তা) এ 2222 শর্জ হপ ৫5 ৫৩ প্রাণ বুবতু চলর পর্তত ৮ প8পহি। ৩ হল নু ক সি পা & 1.284014515501 ০৭ 45155 -এর ব্যাখ্যা £ ; আল্লাহ্ তা'আলা ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্যে অর্জিত মুনাফা হালাল করেছেন এবং সুদকে হারাম 'করেছেন। সুদের দ্বারা এ সম্পদকে বুঝানো হয়েছে, যা খাতক সময় বর্ধিত করার বিনিময়ে হকদারকে অতিরিক্ত আদায় করে এবং হকদারও সময় বর্ধিত করে দেয়। এ পরিপ্রেক্ষিতে আল্লাহ্ তা “আলা . ঘোষণা দেন যে, সময় বর্ধিত করার কারণে সম্পদ আদায়ের কালে সম্পদে যে অতিরিক্ত পরিমাণ আদায় . করা হয়, আর ক্রয়-বিক্রয়ের মাধ্যমে যে অতিরিক্ত সম্পদ পাওয়া যায় তা এক রকম নয়। কেননা, আমি এক প্রকার অতিরিক্তকে হারাম করেছি যা সময় বর্ধিত করার কারণে সম্পদ আদায়কালে বর্ধিত হারে আদায় করতে হয় এবং অন্যটি আমি হালাল করেছি যা ক্রয়-বিক্রয়ের সময় ক্রেতা-বিক্রেতাকে তার ক্রয়মূল্যের চেয়ে বেশী মূল্য প্রদান করে থাকে। আর এভাবে সে মুনাফা অর্জন করে থাকে। এরপর আল্লাহ্ তা'আলা ইরশাদ করেন, ক্রয়-বিক্রয়ের কালে যে অতিরিক্ত সম্পদ পাওয়া যায়, তা সুদের সমতুল্য নয়। কেননা, ক্রয়-বিক্রয়ের কালে অতিরিক্ত অর্জিত সম্পদকে আমি হালাল ঘোষণা করেছি এবং সূদকে আমি হারাম ঘোষণা করেছি। আর আমার ঘোষণাই চূড়ান্ত ঘোষণা। মানুষ আমার বান্দা, তাদের মাঝে আমার ইচ্ছানুযায়ী কানুন জারী করব এবং তাদেরকে তাদের কোন কাজ থেকে স্বীয় ইচ্ছা মৃতাবিক দূরে রাখব। আমার এ সিদ্ধান্তে কেউ কোন আপত্তি করার ক্ষমতা রাখে না। আমার হুকৃম অমান্য করারও শক্তি-সমর্থ রাখে না। তাদের উপর ফরয হচ্ছে আমার বাধ্যগত থাকা এবং আমার হুকুমের সামনে মাথা নত করা। এরপর আল্লাহ্ তা“আলা ইরশাদ করেন, "যার কাছে তাঁর প্রতিপালক থেকে উপদেশ এসেছে এবং সে তা থেকে বিরত রয়েছে।” ইব্ন জারীর তারাবী (র.) বলেন,%১৭৬ শব্দটি দ্বারা এখানে নসীহত ও ভীতি প্রদর্শন বুঝানো হয়েছে যা কুরআনুল কারীমের আয়াতসমূহে বান্দাদের জন্য আল্লাহ্ তা"আলা সবিস্তারে বর্ণনা করেছেন। আর এসব ওয়াদাকে বুঝানো হয়েছে, যা আল্লাহ্ তা“আলা তাদের সৃদ ভক্ষণ করার জন্যে শাস্তি হিসাবে উল্লেখ করেছেন। আল্লাহ্ পাক ইরশাদ করেন, যার কাছে এরূপ নসীহত আসার পর সুদ ভক্ষণ থেকে বিরত রয়েছে, কৃত আমল পরিত্যাগ করেছে এবং ভবিষ্যতেও তা না করার সংকল্প করেছে, তার জন্যে বৈধ হবে যা সে নসীহত আসার পূর্বে ও আল্লাহ্ তা'আলার তরফ থেকে হারাম ঘোষিত হবার পূর্বে সৃদ খেয়েছে, নিয়েছে ও উপভোগ করেছে। আর আল্লাহ্ তা'আলার তরফ থেকে নসীহত আসার মাধ্যমে সৃদ হারাম হবার প্রেক্ষিতে তা তক্ষণ থেকে বান্দার বিরত হবার পর ভবিষ্যতে সূদ ভক্ষণ থেকে বিরত থাকার তাওফীক প্রদান প্রসঙ্গটি আল্লাহ্ তাআলার দিকেই প্রত্যাবর্তন করে। তিনি যদি ইচ্ছা করেন তাহলে তাকে ভবিষ্যতে এরপ ছ্ৃণ্য কাজ থেকে বিরত রাখবেন এবং এ কাজে তাকে দৃঢ়তা প্রদান করবেন। আর যদি চান তাকে এ ব্যাপারে অপমানিত করবেন। আল্লাহ্ পাকের বাণী £ 4০০৭ -এর অর্থ হচ্ছে, যে ব্যক্তি সৃদ হারাম হবার পর পুনরায় সূদ উ্ষণ করে এবং সূদ হারাম হবার আদেশপ্রাপ্তির পূর্বে তারা যা বলত পরেও তা-ই বলে যেমন ক্রয়-বিক্রয়ও সূদের মত, তারা জাহান্নামের অধিবাসী এবং তারা সেখানে সর্বদা থাকবে। ॥1॥11.0111100119.00
— পৃষ্ঠা ১৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।