Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol3
/ ৪১৫
📝 লেখা 📖 পিডিএফ

সূরা বাকারা ৩৮১ অর্থ ৪ "হজ্জ হয় সুবিদিত মাসসমূুহে। তারপর যে কেউ এ মাসগুলোতে হজ্জ করা স্থির করে, তার জন্য হজ্জের সময়ে শ্ত্রী-সন্তোগ, অন্যায় আচরণ ও কলহ-_ বিবাদ বৈধ নয়। তোমরা উত্তম কাজের যা কিছু করো, আল্লাহ্‌ তাঁ জানেন এবং তোমরা পাথেয়ের ব্যবস্থা করিও, আত্মসংযমই শ্রেষ্ঠ পাথেয়। হে বোধসম্পন্ন সম্প্রদায় ! তোমরা আমাকে ভয় করো।” (সুরা বাকারা 8 ১৯৭) ০০৪৯৭ ০৫1 ৮৯। এর ব্যাখ্যায় তাফসীরকারগণ একাধিক মত পোষণ করেন। কেউ কেউ বলেছেন, ০1১, ১৫১ (জানাশোনা মাসগুলো হলো, শাওয়াল, যিলকাদ এবং যিলহাজ্জ মাসের প্রথম দশ দিন। যারা এ মত পোষণ করেন ঃ হযরত আবদুল্লাহ্‌ থেকে- ০/৯, ১4। ০4। এর ব্যাখ্যায় শাওয়াল যিলকাদ এবং যিলহাজ্জ_ এর প্রথম দশ দিনের কথা বর্ণিত হয়েছে। হযরত ইবনে আববাস (রা.) থেকে অনুরূপ বর্ণনা রয়েছে। হযরত ইবনে আববাস (রা.) থেকে অন্যসূত্রে অনুরূপ বর্ণনা রয়েছে। হযরত ইবনে আববাস (রা.) থেকে আরেকসুত্রে অনুরূপ বর্ণনা রয়েছে। হযরত ইবনে আববাস (রা.) থেকে আশ্লাহ্‌্র বাণী- ০৬২০ ০৫। ০4। এর ব্যাখ্যায় বর্ণিত, হজ্জের মাসগুলো শাওয়াল, যিলকাদ ও যিলহাজ্জ-এর প্রথম দশ দিন। এ মাসগুলোকে আল্লাহ্‌ তা'আলা হজ্জের জন্য নির্ধারণ করেছেন এবং বাকী মাসগুলোকে -নির্ধারিত করেছেন 'উমরার জন্য । সুতরাং এ মাসগুলোর পূর্বে কারো জন্য ইহ্রাম বাধা ঠিক নয়। তবে "উমরার ইহ্রাম বাধা চলবে। হযরত ইবনে আববাস (রা.) থেকে মহান আল্লাহর বাণী ০৯০ ০৫-১। ৫ এর ব্যাখ্যায় শাওয়াল, যিলকাদ এবং.িলহাজ্জ-এর. কথা. উল্লেখ করেছেন। হযরত হাসান ইবনে ইয়াহ্‌ইয়া (র.) উক্ত আয়াতের ব্যাখ্যায় ইবরাহীম (র.) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। ইব্রাহীম, আমির, সুদ্দী ও মুজাহিদ থেকেও বিভিন্ন সূত্র থেকে অনুরূপ ব্যাখ্যা বর্ণিত হয়েছে। আতা ও মুজাহিদ (র.) থেকে অপর একসুত্রে অনুরূপ বর্ণিত হয়েছে। ইবনে উমার (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, শাওয়াল, যিলকাদ ও যিলহাজ্জ-এর প্রথম দশ দিন হজ্জের নির্ধারিত সময়। আহমাদ. ইবনে হাসিম (র.)......ইবনে উমার (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, হজ্জের সময় নির্ধারিত, তা শাওয়াল, যিলকাদ ও যিলহাজ্জের প্রথম দশ দিন। যাহ্হাক (র.) হতে বর্ণিত। তিনি বলেন, শাওয়াল, যিলকাদ ও যিলহাজ্জ-এর প্রথম. দশ দিন ॥111.0|110011 9,001

— পৃষ্ঠা ৩৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।