Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol5
/ ৪৩১
📝 লেখা 📖 পিডিএফ

১১৬ তাফসীরে তাবারী শরীফ এ দিনের পাথেয় সংগ্রহ করে না, তারা দুনিয়াতে যা ব্যয় করেছিল, তার কোন প্রতিদান সর্বশেষ বিচারেরঃদিবস প্রাপ্ত হবে না। কেননা, তারা এদিনে প্রতিদান পাবার জন্যে ব্যয় করেনি এবং আল্লাহ্‌ তাআলার অফুরন্ত পুরস্কার লাভ করার আশায়ও তারা ব্যয় করেনি। বরং তারা লোক দেখানোর জন্যে বায় করেছে এবং মানুষের ভুয়া প্রশংসা কুড়াবার জন্যে তারা ব্যয় করেছে। কাজেই তারা যে কাজ ও উদ্দেশ্যের জন্য ব্যয় করেছে, সে কাজ ও উদ্দেশ্যই লাভ করবে। এরপর আল্লাহ্‌ পাক বলেন, তিনি এমন কাফির সম্প্রদায়কে হিদায়াত নসীব করেন না। অর্থাৎ আল্লাহ্‌র রাহে বায় করার ব্যাপারে তিনি তাদেরকে তাওফীক দান করেন না এবং তারা বাতিলের মুকাবিলায় সৎকার্যসমূহকে অধিক পসন্দ করত। বরং আল্লাহ্‌ তা“আলা তাদেরকে তাদের গোমরাহীতে নিমজ্জিত অবস্থায় ছেড়ে দেন। এরপর আল্লাহ্‌ তা“আলা মু'মিনদেরকে সম্বোধন করেন তোমরা মুনাফিকদের ন্যায় হয়ো না, যাদের দৃষ্টান্ত ইতিপূর্বে উল্লিখিত হয়েছে। তোমরাও সাদকা, দান-খয়রাত করার পর বলে বেড়ানো, লোক দেখানো এবং কষ্ট দেয়ার মাধ্যমে তোমাদের কর্মফল বিনষ্ট কর না। যেমন মুনাফিকরা লোক দেখানোর দ্বারা নিজেদের সম্পদ ব্যয় করার প্রতিদানকে ব্যর্থ করে দিয়েছে আর তারা আল্লাহ্‌ তা“আলার ও আখিরাতের প্রতি ঈমান আনে না। যারা এ মত পোষণ করেন £ ৬০৪০. কাতাদা (র.) থেকে বর্ণিত। তিনি আলোচ্য আয়াতের ব্যাখ্যায় বলেন, "এটি একটি দৃষ্টান্ত শেষ বিচারের দিন কাফিরদের ক্রিয়াকলাপের এরূপ দশা হবে। তারা দুনিয়াতে যা উপার্জন করেছিল ও ব্যয় করেছিল তার কোন প্রতিদান আল্লাহ্র কাছে পাবে না। কেননা, কিছুরই অস্তিত্ব সেখানে থাকবে না, যেমন শক্ত পরিচ্ছন্ন পাথরের উপর মুলধারে বৃষ্টি নামলে পাথরের উপর কোন কিছুই থাকে না। পাথরটি হয়ে যায় পরিষ্কার-পরিচ্ছন্ন।” ৬০৪১., রবী: (র.),থেকে বর্ণিত। তিনি আলোচ্য আয়াতাংশ +২১3:--14৮44913040 02১8411758) এ 42 পািরারনারারারা এ২৪০১4৪ -এর তাফসীর প্রসঙ্গে বলেন, অত্র আয়াতে আল্লাহ তা*আলা কিয়ামতের দিন কাফিরদের কৃতকর্মের পরিণতির একটি দৃষ্টান্ত দিয়েছেন। তারা কিয়ামতের দিন কিছুই পাবে না। যেমন বৃষ্টির পর মাটিযুক্ত পাথরে কিছুই থাকে না। ৬০৪২. সুন্দী (র.) থেকে বর্ণিত। তিনি আলোচ্য আয়াতের তাফসীর প্রসংগে বলেন, এ আয়াতে উল্লিখিত ১19৮ এমন পাথরকে বলা হয়, যার উপরে কিছু মাটি থাকে, কিন্তু তার উপর প্রবল বৃষ্টিপাত তাকে পরিষ্কার করে দেয়। অনুরূপ যে ব্যক্তি লোক দেখানোর জন্যে ব্যয় করে, তার এ বায় তার দানকে বিনষ্ট করে দেয়। যেমন মুষলধারে বৃষ্টি পাথরকে পরিচ্ছন্ন করে দেয়। সুতরাং লোক দেখানো উদ্দেশ্যে দান করলে শেষ বিচারের দিন দাতা কিছুই পাবে না। তাই আল্লাহ্‌ তা “আলা মু”মিনদেরকে বলেছেন, “হে মু'মিনগণ, দানের কথা বলে বেড়ানো এবং কষ্ট দিয়ে দানকে বিনষ্ট কর না। যেমন লোক দেখানোর জন্য দান করা হলে তা ব্যর্থ হয়, দানের কথা বলে বেড়ানো অথবা দান করে কষ্ট দিলে তা ব্যর্থ হয়ে যায়। ৬০৪৩. দাহ্হাক (র.) থেকে বর্ণিত। তিনি উল্লিখিত আয়াতের তাফসীর প্রসঙ্গে বলেন, «কোন ব্যক্তির নিজ সম্পদ ব্যয় করার পর বলে বেড়ানো ও গ্রহীতাকে কষ্ট দেয়ার চেয়ে ব্যয় না করাই উত্তম।” অত্র আয়াতে আল্লাহ্‌ তা'আলা এরূপ দানের একটি দৃষ্টান্ত বর্ণনা করেন ও বলেন, “এমন দানের দৃষ্টান্ত হচ্ছে ॥1॥11.011100119.00

— পৃষ্ঠা ১২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।