Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol3
/ ৪১৫
📝 লেখা 📖 পিডিএফ

৩৭৪ তাফসীরে তাবারী শরীফ (উমরা আদায়কারী) বলা হবে। হাঁ যদি সে হজ্জের মাসগুলোতে "উমরা আদায় করে হালাল অবস্থায় মকা অবস্থান করে এবং পরে হজ্জের ইহ্রাম বেধে এ বছরই হজ্জব্রত পালন করে তাহলে তাকে ৮০৭ (হজ্জে তামাভু আদায়কারী) বলা হবে। হজ্জে তামান্তু আদায়কারী নামে আখ্যায়িত হবার পরই তাঁর উপর পশু কুরবানী করা ওয়াজিব হয়। সুতরাং হাদ্য়ী না পেলে-এ সময়ই তাঁর উপর সিয়াম সাধনা ওয়াজিব হবে। হজ্জের নিয়্যত থাকা সত্তেও যদি কেউ হজ্জের ইহ্রাম বাধার পূর্বে এ রোযা রাখতে আরম্ভ করে তাহলে সে এ ব্যক্তির মত হল, যে এমন আমলের কাযার উদ্দেশ্যে রোযা রাখল যা তাঁর উপর অপরিহার্য হতে পারে এবং নাও হতে পারে। আর তার অবস্থা এ বিত্তহীন ব্যক্তির অবস্থার মত যে কসমের কাফ্ফারার উদ্দেশ্যে তিনদিন রোযা রাখল, অথচ এখনো সে কসম খায়নি বরং কসম খাওয়া ইচ্ছা করছে এবং পরে কসম ভেংগে ফেলবে বলেও প্রয়াস রাখছে। অথচ এ বিষয়ে আলিমদের কারো মতভেদ নেই যে, এ রোযা রাখার পর কসম খেয়ে তা ভেঘগে ফেললে এ রোযা উক্ত কসমের কাফ্ফারা হিসাবে যথেষ্ট নয়। যদি কেউ ধারণা করেন যে, 'উম্বরা আদায়কারী ব্যক্তি উমরা থেকে হালাল হবার পর কিবা উমরা থেকে হালাল হওয়া এবং হজ্জ শুরু করার পূর্বে যদি রোযা রাখে তাহলে হজ্জে তামাত্তুর'- এর ওয়াজিব রোযা আদায় হয়ে যাবে। পক্ষান্তরে এ কথাটি কসম খাওয়ার পর কসম ভাংগার পূর্বে কাফ্ফারা দেয়া জায়েয বলার মতই একথাটি একেবারেই ভুল। কেননা, আল্লাহ্‌ তা'আলা কসমের থেকে মুক্ত হওয়ার ব্যবস্থা রেখেছেন। কাজেই, শপথকারী শপথ ভাংগার শুধু ইচ্ছা করেই কাফ্ফারা দিয়ে দিলো এ ব্যক্তির ন্যায় কসম করে কসম ভঙ্গ করার আগেই কাফ্ফারা দিয়ে দিলো। যদি হজ্জে তামাত্ত্র আগে রোযা রাখে তাহলে সে ভবিষ্যতে ওয়াজিব হবে এমন বিষয়ের কাফ্ফারাস্বরূপ রোযা রাখতে পারবে। তামান্তু হজ্জ আদায়কারীর বিষয়টি এ ব্যক্তির মত হল যিনি ইহ্রাম অবস্থায় জীব হত্যা করা এবং সুগন্ধি ব্যবহার করার কাফ্ফারা দিয়ে দেন, অথচ তিনি এখনো জীব হত্যা করেননি এবং সুগন্ধি ব্যবহার করেননি। কেবল ইচ্ছা পোষণ করছেন মাত্র। সুতরাং তামান্তু হজ্জ আদায়কারীকে কসমকারী ব্যক্তির উপর কিয়াস করা ঠিক নয়। ইমাম আবু জা'ফর তাবারী (র.) বলেন, হজ্জের ইহ্রাম বাধার পূর্বে উমরাকারীর জন্য রোযা রাখাকে যারা জায়েয মনে করেন, তাদের কেউ যদি আমাদের এ কথাকে অস্বীকার করেন, তাহলে তাকে জিজ্ঞেস করা হবে যে, এ ইহ্রামকারী ব্যক্তিদের সম্পর্কে তোমার কি রায় £ যারা কংকর নিক্ষেপ করার ওয়াজিব বিষয়টিকে সম্পূর্ণভাবে এড়িয়ে যাওয়ার উদ্দেশ্যে আরাফাতের দিনে কাফ্ফারা দিয়ে দেয়। তারপর মিনার দিনগুলোতে মিনায় অবস্থান করে। কিন্তু কথকর নিক্ষেপ করেনি। এমনিভাবে কংকর নিক্ষেপ করার সুযোগটি তাদের থেকে সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে যায়, তাহলে তাদের আদায়কৃত কাফ্ফারা দ্বারা তাদের প্রতি ওয়াজিব কাফফারা আদায় হবে কি? জবাবে যদি সে বলে যথেষ্ট হবে, তাহলে হজ্জের যে সব অনুষ্ঠানাদি বিনষ্ট করলে আল্লাহ্‌ তা'আলা কাফফারা ওয়াজিব করেন, কিত্বা যে সব কর্মের ফলে আন্লাহ্‌ পাক কাফ্ফারা ওয়াজিব করেন, এসমস্ত ॥111.0|110011 9,001

— পৃষ্ঠা ৩৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।