Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol3
/ ৪১৫
📝 লেখা 📖 পিডিএফ

সূরা বাকারা ৩৭৫ অনুষ্ঠটানাদির মধ্যে এর উদাহরণ পেশ করার জন্য তাকে বলা হবে। যদি সে এ সমস্ত বিষয়ে একই ধরনের কথা বলে, তবে তো সে তার কথাকে জটিল বানিয়ে-ফেলল। তারপর তাকে পুনরায় একটি প্রশ্ন করা হবে যে, যদি কোন সুস্থ মুকীম ব্যক্তি রম্যান মাসে স্ত্রী সহবাস করার ইচ্ছা রাখে এবং রমযানের পূর্বে কাফ্ফারা দিয়ে দেয়, অবশেষে রমযান আসলে পূর্ব সংকল্প অনুসারে স্ত্রী সহবাস করে, তাহলে কি পূর্ব প্রদত্ত কাফ্ফারা এ সহবাসের কাফ্ফারার জন্য যথেষ্ট হবে £ এমনিভাবে : তাকে আরো একটি প্রশ্ন করা হবে যে, যদি কোন ব্যক্তি তাঁর স্ত্রীর সাথে যিহার করার ইচ্ছা করে, বিহারের পূর্বে কাফ্ফারা দিয়ে দেয়, ( তাহলে ) এবং পরে যিহার করে তাহলে কি পূর্বের দেয়া কাফ্ফারা এ যিহারের কাফ্ফারর জন্য যথেষ্ট হবে £ যদি সে একথাকে প্রমাণ করে তাহলে সে মুসলিম উম্মাহর সর্বসম্মত সিদ্ধান্ত থেকে বহিফৃত হয়ে গেল। আর যদি অস্বীকার করে তাহলে তাকে যিহারের কাফ্ফারা এবং হজ্জে তামাত্তুর রোযার মধ্যে পার্থক্য করণের কারণ জিজ্ঞেস করা হবে। অবশ্য সে এ ব্যাপারে কোন জবাবদিহী করতে পারবে লা। মহান আল্লাহ্‌র বাণী- 13 2... ১ ₹52৩ এর ব্যাখ্যা যদি কোন ব্যক্তি সহজলভ্য কুরবানীর পশু না পায় তবে সে হজ্জের সময় তিন দিন এবং গৃহ প্রত্যাবর্তনের পর সাত দিন রোযা রাখবে। যদি কেউ আমাদেরকে প্রশ্ন করেন যে, গৃহ প্রত্যাবর্তনের পরই কি এ রোযা ওয়াজিব, না কি হজ্জের সময় তিন দিন রোযা রাখার পর সাথে সাথে এ সাত তিন রোযা রাখাও ওযাজিব ? জবাবঃ সহজলভ্য কুরবানীর পশু না পাওয়ার ফলে আল্লাহ্‌ তা'আলা তার বান্দার উপর দশদিন রোযা রাখাকে ওয়াজিব করেছেন। তবে আল্লাহ্‌ তা'আলা দয়াপরবশ হয়ে তার বান্দাদেকে এভাবে রোযা রাখার নির্দেশ দিয়েছেন। অর্থাৎ যেমনিভাবে মুসাফির এবং অসুস্থ ব্যক্তির জন্য রমযান মাসে ইফতার করে পরবর্তী সময়ে এ পরিমাণ রোযা কাযা করার ব্যাপারে মহান আল্লাহ্‌ অনুমতি দিয়েছেন। এমনিভাবে এ._.ক্ষেত্রেও ভেংগে তেংগে রোযা রাখার ব্যাপারে আল্লাহ পাক অনুমতি দিয়েছেন। তারপরও তামান্তু হজ্জ আদায়কারী যদি কষ্ট স্বীকার করে গৃহ প্রত্যাবর্তনের পূর্বে সফরের অবস্থায় অথবা মক্কা মুকাররমাতে অবস্থান কালে এ সাতটি রোযা রেখে নেয়, তাহলে সে অবশ্যই দায়িত্ব মুক্ত হয়ে যাবে এবং সে রমযান মাসে সফর অথবা রুনু অবস্থায় স্বস্তির উপর কষ্টকে প্রাধান্যদানকারী রোযাদার ব্যক্তির মত বলে বিবেচিত হবে। এ আয়াতের ব্যাখ্যায় আমরা যে মতামত ব্যক্ত করেছি, আলিমগণ এ কথাই বর্ণনা করেছেন। মুফাস্সীরগণ তাদের এ মতের সমর্থনে নিম্নের বর্ণনাগুলো উল্লেখ করেছেন! হযরত মুজাহিদ (র.) থেকে বর্ণিত তিনি-(:৯১ 131 ২০০ ও (গৃহ প্রত্যাবর্তনের পর সাত দিন) এর ব্যাখ্যায় বলেছেন যে, এ বিধান আমাদের জন্য সুযোগ (০০১২))। ইচ্ছা করলে কেউ এ সাতটি রোযা রাস্তায় ও রাখতে পারেন। ॥|111.0|110011 9,001

— পৃষ্ঠা ৩৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।