১০১ আলোচ্য আয়াতাংশের ব্যাখ্যা সম্পর্কে তাফসীরকারগণ একাধিক মত পোষণ করেন। তাঁদের কেউ কৈউ বলেন, এ আয়াতাংশের অর্থ হচ্ছে, পৃথিবীর প্রতিটি চতূর্থাংশে পাখীগুলোর এক একটি অংশ স্থাপন : ধরা এ মত পোষণ করেন ঃ ৬০১২. আবদুল্লাহ্ ইবৃন আর্বাস (রা.) থেকে বর্ণিত। তিনি অত্র আয়াতাংশের তাফসীর প্রসঙ্গে বলেন, : গৃথিবীকে চার অংশে বিভক্ত করে প্রতিটি অংশে পাখীগুলোর এক-চতুর্থাংশ রেখে দাও এরপর সবগুলো অংশকে নিজের কাছে আহবান কর, তাতে এরা তোমার কাছে দৌড়ে আসবে। ৬০১৩. আবদুল্লাহ্ ইব্ন আবাস (রা.) থেকে অপর সূত্রে বর্ণিত। তিনি আলোচ্য আয়াতাংশের ব্যাখ্যায় বলেন, যখন তিনি এগুলোকে বশীভূত করলেন ও যবেহ করলেন, তখন আল্লাহ্ তা'আলা স্বীয় নবী (আ.)-কে আদেশ দিলেন, তাদের এক এক অংশ এক এক পাহাড়ে রেখে দাও। ৬০১৪. কাতাদা (র.) থেকে বর্ণিত। তিনি বলেন,আল্লাহ্ পাকের তরফ থেকে তীর নবী (আ.)-কে 'আদেশ করা হলো তিনি যেন চারটে পাখী বেছে নেন। এরপর এদেরকে যবেহ করেন, তারপর এদের গোশত, পশম ও রক্তকে মিশ্রিত করেন, এরপর চারটে পাহাড়ে এদের অংশগুলোকে রেখে দেন। পুনরায় 'আমাদের কাছে বর্ণনা করা হয়েছে যে, তিনি এদের পাখার কাছে দাঁড়িয়ে এদের মাথাগুলো হস্তে ধারণ করেন, তখন একটি হাড়ের টুকরা অন্যটি হাড়ের টুক্রার কাছে যেতে লাগল। অনুরূপভাবে একটি পশম অন্যটি পশমের কাছে মিশে গেল। এমনকি প্রতিটি অংশ অন্য অংশের প্রতি ধাবমান হলো। আর এ ঘটনাটি ঘটেছিল খোদ ইব্রাহীম খলীলুল্লাহ্ (আ.)-এর একেবারে চোখের সামনে। এরপর তিনি এদেরকে কাছে আহ্বান করলেন, তখন এরা নিজ নিজ পায়ের উপর ভর করে তাঁর দিকে ছুটি চলল। প্রত্যেকটি পাখী স্বীয় মাথার সাথে মিলিত হতে লাগল। প্রকৃতপক্ষে এটা ছিল একটি উপমা। ইবৃবাহীম (আ.)-কে আল্লাহ্ তা'আলা এটা দান করে বলেছিলেন, এ পাখীগুলোকে যেভাবে এ চারটে পাহাড় থেকে এনে একত্রিত করে জীবিত করা হয়েছে, অনুরূপভাবে আল্লাহ্ তা“আলা সারা পৃথিবী থেকে কিয়ামতের দিন মানব জাতিকে একপ্রিত করবেন। ৬০১৫. রবী (র.) থেকে বর্ণিত। তিনি বলেন, হযরত ইব্রাহীম (আ.) পাখীগুলোকে যবেহ করলেন, এদেরকে টুকরা টুকরা করলেন, এরপর এদের গোশত, পশম ইত্যাদিকে একত্রিত করলেন। তৎপর এগুলোকে চার অংশে বিভক্ত করলেন এবং প্রত্যেকটি পাহাড়ে এক একটি টুকরা রেখে দেন। এরপর প্রতিটি হাড়, পশম ও টুকরা যথাক্রমে অন্য হাড়, পশম ও টুকরার সাথে মিলিত হতে লাগল। আর এ ঘটনাটি খলীলুল্লাহ্ ইব্রাহীম (আ.)-এর চোখের সামনে ঘটতে লাগল। তারপর হযরত ইব্রাহীম (আ.) এদেরকে স্বীয় দিকে আহবান করলেন অমনি এরা দ্রুত পদে তাঁর প্রতি অগ্রসর হলো। তিনি আরে বলেন, এমনকি এরা পায়ের উপর ভর দিয়ে দ্রুতগতিতে এসেছিল। আর এট' ছিল একটা দৃষ্টান্ত। ইব্রাহীম (আ.)-কে আল্লাহ্ তা'আলা তা দেখিয়েছিলেন এবং বলেছিলেন, যেমনিভাবে আমি এ চারটে পাখীকে জীবিত করেছি, ঠিক এভাবেই আমি মানব জাতিকে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে এনে একত্রিত করে জীবিত করব। ॥1॥11.011100117.00
— পৃষ্ঠা ১১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।