সুরা বাকারা ৩৭১ শর্ত আরোপ করেছেন। তাই এহেন অবস্থায় পতিত ব্যক্তির বেলায় তামান্তু: হজ্জ করার কারণে আল্লাহ্র নির্দেশিত কুরবানী করা ছাড়া আর অন্য কিছুর দ্বারা কাফ্ফারা আদায় করা জায়েয নেই। "যারা হজ্জের সময় এ তিন দিন রোযা রাখার স্ময়সূচী সম্পর্কে বলেন যে, এ দিনগুলোর শেষ সময় হলো, ৮১০ 72। তথা মিনার দিনগুলোর শেষ দিনটি।” তাঁরা নিজেদের এ মতামতের যৌক্তিকতা বিশ্রেষণ করে বলেন যে, আল্লাহ্ তা'আলা হজ্জে তামাত্তু আদায়কারী ব্যক্তির উপর সহজ লভ্য কুরবানী দেয়াকে ওয়াজিব করেছেন। যদি সে কুরবানী করতে সক্ষম না হয় তাহলে তাকে রোযা রাখার নির্দেশ দিয়েছেন। এ কথা সর্বজন স্বীকৃত যে, কুরবানী কর! কুরবানীর দিনেই ওযাজিব। যদিও কুরবানীর দিনের পূর্বে কুরবানীর পশু মিলে যায়। সুতরাৎ যে দিন তার উপর কুরবানী ওয়াজিব হয়েছে এ দিন যদি সে কুরবানীর পশু না পায়, তাহলে এ দিনই সে রোযা রাখার অনুমতি পেতে পারে। আমরা সকলই এ কথা জানি যে, কুরবানীর দিনেই কুরবানী করা ওয়াজিব। এর পূর্বে কুরবানী করা জায়েয নেই, তবে কুরবানীর দিনের পরবর্তী দিন দু'টিও আইয়্যামে নাহারেরই অন্তর্ভুক্ত। কুরবানী যেহেতৃ্ কুরবানীর দিনেই ওয়াজিব, এর পূর্বে নয়, তাই রোযাও কুরবানীর দিনেই ওয়াজিব হবে। তাঁর কুরবানীর পশু না পাওয়ার সময়টি হলো এর যথাযথ সময়, তাই এসময়ই তাঁর উপর রোযা ওয়া- জিব হবে। তবে এ রোযা কুরবানীর দ্বিতীয় দিন থেকে আরম্ত হবে, কারণ দশ তারিখ সূর্যাস্তের পর হতেই কুরবানী করা জায়েয। এরপর যদি সে কুরবানীর পশু না পায়, তাহলে রোযা রাখবে। কিন্তু দশ তারিখ সুবৃহে সাদিকের পর সে যেহেতু রোযাদার নয় এবং এর পূর্বে যেহেতু সে রোযা রাখার নিয়্যত করেনি, তাই এ দিনে তার পক্ষে রোযা রাখা সম্ভব নয়। কারণ দিনের কিছু অথশে কখনো রোযা হয় না। তাই বুঝা যায় যে, কুরবানীর দ্বিতীয় দিন থেকে আইয়্যামে তাশরীক পর্যন্ত সময়ের মধ্যে-ই রোযা রাখা তাঁর উপর ওয়াজিব “মিনার দিনগুলো হজ্জের দিনগুলোর অন্তর্ভূক্ত নয়” বলে যারা যুক্তি দেখান, তাদের বক্তব্য ঠিক নয়। কেননা, এ দিনগুলোতেও হাজী সাহেব হজ্জের মৌলিক আমল হতে অতিরিক্ত তাওয়াফ এবং *ককর মেরে হজ্জের অনুষ্ঠানাদি পালন করেন, যেমনিভাবে তিনি এর পূর্ববর্তী দিনগুলোতে এসব: ব্যতীত হজ্জের মৌলিক আমল থেকে অতিরিক্ত কাজ ও আঞ্জাম দিয়ে থাকেন। উক্ত মুফাস্সীরগণের দলীল নিল্নে বর্ধিত হল। হযরত আবদুল্লাহ্ ইবনে উমার (রা.) থেকে বর্ণিত, হজ্জে তামান্ত* আদায়কারী ব্যক্তি যদি কুরবানীর পশু না পায় এবং যদি সে রোযা না রাখে, আর. এমনিভাবে চলে যায় যিলহাজ্জ-এর প্রথম দশক, এ ধরনের ব্যক্তির জন্ম এ রোযার বিনিময়ে আইয়্যামে তাশরীকের মধ্যে রোযা রাখার জন্য হযরত রাসূলুল্লাহ্ (সা.) অনুমতি দিয়েছেন। আমাদের অভিযতের বিশুদ্ধতা স্পষ্ট হয় এবং আমাদের বিপক্ষীয় লোকদের অভিমতের বিভ্রান্তি এর দ্বারা প্রতিভাত হয়। ইমাম যুহরী (র.) থেকে বর্ণিত, একবার হযরত রাসূলুল্লাহ্ (সা.) হযরত আবদুল্লাহ্ ইবনে হ্যায়ফা ইবনে কায়স (রা.)_কে প্রতিনিধি করে মক্কা মুকাররমাতে পাঠালেন। তিনি আইয়্যামে তাশরীকের সময় এ মর্মে আহবান জানাতে লাগালেন যে, এ দিনগুলো হল পানাহার এবং আন্লাহ্র ॥1|111.0|110011 9,001
— পৃষ্ঠা ৩৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।