৩৯৬ হযরত ইমাম যুহরী (র.) ও হযরত কাতাদা (র.) হতে বর্ণিত। জিদাল অর্থ মুহ্রিম অবস্থায় ঝগড়া ও গোলযোগ করা। হযরত ইবরাহীম (র.) বর্ণনা করেন যে, "হজ্জে কলহ-বিবাদ বৈধ শয়।” তারা কলহ-বিবাদ অপসন্দ করতেন। অন্যান্য মুফাস্সীরগণের মতে, এ স্থানে জিদাল অর্থ গালী-গালাজ করা। যাঁরা এ মত পোষণ করেন £ হযরত আবদুল্লাহ্ ইবনে উমার (রা.) বলেন, হজ্জে জিদাল অর্থ গালী-গালাজ, কলহ-বিবাদ ও ঝগড়া। হযরত ইবনে উমার (রা.) হতে বর্ণিত, 'জিদাল” অর্থ গালী-গালাজ ও ফিতনা-ফাসাদ। হযরত ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত, "জিদাল” অর্থ গালী-গালাজ। হযরত কাতাদা (র.) হতে বর্ণিত, 'জিদাল” অর্থ গালী-গালাজ। কারো কারো মতে ঝগড়া ও ফাসাদ দ্বারা অন্যকোন. বিশেষ অর্থ উদ্দেশ্য করা হয়েছে। তা হলো হাজীদের হজ্জে পরিপূর্ণতা লাভ করা। যারা এ মত পোষণ করেন ঃ মুহাম্মদ ইবনে কা'ব আল-কুরযী (রা.) হতে বর্ণিত। জিদাল অর্থ কুরায়শগণ মিনা নামক স্থানে অবস্থান করে বলতেন, আমাদের হজ্জ তোমাদের হজ্জের অপেক্ষা পরিপূর্ণ। আমাদের হজ্জ তোমাদের হজ্জ অপেক্ষা পরিপূর্ণ । দু" বার বলতেন)। কারো কারো মতে, এ মতভেদ হজ্জের দিন-নির্ধারণে হাজীদের মধ্যে মতপার্থক্য, তা নিষেধ করা হয়েছে! জিদাল অর্থ -এ ক্ষেত্রে হজ্জের দিন-তারিখ নিয়ে মত বিরোধ না করা। এ মতের সমর্থকগণের বক্তব্য £ হযরত কাসিম ইবনে মুহাম্মদ (র.) হতে বর্ণিত। তিনি বলেন,হজ্জে কলহ-বিবাদ অর্থ হাজীদের কেউ কেউ বলেন, "আজ হজ্জ” অন্য হাজীদের মতে 'আগামী কাল” । অন্যান্য মুফাস্সীরপণ বলেন, মতবিরোধ হলো, হজ্জের জায়গাসমূহ নির্ধারণে, সত্যিকারে মাকামে ইবরাহীমে অবস্থান করে কারা ভাগ্যবান। যারা এ মতের অনুসারী £ |1|1.01100119,00|1
— পৃষ্ঠা ৪০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।