৬ তাফসীরে তাবারী শরীফ কথা শুনতে পেলেন। তিনি বললেন, "আল্লাহ্র কসম ! তোমরা কি এ লোকটিকে এতই গুরুত্ব দাও? "সে একটা কিছু' আমি তো তা মনে করি না। আল্লাহ্র কসম, আমি যদি তার দেখা পেতাম তো তাকে খুন করে ছাড়তাম। তোমরা আমাকে রাজার নিকট নিয়ে যাও তো! তাঁকে রাজা তালুতের দরবারে নেয়া হলো। তিনি বললেন, "জনাব! আমর! দেখছি যে, আপনারা আল্লাহ্র এ দুশমনটিকে অত্যন্ত গুরুত্ব দেন। আল্লাহ্র কসম! আমি যদি তাকে পেতাম তো খুন করে ছাড়তাম। তালুত বললেনঃ তোমার পূর্ব অভিজ্ঞতা ও শক্তির বর্ণনা দাও তো, শুনি। দাউদ (আ.) বললেন, একবার নেকড়ে এসে আমার বকরী পালে আক্রমণ করে। আমি তাকে কাবু করে ফেলি, তার মাথা ঝাপটে ধরে চোয়াল দুটো ছিড়ে ফেলি। তারপর সেটির মুখ চেপে ধরি। আমাকে একটি বর্ম দিন আমি তা পরিধান করে দেখি। একটি বর্ম হাযির করা হলো। তিনি তা পরলেন। এটি তাঁর দেহে যথাযথভাবে লেগে গেল, হলো মানানসই। এতে তালুতসহ উপস্থিত ইসরাঈলীয়গণ পরম আনন্দিত হলো। তালুত বললেন, সম্ভবত এর হাতেই আল্লাহ্ তা'আলা জালুতকে ধ্বংস করবেন। রাত্রি অবসানে সবাই জালুতের দিকে রওয়ানা করলেন। উভয় পক্ষ মুখোমুখি। দাউদ (আ.) বললেন, 'জালৃত কই”, ওকে আমাকে চিনিয়ে দাও। ওরা জালুতের দিকে ইঙ্গিত করল। জালুত ছিল বর্ম পরিহিত তার অশ্বে উপবিষ্ট। তাকে দেখামাত্রই থলের ভেতরে পাথরগুলো লাফালাফি, দাপাদাপি আরম্ত করে দিল। এটি বলে আমাকে নিন, ওটি বলে আমাকে ৷ তিনি একটি পাথর নিয়ে ফিঙ্গাতে সেট করলেন। তারপর তা পাকিয়ে জালুতের দিকে ছুঁড়ে মারলেন। পাথর গিয়ে লাগল জালুতের দু'চোখের মাঝ বরাবর এবং মস্তিফে ঢুকে গেল। জালৃত ঘোড়া হতে পড়ে মারা গেল।. দাউদ (আ.) হত্যা করলেন জালুতকে। অবশেষে তার সেনাবাহিনী ছত্রভঙ্গ হয়ে পলায়ন করলে জনতার মুখে একটাই বুলি, দাউদ (আ.) জীলৃতকে হত্যা করেছেন। তালুত জনতা হতে বিচ্ছিন্ন হয়ে পড়লেন। জনসাধারণ তালুতের স্থলে দাউদ (আ.)-এর প্রতিই আকৃষ্ট হলো। এমনকি তালুতের নাম শোনাই গেল না। ইয়াহুদী ও খৃষ্টানদের ধারণা, তালুত যখন দেখলেন ইসরাঈলীয়রা ত!কে ছেড়ে দাউদ (আ.)-এর প্রতি ঝুঁকছে, তখন তিনি দাউদ (আ.)-কে হত্যা করার গোপন ষড়যন্ত্রে মেতে উঠলেন। আল্লাহ্ তা'আলা এ অপকর্ম হতে তাঁকে বিরত রাখলেন এবং হযরত দাউদ (আ.)-কে বাঁচালেন। অবশেষে আপন অপরাধ মেনে নিয়ে তিনি আল্লাহ্র দরবারে তাওবা করলেন। এক্ষণে আমরা দাউদ (আ.) ও তালুত সম্পর্কে যে দুটো তাব্য পেশ করলাম ওয়াহ্ব-ইবৃন মুনাবৃবিহ্- হতে এর বিপরীত একটি বর্ণনা রয়েছে। তা হলো £ ৫৭৪২. ওয়াহ্ব ইব্ন মুনাব্বিহ্ (র.) থেকে বর্ণিত, তিনি বলেন, বনী ইসরাঈল যখন তালুতের রাজত্ব মেনে নিল, তখন তাদের একজন নবীর নিকট আল্লাহ্ তা“আলা ওহী প্রেরণ করলেনঃ "তালুতকে বল, মাদইয়ানবাসীদের বিরুদ্ধে লড়াই করতে, ওদের কাউকেই সে যেন জীবিত না রাখে, অতিসত্বর তাকে আমি ওদের ওপর বিজয় দান করব। তালুত লোকজন নিয়ে মাদইয়ান আসলেন এবং সেখানকার রাজা ব্যতীত সবাইকে হত্যা করলেন। রাজাকে বন্দী করে নিয়ে আসলেন। সাথে 'সাথে ওদের যত পশু-পাখী, জীব-জন্তু সব নিয়ে এলেন। নবী শামুঈল (আ.)-এর নিকট আল্লাহ্ তা“আলা ওহী প্রেরণ করলেন, বললেনঃ তৃমি কি তালুতের কান্ড দেখে বিশ্বিত হও না? আমি তাকে নির্দেশ দিয়েছি সে তা অমান্য করেছে, ওদের রাজাকে বন্দী করে নিয়ে এসেছে এবং পশু-পাখীগুলোকেও। তুমি তার সাথে সাক্ষাত করে তাকে বল, আমি তার বংশধর থেকে রাজত্ব ছিনিয়ে নেব, কিয়ামত পর্যন্ত তার ঘরে রাজত্ব ॥1॥11.0111100117.00
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।