Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol5
/ ৪৩১
📝 লেখা 📖 পিডিএফ

৯০ তাফসীরে তাবারী শরীফ ঘটনা সবিস্তারে বর্ণনা করেন। বর্ণনাকারী আরো বলেন, তখন হযরত ইব্রাহীম (আ.) বলেন, হে আমার প্রতিপালক, তুমি কেমন করে মৃতকে জীবিত কর তা আমাকে একটু দেখাও। আল্লাহ্‌ তা“আলা বলেন, তুমি কি তা বিশ্বাস কর না? হযরত ইব্রাহীম (আ.) বলেন, হ্যা, বিশ্বাস করি। আমার কাছে আল্লাহ্‌ তাআলার কুদরত সম্পর্কে কোন সন্দেহ নেই। তবে আমার অন্তরের প্রশান্তির জন্যে আমি এরূপ অনুরোধ করছি, যাতে আমার প্রতিপালকের শক্তি সম্পর্কে আমার অন্তরে ইলমে ইয়াকীনী হাসিল হয় ও অন্তরে পুরোপুরি প্রশান্তি লাত করে। ইমাম আবু জা“ফর তাবারী (র.) বলেন, উপরোক্ত দু*টি ব্যাখ্যাই অর্থের দিক দিয়ে বেশ কাছাকাছি। কেননা, এ উতয় ক্ষেত্র প্রকাশ করে যে, হযরত ইব্রাহীম (আ.) আল্লাহ্‌ তা'আলার অসীম কুদরত ও শক্তি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান অর্জনের পর প্রত্যক্ষ দর্শনের জন্যেই তিনি মৃতকে জীবিত করার অনুরোধ জানিয়েছিলেন। আবার কেউ কেউ বলেন, আল্লাহ্‌ তা“আলা: যখন হযরত ইব্রাহীম (আ.)-কে.নিজ একান্ত বন্ধু হিসাবে গ্রহণ করলেন, তখন তিনি আল্লাহ্‌ তা'আলার দরবারে আবেদন করেছিলেন। যাতে তিনি অতিসহসা তাঁকে কোন একটি নমুনা দেখান। ফলে তিনি যে তাঁকে নিজের খাঁটি বন্ধু হিসাবে গ্রহণ করেছেন, তার নমুনা দেখে অন্তরে প্রশত্তি লাভ করবেন এবং তা তাঁর ইয়াকীন অর্জনে অধিকতর সাহায্যকারী হবে। ধারা এমত পৌষণ করেন ঃ ৫৯৬৭. সুদ্দী (র.) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন আল্লাহ্‌ তাআলা হযরত ইব্রাহীম (আ.)-কে খলীল হিসাবে গ্রহণ করেন, তখন মৃত্যুর ফেরেশতা আযরাঈল (আ.) নিজ প্রতিপালকের কাছে প্রার্থনা করেন যেন হযরত ইব্রাহীম (আ.)-কে এ সুসংবাদ প্রদান করার জন্যে তাকে সুযোগ দেয়া হয়। মৃত্যুর ফেরেশতা আল্লাহ্‌ তা"আলার অনুমতিক্রমে হযরত ইব্রাহীম (আ.)-এর কাছে আগমন করেন। কিন্ত তিনি তখন বাড়ী ছিলেন না। মৃত্যুর ফেরেশতা ইব্রাহীম (আ.)-এর ঘরে প্রবেশ করেন। ইব্রাহীম (আ.) সবচেয়ে বেশী আত্মমর্যাদাবোধ সম্পন্ন লোক ছিলেন বিধায় তিনি ঘর থেকে বের হবার সময় ঘরের দরজা বন্ধ করে যেতেন। যখন তিনি বাড়ী এসে ঘরে অন্য লোককে দেখতে- পেলেন. তাঁকে -ধরার জন্য তিনি_ দ্রনতপদে এগিয়ে গেলেন এবং বলতে লাগলেন, তোমাকে আমার ঘরে প্রবেশ করার জন্য কে অনুমতি দিয়েছে। মৃত্যুর ফেরেশতা বললেন, এই ঘরের প্রকৃত প্রতিপালক! অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা স্বয়ং আমাকে প্রবেশ করার অনুমতি প্রদান করেছেন। ইবরাহীম (আ.) বললেন, "তুমি সত্য কথা বলেছ।, এই বলে ইব্রাহীম (আ.) মৃত্যুর ফেরেশতাকে মৃত্যুর ফেরেশতা বলে শনাক্ত করলেন। তবু তিনি আরো প্রত্যয়ের জন্য জিজ্ঞেস করলেন, তৃমি কে ও কি জন্য এসেছ? তিনি বললেন, আমি মৃত্যুর ফেরেশতা | আমি আপনাকে একটি সুসংবাদ দিতে এখানে এসেছি। আপনি জেনে রাখুন, আল্লাহ্‌ তা “আলা আপনাকে খলীল হিসাবে মনোনীত করেছেন। তখন ইব্রাহীম (আ.) আল্লাহ্‌ তা'আলার প্রশংসা করলেন এবং বললেন, হে মৃত্যুর ফেরেশতা, আপনি যে মূর্তিতে কাফিরদের রূহ হরণ করে থাকেন আমাকে সেই অবস্থা একটু দেখান। মৃত্যুর ফেরেশতা বললেন, আপনি এরূপ অবস্থা অবলোকন করে স্থির থাকতে সক্ষম হবেন না। তিনি বললেন, না, আমি তা পারব। বর্ণনাকারী বলেন, এরপর ফেরেশতা একটু মোড় ফিরে দীড়ালেন ॥1॥11.011100117.001

— পৃষ্ঠা ১০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।