১৪৪ তাফসীরে তাবারী শরীফ পরিলক্ষিত হচ্ছে। এতে প্রত্যেক অংশীদারের নির্দিষ্ট পরিমাণ সম্পদ রয়েছে। একজন অন্য জনকে তার অধিকার থেকে বিচ্যুত করার কোন আইনত বিধান নেই। কাজেই এক অংশীদার অন্য অংশীদারকে নিকৃষ্ট সম্পদ প্রদান করে তাকে তার মালিকানা স্বত্ব থেকে উচ্ছেদ করতে আইনত সক্ষম নয়। অনুরূপভাবে মালের যাকাত প্রদানকারীর উপর আল্লাহ্ তা'আলা নির্ধারণ করে দিয়েছেন যাতে তিনি তার মালের মধ্য থেকে অন্যান্য অংশীদারকে উৎকৃষ্ট সম্পদ প্রদানের মাধ্যমে তার মানের মধ্যে তাদের অধিকার অক্ষর রাখেন। কেননা, এ মালের মধ্যে তারা তার অংশীদার। কাজেই তাদেরকে নিকৃষ্ট সম্পদ অর্পণ করে উৎকৃষ্ট মালের মধ্যে প্রতিষ্ঠিত তাদের অধিকারকে ক্ষুণ্ন করা তার জন্যে বৈধ নয়। অনুরূপভাবে যদি সব সম্পদই নিকৃষ্ট মাল হয়ে থাকে, তাহলে যাকাতের প্রাপ্য অংশীদারগণ এ নিকৃষ্ট মালে অংশীদার হবেন এবং তাদেরকে উৎকৃষ্ট সম্পদ যাকাত হিসাবে প্রদান করা মালিকের উপর ফরয হবে না। সুতরাং আল্লাহ্ তা“আলা সম্পদের মালিকদেরকে লক্ষ্য করে আদেশ দেন যে, তোমরা তোমাদের উৎকৃষ্ট সম্পদ থেকে যাকাত আদায় কর এবং অংশীদারদেরকে প্রদান করার জন্যে নিকৃষ্ট সম্পদের প্রতি সংকল্প কর না। আর তাদেরকে তাদের নির্ধারিত অংশের উৎকৃষ্ট সম্পদ থেকে বঞ্চিত কর না। অথচ তোমরা তোমাদের এ অংশীদারিত্ব সৃষ্টি হবার পূর্বে মওজুদ উৎকৃষ্ট মালের পরিবর্তে নিকৃষ্ট মাল গ্রহণ কর না। তবে তোমরা এসময় হণ কর, যখন তোমরা তার গুণগত দিকটি উপেক্ষা কর, কিবা তোমাদেরকে তা গ্রহণ করতে বাধ্য করা হয় কিংবা তোমরা তোমাদের অসম্ুষ্টি সহকারে তা গ্রহণ করে থাক। আল্লাহ্ তা“আলা আরো বলেন, যারা তোমাদের মালে অংশীদার হয়েছে, তাদের সাথে তাদের অধিকার অর্পণের বেলায় তোমরা এমন ব্যবহার কর না, যে ব্যবহার তোমাদের আবশ্যকীয় অধিকার সমর্পণ করার ক্ষেত্রে তোমাদের সাথে অন্য কেউ করুক তা তোমরা পসন্দ কর না। ৃ আল্লামা ইবৃন জারীর তাবারী (র.) বলেন, ফরয যাকাত ব্যতীত নফল দান-খয়রাত যারা করে থাকেন, তাদের বেলায়ও তারা শুধুমাত্র উৎকৃষ্ট সম্পদই দান করবে, অন্যটা দান করা আমি খারাপ মনে করি। কেননা, উৎকৃষ্ট সম্পদের ব্যয়ের মাধ্যমে আল্লাহ্ তা'আলার নৈকট্য লাত করা অত্যধিক প্রয়োজন বলে স্বীকৃত ও সমাদূত। সাদ্কার মাধ্যমে মুমিন বান্দা আল্লাহ্ তা“আলার নৈকট্য লাভ করে। তবে উৎকৃষ্ট নয় এমন সম্পদ দ্বারা নফল যাকাত আদায় করাকে আমি হারাম মনে করি না। কেননা, উৎকৃষ্ট নয় এমন বস্তু পরিমাণে অধিক হওয়ায় এবং তাতে বিপদ-আপদ প্রকট হওয়ায় তার উপকার জনসাধারণের জন্যে ব্যাপক ও সার্বিক এবং মিসকীনদের কাছে সহজলত্য ও সুনিশ্চিত। অন্যদিকে আল্লাহ্ তা“আলার নৈকট্য লাভের জন্য যে উৎকৃষ্ট সম্পদ দান করা হয়, তা পরিমাণে সামান্য হওয়ায় এবং তাতে বিপদ-আপদ প্রকট না হওয়ায় তার উপকারিতাও সীমাবদ্ধ। আমাদের উপরোক্ত. তাফসীরকে একদল প্রখ্যাত তাফসীরকার সমর্থন করেছেন। যারা এ মত পোষণ করেন £ ৬১৬৩, মুহাম্মাদ ইব্ন সীরীন (র.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি অন্র আয়াত 951১]1420 ১১075502983 235 উপ ৬০৪ 5৩ ০ 21৫ ০৩8 ০০৫০১০1 4 15-৯:912। -এর তাফসীর সম্পর্কে উবায়দা (র.)-কে প্রন করায় তিনি বলেন, অত্র আয়াতটি যাকাত" সম্বন্ধে, নাধিল হয়। প্রচলিত মুদ্রা আমার কাছে খেজুর থেকে অধিক প্রিয়। অর্থাৎ খেজুর দ্বারা যাকাত আদায় না করে প্রচলিত মুদ্রার মাধ্যমে সম্পদের যাকাত আদায় করা বেশী পসন্দনীয়। ॥1॥11.011100117.00
— পৃষ্ঠা ১৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।