৩৭২ তাফসীরে তাবারী শরীফ যিকরের দিন। তবে যদি কারো উপর কুরবানীর বিনিময়ে রোযা অপরিহার্য থাকে, তাহলে সে রোযা রাখতে পারবে। ইমাম আবু জাফর তাবারী (র.) বলেন, হজ্জে তামাত্ত' আদায়কারী ব্যক্তির উপর যে তিনটি রোযা রাখা ওয়াজিব, এর শুরু কোন্ দিন থেকে হবে এ সম্বন্ধে আলিমগণের একাধিক মত রয়েছে। কেউ কেউ বলেছেন, হজ্জের মাসগুলোর শুরু হতেই রোযা রাখা জায়েষ। এ মতের সমর্থনে আলোচনা ঃ হযরত মুজাহিদ (র.) এবং তাউস (র.) থেকে বর্ণিত, তাঁরা উভয়েই বলতেন, হজ্জের মাসগুলোতে যদি কেউ এ রোযাগুলো রেখে নেয় তাহলেই যথেষ্ট। বর্ণনাকারী বলেন, হযরত মুজাহিদ (র.) একথাও বলেছেন যে, তামাত্তু হজ্জকারী যদি কুরবানী করার পশু না পায় তাহলে সে যিলহাজ্জ-এর প্রথম দশকের মধ্যে আরাফাতের পূর্ব পর্যন্ত এ রোযা রেখে নিবে। যখনই রাখবে জায়েষ। যদি কোন ব্যক্তি শাওয়াল অথবা যিলকাদ মাসে রোযা রাখে তাহলেও যথেষ্ট হবে। হযরত মুজাহিদ (র.) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, যদি কেউ শাওয়াল একদিন, যিলকাদে একদিন এবং যিলহাজ্জে একদিন রোযা রাখে তাহলেও জায়েয আছে। এগুলোই তামাত্ুর রোযার জন্য যথেষ্ট। হযরত মুজাহিদ (র.) থেকে অন্য সুত্রে বর্ণিত, তাষাত্তু হজ্জা আদায়কারী ইচ্ছা করলে শাওয়ালের টিভি হযরত মুজাহিদ (র.) থেকে আল্লাহ্র বাণী- (| ৪ 78 3৫ 11১-০৮ এর ব্যাখ্যায় বর্ণিত, তামান্ত হজ্জ আদায়কারী ইচ্ছা করলে এ রোযাগুলো যিলহাজ্জ-এর প্রথম দশকে রাখতে পারেন, ইচ্ছা করলে যিলকাদ মাসে রাখতে পারেন এবং ইচ্ছা করলে শাওয়ালেও রাখতে পারেন। অন্যান্য মুফাসসীরগণ বলেছেন, তামাত্তু হজ্জ আদায়কারী এ তিনটি রোযা যিলহাজ্জ-এর প্রথম দশকের মধ্যে রাখবে। এছাড়া অন্য সময়ের মধ্যে রাখা তার জন্য জায়েয নেই। তারা নিম্নের রিওয়ায়েতগুলোকে প্রমাণস্বরূপ উল্লেখ করেছেন। হযরত আতা (র.) থেকে বর্ণিত, তামান্তু হজ্জ আদায়কারী যিলহাজ্জ-এর প্রথম দশকের আরাফাত দিবস পর্যন্ত সময়ের মধ্যে এ তিনটি রোযা রাখবে । হযরত আতা ইবনে আবু রাবাহ্ (র.) থেকে বর্ণিত, যিলহাজ্জ-এর প্রথম দিন থেকে নিয়ে আরাফাতের দিন পর্যন্ত সময়ের মধ্যে যে ব্যক্তি এ তিনটি রোযা রাখতে সক্ষম হবে সে রোযা রেখে নিবে। হযরত আতা (র.) থেকে বর্ণিত, যিলহাজ্জ-এর প্রথম দশকের মধ্যে হালাল অবস্থায় হজ্জ তামান্তু আদায়কারী ব্যক্তির জন্য রোযা রাখার মধ্যে কোন অসুবিধা নেই। হযরত আবূ জা'ফর (র.) থেকে বর্িত, এ রোযাগ্ুলো যিলহাজ্জ-এর প্রথম দশকেই রাখবে। ॥1111.0|110011 9,001
— পৃষ্ঠা ৩৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।