রি তাফসীরে তাবারী শরীফ করলেন, তাদেরকে ধৈর্য ধারণের তাওফীক দান করলেন, তাদেরকে অবিচল রাখলেন এবং কাফিরদের বিরুদ্ধে মু'মিনদেরকে সাহায্য করলেন । ফলে, আল্লাহ্র হুকুমে তালৃত বাহিনী তাদেরকে (জালুত বাহিনীকে) পরাজিত করল। 401301৯২১৫৪ ( আল্লাহ্র হুকুমে মুটমিনগণ তাদেরকে পরাজিত করল) এ বাণী দ্বারা ইঙ্গিত মিলে যে, আল্লাহ্ তা'আলা তাদের দু'আ কবুল করেছেন, তাই উপরোক্ত বাক্যগুলো উল্লেখ করেননি, বরং উহ্য রেখেছেন । 4183১8%8 অর্থ, আল্লাহ্র ফায়সালা ও সিদ্ধান্তের বদৌলতে তাদেরকে হত্যা করেছে। বলা হয় হি181 ০৯১৭১ ( সম্প্রদায়টি সৈন্যদলকে সম্পূর্ণরূপে পরাজিত করেছে)। ০৯ ২১4558( দাউদ হত্যা করেছে জালুতকে ) এ দাউদ হলেন দাউদ ইব্ন আইশা, মহান আল্লাহ্র প্রিয় নবী (আ.)। দাউদ (আ.) কতৃক জালুত হত্যার ঘটনা নিম্নরূপঃ ৫৭৪০. ওয়াহ্ব ইব্ন মুনাব্বিহ্ (র.) থেকে বর্ণিত, তিনি বলেন, তালৃত যখন জালৃতের বিরুদ্ধে বের হলেন, তখন জালুত বলেছিল, "তোমাদের সেই যোদ্ধাকে আমার সামনে নিয়ে এস, যে আমার সাথে লড়বে, সে আমাকে হত্যা করলে তোমরা আমার রাজ্যের মালিক হবে, আর আমি যদি তাকে হত্যা করি, তাহলে তোমাদের রাজ্যের মালিক হব আমি। এরপর দাউদ (আ.)-কে নিয়ে আসা হলো তালুতের নিকট। তালুত ও দাউদ (আ.) চুক্তিবদ্ধ হলেন, যদি তিনি (দাউদ) তাকে ( জালুতকে ) হত্যা করতে পারেন, তবে তাঁর নিকট নিজ কন্যা বিয়ে দিবেন এবং তাঁর সম্পদে তাঁকে নির্বাহী বানাবেন | তালুত ও দাউদ (আ.) চুক্তিবদ্ধ হলেন। তানুত হযরত দাউদ (আ.)-কে অস্ত্র পরিয়ে দিলেন। কিন্তু দাউদ (আ.) তা পরিধান করে যুদ্ধ করা পসন্দ করলেন না, বরং বললেন, আল্লাহ্ তা“আলা যদি আমাকে সাহায্য না করেন, তাহলে এ অন্ত্রগুলো আমাকে রক্ষা করতে পারবে না। তিনি একটি কুঠার এবং থলিতে কিছু পাথর নিয়ে অগ্রসর হলেন এবং জালুতের সামনে গিয়ে উপস্থিত হলেন। জালুত তাঁকে দেখে বলল, আরে! তুমি কি আমার সাথে লড়বে। দাউদ (আ.) বললেন, অবশ্যই। সে বললঃ তুমি যে কুঠার আর পাথর নিয়ে এসেছ। মানুষ তো কুকুর মারতে গেলে এগুলো নিয়ে যায়। আমি তোমার শরীরের গোশ্ত টুকরো টুকরো করে পশু-পাখীকে খাওয়াব। দাউদ (আ.) বললেন, বরং তুমি আল্লাহ্র দুশমন, তুমি কুকুরের চেয়েও নিকৃষ্ট। এ কথা বলেই তিনি একটি পাথর বের করলেন এবং ফিঙ্গাতে লাগিয়ে জালুতের প্রতি নিক্ষেপ করলেন। পাথরটি তার দু'চোখের মাঝ বরাবর লেগে মস্তিষ্কে ঢুকে গেল। পরিণামে সে আছড়িয়ে মাটিতে পড়ে গেল। তার সাথীরা পলায়ন করল। তার মাথা কেটে ঝুলিতে নিলেন হযরত দাউদ (আ.)। এ দিকে সেনাবাহিনী তালুতের নিকট গিয়ে অনেকেই নিজেকে জালৃতের হত্যাকারী বলে দাবী করল। প্রমাণস্বরূপ কেউ দেখাল জালুতের তরবারি, কেউ তার অস্ত্র এবং কেউ তার মৃতদেহের কোন একটা অংশ দেখাতে লাগল। দাউদ (আ.) কিন্তু জালৃতের মস্তকটি লুকিয়ে রেখেছিলেন। তালুত বললেন, যে ব্যক্তি জালুতের মাথা নিয়ে আসবে সে-ই প্রকৃত হত্যাকারী প্রমাণিত হবে। দাউদ (আ.) মাথা নিয়ে আসলেন। তিনি তালুতের নিকট প্রতিশ্রুতি পূরণের দাবী জানালেন। এক্ষণে তো তার সাথে তালুতের মেয়ে বিয়ে দেয়া ছাড়া উপায় নেই। কিন্তু অপমানবোধ তাঁকে পেয়ে বসে এবং তিনি দাউদ (আ.)-কে হত্যার সংকল্প করেন। দাউদ (আ.) পালিয়ে পাহাড়ের দিকে চলে যান। সেখানে তথায় পৌঁছে তালৃত তাঁকে অবরোধ করেন। এক রাতে তালুত ও তাঁর সঙ্গীরা ঘুমে আচ্ছন্ন হলে পর দাউদ (আ.) তাঁর নিকট এলেন। তানূতের ॥1॥11.011100117.001
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।