সূরা বাকারা ৩৭৩ হযরত আতা (র.) থেকে বর্ণিত, হজ্জের সয় তিনদিন রোযা রাখা, যিলহাজ্জ-এর প্রথম নয় দিনের যে কোন দিনেই রাখা জায়েয আছে। যদি কেউ এসময়ের পূর্বে শাওয়াল এবং যিলকাদ মাসে রোযা রাখে, তাহলে তার রোযা না রাখার সমতুল্য । অপর কয়েকজন তাফসীরকারগণ বলেছেন, তামাত্তু হজ্জ আদায়কারীর জন্য হজ্জের ইহ্রাম বাধার আগেও এ রোযাগুলো রাখা বৈধ। তারা নিম্নের বর্ণনাসমূহকে প্রমাণ হিসাবে উল্লেখ করেছেন। হযরত ইকরামা (রা.) থেকে বর্ণিত, যদি কেউ মক মুকাররামাতে রোযা রাখতে পারবে না বলে আশংকাবোধ করে তাহলে সে পথে একদিন অথবা দু'দিন রোযা রাখবে। হযরত আতা (র.) থেকে বর্ণিত, হালাল অবস্থায় হজ্জে তাষান্তুর মধ্যে তিনদিন রোযা রাখতে কোন অসুবিধা নেই। অন্যান্য তাফসীরকারগণ বলেছেন, এ তিনটি রোযা হজ্জের ইহ্রাম বাধার পরই রাখতে হবে। এর আগে রাখা জায়েয নেই। দলীলস্বরূপ নিম্নের রিওয়ায়েত ক'টি তারা উন্লেখ করেছেন। হযরত ইবনে উমার রা.) থেকে বর্ধিত, এ রোযা তিনটি (হজ্জের ) ইহ্রামের অবস্থায়ই রাখতে হবে। হযরত ইবনে অব্বাস (রা.) থেকে বর্ণিত, হজ্জে তামাত্তু আদায়কারী ব্যক্তির এ রোযা তিনটি ইহ্রাম বাঁধার পর থেকে নিয়ে আরাফাত দিবস পর্যস্ত সময়ের মধ্যে রাখতে হবে। হযরত ইবনে উমার (রা.) থেকে বর্ণিত, হজ্জে তামাত্ব* আদায়কারী ব্যক্তির এ রোযা তিনটি ইহ্রামের অবস্থা ছাড়া অন্য অবস্থায় রাখা জায়েয নেই। হযরত মুজাহিদ (র.) বলেছেন, এ রোযা তিনটি যিলকাদ মাসে রাখলে যথেষ্ট হবে। ইমাম আবূ জা'ফর তাবারী বলেন, এ সম্বন্ধে আমার নিকট বিশুদ্ধতম ব্যাখ্যা এই যে, হজ্জে তামান্তু আদায়কারী যদি কুরবানী করার মত কোন পশু না পায় তাহলে তার উপর এ তিনটি রোযা আদায় করা অপরিহার্য । পরে হালাল হয়ে ফায়দা হাসিল করে হজ্জে ইহ্রাম বাধবে। তারপর হজ্জের সর্বশেষ আমলের সময়ও অতিবাহিত হয়ে যায়। তবে এ দিনটি কুরবানীর দিন ব্যতীত হতে হবে। কেননা এদিনে রোযা রাখা জায়েয নয়। চাই সে এর পূর্বে এ রোযা তিনটি রাখতে আরম্ত করুক অথবা না করুক। তবে আরাফার দিন অতিবাহিত হওয়া পর্যস্ত এই রোযাকে বিলম্বিত করতে পারবে। আইয়্যামে তাশরীকের মধ্যে কেন রোযা রাখার কথা বললাম, এর কারণ আমি পূর্বেই উল্লেখ করেছি। কোন ব্যক্তি যদি হজ্জের ইহ্রাম বাধার আগে এ রোযাগুলো রাখে তা হলে হজ্জে তামাত্তুর মধ্যে পশু কুরবানী করতে অক্ষম হবার কারণে যে রোযা ওয়াজিব হয় তা কখনো আদায় হবে না। কারণ আল্লাহ্ পাক পশু কুরবানী করতে অক্ষম ব্যক্তির উপর এ রোযা ওয়াজিব করেছেন। "উমরা আদায়কারী ব্যক্তি 'উমরার ইহ্রাম হতে হালাল হওয়ার পূর্বে এবং হজ্জব্রত পালন করা শুরু করার পূর্বে "হজ্জে তামা আদায়কারী” হিসাবে আখ্যায়িত হতে পারে না। তবে এসময় তাকে ১৫০, ॥1111.0|110011 9,001
— পৃষ্ঠা ৩৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।