৩৯৪ তাফসীরে তাবারী শরীফ গালাজ করা আল্লাহ্ পাক হারাম করেছেন। তাহলে নিঃসন্দেহে হজ্জ আদায়েব মনস্থকারীর জন্য আল্লাহ্ তা'আলা ফুসৃক গালি-গালাজ বা পাপকার্ষ স্বীয় বান্দাদের ওপর ইহ্রাম অবস্থায় নিষেধ (বা হারাম) করেছেন। ইহ্রামহীন অবস্থায় ফুসুকে (গালী-গালাজ) এ নিষেধ অন্তর্ভুক্ত নহে। যেহেতু আল্লাহ্ তা'আলা রাফাস দাম্পত্যসুলভ আচরণ) হজ্জ পালনকারীর ওপর সাবিরভাবে নিষেধ করেছেন। যার অর্থ তা হতে পারে না যে, আল্লাহ্ তা'আলা তীর বান্দাদের ওপর সকল অবস্থায় তা হারাম করেছেন। ইহ্রাম অবস্থায় যে সকল কাজ হারাম করেছেন, তা সবই অন্যান্য অবস্থায় হারাম নয়। কোন কোন বর্ণনায় ইহ্রাম অবস্থায় যা বিশেষভাবে নিষেধ, তাকে ইহ্রাম ও ইহ্রামহীন এ উভয় অবস্থায় সাধারণভাবে প্রয়োগ করা হয়েছে। বস্তুত যদি তাই হয়, তাহলে ইহ্রাম অবস্থায় মুহরিমের জন্য ফুসূক গালী-গালাজ করা বিশেষভাবে নিষেধ। যিনি হজ্জ করা স্থির করেছেন, তিনি তা করবেন না। তবে সার্বিক অর্থে হজ্জে মনস্থ করার পূর্বে তা সিদ্ধ। যা আমরা বিশেষভাবে বিশ্লেষণ করলাম। ইহ্রাম অবস্থায় মুহরিমের জন্য আল্লাহ্ তা'আলা অনুরূপ আরো বিশেষ কাজ করতে নিষেধ করেছেন। তাহলো সুগন্ধি ব্যবহার, সাধারণ পোশাক পরিধান, মাথা যুস্ডন, নখ কাটা, শিকার করা ইত্যাদি, যা আল্লাহ্ তা'আলা ইহ্রাম অবস্থায় মুহরিমের জন্য নিষেধ করেছেন। আয়াতের বিশ্লেষণে এটা স্পষ্ট হলো যে, যিনি নির্ধারিত মাসসমূহে হজ্জের মনস্থ করেছেন তার ইহ্রাম বাধার পর মহিলার সাথে যৌন আলোকপাত বা দাম্পত্যসুলত আচরণ বৈধ নয়। তাদেরকে যৌন কর্মে অনুপ্রাণিত এবং তাদের দ্বারা অনুরণিত হওয়া কোনটাই বৈধ নয়। ইহ্রাম অবস্থায় মুহরিমের জন্যে শিকার করা, চুল কাটা বা উঠায়ে ফেলা, নখ কাটা প্রভৃতি আল্লাহ্ তা'আলা হারাম করেছেন। এসব নিষিদ্ধ কাজসমূহ ফুসূক যা আল্লাহপাক করতে নিষেধ করেছেন। মহান আল্লাহ্র বাণী- ৫০ ৬৪ 01৯ %, (কলহ-বিবাদ হজ্জে বৈধ নয়) প্রসংগে ব্যাখ্যাকারগণ একাধিক মতের অবতারণা করেছেন। তাদের কেউ কেউ বলেন এর অর্থ, মুহরিম অন্যের সাথে কলহ-বিবাদ হতে. বিরত থাকবে । এ অভিমতেও তাঁরা সবাই এক হতে পারেননি। তাদের কারো কারো মতে সঙ্গীগণ নারায হতে পারেন প্রর্ূপ কলহ -বিবাদ থেকে বিরত থাকা। যাঁরা এ মত পোষণ করেন ঃ আবদুল্লাহ্ (রা-) হতে বর্ণিত- ৫1 ৬৪১1 % হজ্জে কলহ-বিবাদ বৈধ নয়)। তিনি বলেন, তা হলো সঙ্গীর সাথে ঝগড়া করা যাতে সে রাগান্ধিত হয়। হযরত তামীমী (র.) হতে বর্পিত। তিনি বলেন, হযরত ইবনে আব্বাস রা.)-কে 'জিদাল” সম্পর্কে জিজ্ঞেস করলাম, বি তা হলো £ সঙ্গীর সাথে ঝগড়া করা যাতে সে রাগান্বিত হয়। হযরত ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, 88515578515 55 (র.) থেকে বর্ণিত, জিদাল হলো ঃ কোন ব্যক্তি তার ভাইয়ের সাথে ঝগড়া করা, যাতে সে রাগান্বিত ॥111.0|110011 9,001
— পৃষ্ঠা ৪০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।