Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol3
/ ٤١٥
📝 نص 📖 PDF

প্রকাশকের কথা আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তা'আলার অশেষ রহমতে তাফসীরে তাবারী শরীফের বাংলা তরজমার তৃতীয় খন্ড প্রকাশিত হল। কুরআন মজীদ আল্লাহ্‌ রা্দুল আলামীনের কালাম। ওহীর মাধ্যমে এই কালাম আল্লাহ্‌র রাসূল প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের নিকট ক্রমান্বয়ে নাযিল হয়। ওহী বাহক ফিরিশতা ছিলেন হযরত জিবরাঈল আলাহিস্‌ সালাম। আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন £ এ সেই 'কিতাব যাতে কোন সন্দেহ নেই। মুস্তাকীদের জন্য এ কিতাব সংপথের দিশারী। কুরআন মজীদের . সূরা জাছিয়ার বিশ নম্বর আয়াতে ইরশাদ হয়েছে ঃ এ কুরআন মানব জাতির জন্য সুস্পষ্ট দলীল এবং দৃঢ় বিশ্বাসী কওমের জন্য হিদায়াত-ও রহমত। কুরআন মজীদের ভাষা আরবী, যে কারণে এর অর্থ, মর্ম ও ব্যাখ্যা জানার জন্য যুগে যুগে নানা ভাষায় কুরআন মজীদের অনুবাদ হয়েছে, এর ভাষ্যও রচিত হয়েছে। ভাষ্য রচনার ক্ষেত্রে যে সমস্ত তাফসীর গ্রন্থকে মৌলিক, প্রামাণ্য ও প্রাচীন হিসাবে গণ্য করা হয় তাফসীরে তাবারী শরীফ সেগুলোর মধ্যে অন্যতম প্রধান মৌলিক সৃত্রপন্থ। এ তাফসীরখানার রচয়িতা আল্লামা আবু জা'ফর মুহাম্মদ. ইবৃন জারীর তাবারী রহমাতুল্লাহি আলায়হি জন্মঃ ৮৩৯ খৃষ্টাব্দ/২২৫ হিজরী, মৃত্যুঃ ঈইত-খুষ্টাব্দ/ত১০ হিজরী)। কুরআন মজীদের ভাষ্য রচনা করতে গিয়ে প্রয়োজনীয় যত তথ্য ও তত্ব পেয়েছেন তা তিনি এতে সন্্িবেশিত করেছেন। ফলে এই তাফলীরখানা হয়ে উঠেছে প্রামাণ্য মৌলিক তাফসীর, যা পরবর্তী মুফাসসিরগণের নিকট তাফসীর্‌ প্রণয়নের ক্ষেত্রে নির্ভরযোগ্য সহায়ক থ্রনস্থ হিসাবে বিবেচিত হয়ে আসছে। এই তাফসীরখানা তাফসীরে 'তাবারী শরীফ নামে সমধিক পরিচিত হলেও এর আসল নাম £ আল্-জামিউল বায়ান ফী তাফসীরিল কুরআন। পাশ্চাত্য দুনিয়ার পন্ডিত মহলে এঁতিহাসিক এবং সমালোচনামূলক গবেষণার জন্য এই তাফসীরখানা বিশেষভাবে সমাদৃূত। আমরা প্রায় সাড়ে এগারো শ' বছরের প্রাচীন এই জগদ্িখ্যাত তাফসীর গ্রন্থখানির বাংলা তরজমা প্রকাশ করতে পারায় আল্লাহ্‌ তা'আলার মহান দরবারে জ্ঞাপন করছি অগণিত শোকর। ॥|11.0|110011 9,001

— صفحة ٦ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.