Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol3
/ ৪১৫
📝 লেখা 📖 পিডিএফ

৩৬৬ তাফসীরে তাবারী শরীফ পর হজ্জব্রতও পালন করেছেন, তিনি তামাত্ু হজ্জ আদায়কারী। সুতরাং তাকে সহজলভ্য পশু কুরবানী করতে হবে। 'যদি সে না পায় তাহলে সে হজ্জের সময় তিন দিন এবং গৃহ প্রত্যাবর্তনের পর সাতদিন রোযা রাখবে। 'আতা থেকে এমন এক ব্যক্তি সম্পর্কে বর্ণনা করেন, যিনি হজ্জের মাসের বাইরে উমরা আদায় করে নফল কুরবানীর পশু মক্কা পাঠিয়ে দেন। তারপর হজ্জের মাসে মক্কা গমন করেন হযরত ইবনে "উমার বলেন, যদি সে হজ্জ করার ইচ্ছা না রাখে তাহলে সে তাঁর পশু কুরবানী করে ইচ্ছা করলে বাড়ীতে চলে আসে। পশু যবেহ্‌ করে হালাল হয়ে যাবার পর যদি সে মক্কায় অবস্থান করার নিয়্যত করে এবং হজ্জরত পালন করে তাহলে হজ্জে তামাত্তু আদায় করার কারণে তীকে আরেকটি পশু". কুরবানী করতে হবে। যদি কুরবানীর পশু না পায় তবে তিনি রোযা পালন করবেন। হযরত ইবনে আবু লায়লা থেকে অনুরূপ বর্ণনা করেছেন হযরত সাঈদ ইবনে মুসাইয়ির (রা.) থেকে তিনি বলতেন, যদি কেউ শাওয়াল অথবা যিল্কাদ মাসে 'উমরা করে। তারপর মক্কা শরীফে অবস্থান করে হজ্জ আদায় করে, তাহলে তিনি হবেন তামাত্ হজ্জ আদায়কারী। হজ্জে তামাত্তু আদায়কারীর উপর যা ওয়াজিব হয়, যথারীতি তাঁর উপরও তাই ওয়াজিব। হযরত 'আতা (র.) থেকে অনুরূপ অপর এক বর্ণনা রয়েছে। হযরত ইবনে আব্বাস (রা.) থেকে মহান আল্লাহ্‌র বাণী- ১০২৩০] (০৪ (| ০৪1| £১০/৫ ০০০০ ০৭৪ ৫১4 1| ০ এর ব্যাখ্যায় বর্ণিত, হজ্জের মাসে যদি কেউ "উমরার ইহ্রাম বাধে তাহলে তাঁকে সহজলভ্য কুরবানী করতে হবে ।হ্যরত আতা থেকে বর্ণিত, তিনি বলতেন, নর-নারী, স্বাধীন পরাধীন সকলের জন্যই হজ্জে তামান্ত'। তাখান্বু হল হজ্জের মাসে "উমরা করে মক্কা মুকাররমাতে অবস্থান করা এবং হজ্জ না করে সেখান থেকে প্রত্যাবর্তন করা। চাই সে কিলাদা পরিয়ে কুরবানীর জ 1নোয়ার পাঠাক বা না পাঠাক। হজ্জের মাসে যেহেতু "উমরার অনুষ্ঠানাদি সমাপন করে হজ্জ পর্যন্ত সময়ের মধ্যে এ ধরনের হজ্জে তামাত্ত' করা যায়, তাই এ প্রক্রিয়ার হজ্জকে হজ্জে তামা বলা হয়। তবে স্ত্রী সহবাসের মাধ্যমে বিশেষ সুবিধা ভোগ করার কারণে এ হজ্জকে হজ্জে তামাত্ত বলা হয় না। ইমাম আবু জা'ফর তাবারী (র.) বলেন, আয়াতের ব্যাখ্যার ক্ষেত্রে এ সমস্ত লোকেদের বিশ্লেষণ সর্বোস্তম যারা বলেন, উপরোক্ত আয়াতে আল্লাহ্‌ তা'আলা এ ঘোষণাই দিয়েছেন যে, হে মুমিনগণ ! যদি তোমরা তোমাদের হজ্জে বাধাপ্রাপ্ত হও, তা হলে তোমরা সহজলভ্য কুরবানী করবে। এরপর নিরাপদ হয়ে যদি তোমাদের কেউ অবরোধের কারণে পূর্ববর্তী হজ্জের ইহ্রাম থেকে হালাল হয়ে 'উমরা দ্বারা লাতবান হয়। তা হলে সে বর্তমান বর্ষের হজ্জ ছুটে যাওয়ার কারণে পরবর্তী বছর হজ্জের মাসে ছুটে যাওয়া হজ্জের সাথে "উমরা আদায় করবে। অর্থাৎ প্রথমে উমরা আরম্ভ করবে। ॥1|111.0|110011 9,001

— পৃষ্ঠা ৩৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।