১১০ তাফসীরে তাবারী শরীফ ২৬২. যারা আল্লাহ্ তাআলার পথে ধনৈশ্বর্য ব্যয় করে এবং যা ব্যয় করে তার কথা বলে বেড়ায় না ও ক্লেশও দেয় না। তাদের পুরস্কার তাদের প্রতিপালকের নিকটে রয়েছে; তাদের কোন ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না৷ ইমাম আবু জা“ফর মুহাম্মাদ ইবৃন জারীর তাবারী (র.) বলেন, এ আয়াতে আল্লাহ্ তা“আলার পথে ও আল্লাহ্ তা“আলার দুশমনদের বিরুদ্ধে জিহাদকারী মুজাহিদদের সাহাষ্যার্থে যারা ব্যয় করে, তাদের সম্পর্কে আল্লাহ্ তাআলা ইরশাদ করেন, যারা আল্লাহ্ তা“আলার পথে জিহাদকারীদের জন্যে সম্পদ ব্যয় করে, তাদেরকে বাহন দিয়ে এবং তাদের সাহায্যার্থে অন্যান্যভাবেও ব্যয় করে সাহায্য করে থাকে এবং যাব্যয় করে সে সম্পর্কে বলে বেড়ায় না এবং তাদেরকে র্লেশও দেয় না, তাদের পুরস্কার তাদের প্রতিপালকের নিকট রয়েছে। তাদের কোন ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। বলে বেড়াবার বিষয়টি হলো এরূপ যে, সে তাদের কাছে মুখে বা কাজে প্রকাশ করে যে, সে তাদেরকে এ কাজের জন্য প্রস্তুত করেছে, সে দুশমনের বিরুদ্ধে তাদেরকে দান করে যুদ্ধ করার জন্যে তাদেরকে শক্তিশালী করেছে, এ কথাটিও তাদের কাছে প্রচার ও ব্যক্ত করে থাকে। রেশ দেবার বিষয়টি হলো, সে তাদেরকে দান করে এবং আল্লাহ্র পথে তাদের জন্যে ব্যয় করে তাদেরকে শক্তিশালী করার পর তারা জিহাদে বা অন্যান্য কর্তব্য কাজে তাদের কর্তব্য পুরাপুরি আদায় করেনি বলে অভিযোগ করে। এরূপে তারা মুজাহিদদেরকে ক্লেশ দিয়ে থাকে। আল্লাহ্ তা“আলার পথে যাদের জন্যে ব্যয় করেছে, তাদের সম্বন্ধে বলে বেড়ানো ও তাদেরকে ক্লেশ না দেবার শর্তে পুরষ্কার ঘোষণার কারণ হচ্ছে এই যে, আল্লাহ্ তা“আলার রাস্তায় যা কিছু ব্যয় করা হয়েছে, তা শুধু তাঁরই সন্তুষ্টি অর্জনের জন্যে, কিংবা তাঁর কাছে যে পুরস্কার রয়েছে, তা অর্জনের জন্যে নিবেদিত হওয়া উচিত। কাজেই আল্লাহ্ তা“আলার পথে ব্যয় করার বিষয়টি যদি এরূপই হয় যা আমি উল্লেখ করেছি, তাহলে যার জন্যে ব্যয় করা হয়েছে তার সম্বন্ধে বলে বেড়াবার কোন হেতু থাকতে পারে না। কেননা, দানের দ্বারা সে তাদের প্রতি প্রকৃতপক্ষে কোন দয়া দেখায়নি এবং এমন ধরনের কোন কাজই করেনি যার প্রতিদান না পেলে সে তা অন্যের কাছে প্রকাশ করতে পারে, কিংবা যাদেরকে দান করেছে তাদেরকে কষ্ট দিতে পারে। কেননা, সে তাদের জন্যে যা কিছু করেছে বা যা কিছু দান করেছে, তার সবই আল্লাহ্ তা'আলার সন্তুষ্টি লাতের জন্য এবং আল্লাহ্ তাআলার কাছে পুরস্কার পাবার জন্যে। সুতরাং আল্লাহ্ তা“আলাই তাকে প্রতিদান দেবেন। যাকে দান করা হয়েছে, সে প্রতিদান দেবার জন্যে বাধ্য নয়। উপরোক্ত তাফসীরটি একদল প্রখ্যাত ব্যাখ্যাকারী সমর্থন করেছেন এবং তীরা তাঁদের দলীল হিসাবে নিত্রে বর্ণিত কয়েকটি হাদীস উল্লেখ করেছেন 8 ৬০৩৪. কাতাদা (র.) থেকে বর্ণিত। তিনি আলোচ্য আয়াতঃ 18015. ০৮% 6১/258221 9১457550815 25 (5 এল তা ডে 2 ৫০0 6 22 - -এর তাফসীর সম্পর্কে বলেন, এর অর্থ হচ্ছে, আল্লাহ্ তা'আলা জানেন যে, কিছু সংখ্যক লোক দান-খয়রাত করার পর তা বলে বেড়ায়। এরূপ বলে বেড়ানোকে অপসন্দ করেন বিধায় আল্লাহ তা*আলা আলোচ্য আয়াতের পর পরই ইরশাদ করেনঃ 55575255552 যে দানের পর ক্লেশ দেয়া হয়, তা অপেক্ষা ভাল কথা ও ক্ষমা শ্রেয়। আল্লাহ্ অভাবমুক্ত, পরম সহনশীল (২ £ ২৬৩ )। ॥1॥11.0111100117.001
— পৃষ্ঠা ১২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।