আমাদের কথা কুরআনুল করীম আল্লাহ্ তা'আলার কালাম। ইসলামের প্রাথমিক যুগেই এর তাফসীর রচনার ইতিহাস সুচিত হয়। প্রাচীন তাফসীরগুলোর মধ্যে "আল্-জামিউ'ল বায়ান ফী তাফসীরিল কুরআন” কিতাবখানি তাফসীরে তাবারী শরীফ নামে যশহুর হয়েছে। মূল কিতাবখানি ত্রিশ খন্ডে সমাপ্ত। আরবী ভাষায় রচিত এই পবিত্র গ্রন্থ বাংলা ভাষায় অন্বাদ ও প্রকাশনার জন্য ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ একটি প্রকল্প গ্রহণ করেছে। দেশের বিখ্যাত আলিম ও মুফাসসির মাসিক আল-বালাগ সম্পাদক হযরত মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেবকে সভাপতি করে দেশের কয়েকজন আলিম ও বিদজ্জন নিয়ে একটি সম্পাদনা পরিষদ গঠন করা হয়। এ পরিষদের তন্তাবধানে বিশিষ্ট আলিমদের দারা গ্রন্থখানি তরজমা করানো হচ্ছে এবং পরিষদ তা সম্পাদনা করে যাচ্ছেন। আমরা উক্ত সম্পাদনা পরিষদ কর্তৃক সম্পাদিত বর্তমান খন্ডখানি কম্পিউটার প্রক্রিয়ায় অফসেট মুদ্ধণে প্রকাশ করতে পারায় খুবই. আনন্দিত। আমরা আশা করি একে একে সব খন্ডগুলোর বাংলা তরজমা বাংলা ভাষাভাষী মানুষের সামনে তুলে ধরতে পারবো ইনশাআল্লাহ। আমি এর অনুবাদকবৃন্দ, সম্পাদনা পরিষদের সদস্যবৃন্দ, ইসলামিক ফাউন্ডেশন বা্লাদেশের-এর অনুবাদ ও সংকলন বিভাগের সত্থশষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ এর প্রকাশনায় সামান্যতম অবদানও যাঁদের আছে, তাঁদের সকলকে মুবারকবাদ,জানাই। তাফসীরে তাবারী শরীফ আল্লামা আবু জাফর মুহাম্মদ ইবৃন জারীর তাবারী (র.)-এর এক বিশেষ অবদান। কুরআন মজীদের ব্যাখ্যা জানা এবং উপলব্ধি করার জন্য এই কিতাবখানি অন্যতম প্রধান মৌলিক সুত্ররূপে বিবেচিত হয়ে আসছে। বাংলা ভাষায় কুরআন মজীদ চর্চায় এবং ইসলামী জীবন দর্শনের বিভিন্ন শাখায় গবেষণা কর্মে এই তাফসীর মূল্যবান অবদান রাখবে। আমরা এই অতি গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় কিতাবখানির আরো একটি খন্ড প্রকাশ করতে পারায়. আল্লাহ্ রান্দুল আলামীনের মহান দরবারে শোকরিয়া জ্ঞাপন করছি। আন্নাহ্ আমাদের সবাইকে কুরআনী যিন্দেগী নির্বাহের তাওফীক দিন। আমীন। ইয়া রাব্বাল আলামীন। ১৬ই মুহর্রম, ১৪১৩ হিজরী মোঃ মনসুরুল হক খান ওরা শ্রাবণ, ১৩৯৯ বাংলা মহাপরিচালক ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ॥|11.0|110011 9,001
— পৃষ্ঠা ৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।