৩৭০ তাফসীরে তাবারী শরীফ হযরত "আয়েশা (রা.) এবং সালিম ইবনে আবদুল্লাহ্ ইবনে উমার (রা.) থেকে বর্ধিত, তাঁরা উভয়ই বলেন, আমাদেরকে আইয়্যামে তাশরিকের মধ্যে রোযা রাখার অনুমতি দেয়া হয়নি। হাঁ, এ ব্যক্তির জন্য অনুমতি আছে, যিনি কুরবানীর পশু পাননি। হযরত ইবনে উমার (রা.) থেকে বর্ণিত, কুরবানী করার আগে যদি-কেউ তিনটি রোযা না রেখে থাকে, তাহলে সে আইয়্যামে তাশরীকের দিনগুলোতে রোযা রাখবে কেননা, এ দিনগুলোও হজ্জের সময়েরই অন্তর্ভূক্ত | হযরত হিশাম ইবন 'উরওয়া (র.) থেকে বর্ণিত, তিনি উক্ত আয়াতের ব্যাখ্যায় বলেন, হজ্জের সময় যে তিন দিন রোযা রাখার আল্লাহ্ নির্দেশ দিয়েছেন, তা হবে আইয়্যামে তাশরীকের দিনগ্লোতে। হযরত ইবনে উমার (রা.) থেকে বর্ণিত, তামান্ডু হজ্জকারী তারবিয়ার পূর্ববর্তী দিন, তারবিয়ার দিন এবং আরাফাতের দিন রোযা রাখবে। হযরত আবূ উবায়দ (রা) বলেছেন, এ রোযাগুলো আইয়্যামে তাশরীকের সময় রাখবে। ইমাম আবু জা'ফর তাবারী (র.) বলেন, "হজ্জে তামাত্তু আদায়কারী ব্যক্তি যদি কুরবানীর পশু না পায় তাহলে সে তিন দিন রোযা রাখবে এবং এর শেষ*সময় হবে আরাফাতের দিন,” যারা এ কথা বলেন, তাদের এ মতামত ব্যক্ত করার কারণ হলো, আলাহ্ তা'আলা এ রোযাগুলোকে-₹+ ৮৯1 ১৪ 712 ২১৯ এর দ্বারা ওয়াজিব করেছেন, অর্থাৎ আল্লাহ্ পাক আদেশ করেছেন যে, হজ্জের সময় তোমরা এ তিনটি রোযা রাখবে এবং আরাফাত দিবস অতিবাহিত হওয়ার সাথে সাথে হজ্জের সময়ও অতিবাহিত হয়ে যায়। সুতরাং আরাফাত দিবসের পর রোযা রাখা জায়েয নেই। কারণ, কুরবানীর দিন, ইহ্রাম হতে হালাল হওয়ার দিন। সমস্ত উলামায়ে কিরাম এ ব্যাপারে একমত যে, কুরবানীর দিন রোযা রাখা জায়েয নেই, তবে এর কারণ দু'টো হতে পারে। (১) হয়তো এ দিনটি চে 71: তথা হজ্জের দিনগুলোর অন্তর্ভূক্ত নয়। তাহলে তো তাশরীকের. দিনগুলো ডে 714 (হজ্জের দিনসমূহের) অন্তর্ভূক্ত না হওয়া আরো সুস্পষ্ট, কেননা, হজ্জের দিনগুলো এ বছর যেহেতু অতিবাহিত হয়ে গিয়েছে, তাই এরপর পরবর্তা বছরের পূর্ব পর্যন্ত এ দিন আর কখনো ফিরে আসবে না, (২) অথবা এ দিনটি ঈদের দিন তাই, এ দিন রোযা রাখতে নিষেধ করা হয়েছে। তাহলে তো এর পরবর্তী তাশরীকের দিনগুলোও এর মতই, কেননা এগুলোও ঈদের দিন, হযরত রাসূলুল্লাহ্ (সা.) যেমন কুরবানীর দিনে রোযা রাখতে নিষেধ করেছেন, এমনিভাবে তিনি এ দিনগুলোতে ও রোযা রাখতে নিষেধ করেছেন। কাজেই, আরাফাতের দিনটি অতিবাহিত হবার সাথে সাথে যেহেতু এ তিনটি রোযার সময়ও অতিবাহিত হয়ে যায়। তাই আরাফাত দিবসের পর হজ্জের সময়ের ভেতর রোযা রাখার আর কোন বিকল্প পথ নেই। কেননা আল্লাহ্ পাক হজ্জের সময় এ তিনটি রোযা রাখার ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৩৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।