Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol5
/ ৪৩১
📝 লেখা 📖 পিডিএফ

*সুরা বাকারা ৪ ২৬৮ ১৪৭ ৬১৭২. আবদুল্লাহ্‌(রা.) হতে বর্ণিত। তিনি বলেন, তোমরা সাবধান থেকো যে, ফেরেশতার একটি -স্পর্শ মানব সন্তানের জন্য রয়েছে, অনুরূপভাবে শয়তানেরও একটি স্পর্শ রয়েছে। ফেরেশতার স্পর্শের : অর্থ হচ্ছে, কল্যাণের প্রতিশ্রুতি দান এবং সত্যকে মনেপ্রাণে বিশ্বাস করার প্রতি উৎসাহ প্রদান। পক্ষান্তরে : শয়তানের স্পর্শের অর্থ হচ্ছে, অকল্যাণের প্রতি ধাবিত করা এবং সত্যকে অবিশ্বাস করার উক্কানি দেয়া। “ আর এ সম্পর্কেই আল্লাহ্‌ তাআলা ইরশাদ করেছেন, শয়তান তোমাদেরকে দারিদ্যের ভয় দেখায় এবং তোমাদেরকে কার্পণ্যের নির্দেশ দান করে। অন্যদিকে আল্লাহ্‌ তাআলা তোমাদেরকে তাঁর ক্ষমা ও অনুগ্রহের প্রতিএুতি দিচ্ছেন। আল্লাহ্‌ তা“আলা অভাবমুক্ত সর্বজ্ঞ। এরূপ যদি তোমাদের কেউ অনুভব কর তোমরা যেন আব্লাহ্‌ তা“আলার প্রশংসা কর। আর তোমাদের মধ্যে যারা অন্যরূপে অনুভব কর, তোমরা যেন শয়তান থেকে আল্লাহ্‌ তা“আলার কাছে আশ্রয় প্রার্থনা কর। ৬১৭৩. আবদুল্লাহ্‌ ইব্ন মাসউদ (রা.) থেকে বর্ণিতা তিনি 5১ ০১১৮৪ মত ১4০01 -৮৮1-এর তাফসীর সম্পর্কে বলেন, ফেরেশতার একটি স্পর্শ আছে। অনুরূপভাবে শয়তানেরও একটি স্পর্শ আছে। ফেরেশতার স্পর্শের অর্থ হচ্ছে, কল্যাণের প্রতিশ্রুতি এবং সত্যকে স্বীকার করার উৎসাহ দান। যে ব্যক্তি এরূপ অনুভূতি লাভ করবে তার আল্লাহ্‌ তা“আলার প্রশংসা করা উচিত। আর শয়তানের স্পর্শের অর্থ হচ্ছে, অকল্যাণের প্রতি ধাবিত করা এবং সত্যকে অস্বীকার করার প্রেরণা দেয়া। যেব্যক্তি এরূপ অনুভূতি লাভ করবে তার উচিত আল্লাহ্‌ তাআলার কাছে আশ্রয়ের জন্য প্রার্থনা করা। ৬১৭৪. মুর্রাহআল-হামদানী (র.) থেকে বর্ণিত। তিনি বলেন, আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ রা.) অত্র আয়াতাংশ -৮৮১৯51১৫১3১814 5250841 -এর তাফসীর প্রসঙ্গে বলেন, আদম সন্তানের প্রতি ফেরেশতার যেমন একটি স্পর্শ আছে, তেমনিভাবে শয়তানেরও একটি স্পর্শ রয়েছে। ফেরেশতার স্পর্শের অর্থ হচ্ছে, কল্যাণের প্রতিশ্র্তি এবং সত্যের প্রতি বিশ্বাস স্থাপনের উৎসাহ--উদ্দীপনা প্রদান। আর শয়তানের স্পর্শের অর্থ হচ্ছে অকল্যাণের প্রতি আকর্ষণ ও সত্যের প্রতি অবিশ্বাস স্থাপনের কুমন্ত্রণা প্রদান। _“আলা শোকর আদায় করা। আর যে ব্যক্তি শয়তানের কোন স্পর্শ অনুভব করে, তার উচিত হবে শয়তানের প্ররোচনা থেকে আল্লাহ্‌ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করা। এরপর তিনি এই আয়াত তিলাওয়াত করেন £ 36 0৭0 ও 59455 ও (8০142 26 ০৮৮৮ 45 সা ও 2১৫ অর্থাৎ শয়তান তোমাদেরকে দারিদ্রের ভয় দেখায় এবং কার্পণ্যের নির্দেশ দেয়। আল্লাহ্‌ তা“আলা তোমাদেরকে তীর ক্ষমা এবং অনুগ্রহের প্রতিশ্রুতি প্রদান করেন। আল্লাহ্‌ তা'আলা প্রাচুর্যময়, সর্বজ্ঞ। ৬১৭৫. অন্য এক সুত্রেও আবদুল্লাহ্‌ ইবৃন মাসউদ (রা.) থেকে অনুরূপ বর্ণনা রয়েছে। ৬১৭৬. আবদুল্লাহ্‌ ইব্ন মাসউদ (রা.) থেকে বর্ণিত। আদম সন্তানের প্রতি শয়তানের একটি স্পর্শ রয়েছে এবং ফেরেশতারও একটি স্পর্শ রয়েছে। শয়তানের স্পর্শের অর্থ হচ্ছে, সত্যের প্রতি অবিশ্বাস স্থাপনের কুমন্ত্রণা এবং অকল্যাণের প্রতি প্রতিশ্রুতি প্রদান। আর ফেরেশতার স্পর্শের অর্থ হচ্ছে, কল্যাণের ॥1॥11.011100117.00

— পৃষ্ঠা ১৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।