৩৬৩ সূরা বাকারা তাবারী বলেন, উপরোক্ত আয়াতে উল্লিখিত হজ্জে তামান্তুর ধরন ও পদ্ধতি সম্পর্কে আলিমদের মধ্যে যতভেদ আছে। কেউ কেউ বলেছেন, কোন ব্যক্তি হজ্জের ইহ্রাম বাধার পর যদি শক্রর ভয়, রোগ অথবা অন্য বিশেষ কোন কারণে এমনভাবে বাধাপ্রাপ্ত হয় যে তার হজ্জ ছুটে গেল, তখন সে মক্কায় এসে 'উমরার নিয়মনীতি পালন করলে সে ইহ্রাম থেকে মুক্ত হয়ে যাবে। সে পরবর্তা হজ্জের পূর্ব পর্যন্ত ' মুক্ত অবস্থায় থাকবে। এরপর হজ্জ করবে, কুরবানী দেবে। এমনিভাবেই সে হবে তামাতু হজ্জ পালনকারী (লাভবান ব্যক্তি)। যুক্ত এ বক্তব্যের সমর্থনে আলোচনা। হযরত ইবনে যুবায়র (রা.) থেকে বর্ণিত যে, তিশি বক্তৃতা প্রদানকালে বলেছেন, হে লোকসকল! হজ্জের সাথে 'উমরা করাকে তামাত্তু বলে না, যেমন তোমরা করছ। বরং তাখান্তু হল হজ্জের ইহ্ রাম বেঁধে কোন ব্যক্তি শত্রু, রোগ অথবা অংগহানির কারণে এমনভাবে বাধাধস্ত হওয়া অথবা অন্য কোন যুক্তিযুক্ত কারণে পথে আটকে যাওয়া, যার ফলে তাঁর হজ্জ তরক হয়ে গিয়েছে এবং হাজ্জের দিনগুলোও অতিবাহিত হয়ে গিয়েছে। অবশেষে সে মকাতে এসে "উমরা করে হালাল হয়ে যাবে এবং এ হালাল হওয়ার ভিত্তিতে পরবর্তাঁ বছর পর্যন্ত সে ফায়দা হাসিল করতে থাকবে। এরপর হজ্জ সমাপন করে সর্বশেষ কুরবানী করবে। এটাই হচ্ছে ৮1 | ৪১৯ তামা অর্থাৎ হজ্জের প্রাকালে 'উমরা দ্বারা লাভবান হওয়া। আতা থেকে বর্ণিত। তিনি বলেছেন, হযরত ইবনে যুবায়র (রা.) বলতেন, বাধাপ্রাপ্ত ব্যক্তির জন্যই হল হজ্জে-তামাজ্ু। বর্ণনাকারী বলেন, হযরত ইবনে "আব্বাস (রা.) বলেছেন, পথ মুক্ত এবং বাধাপ্রাপ্ত ব্যক্তির জন্যই হল হজ্জে-তামাত্তু। 'আতা থেকে বর্ণিত, তিনি বলেছেন, হযরত ইবনে যুবায়র (রা.) বলতেন, বাধাধস্ত ব্যক্তির জন্য হচ্ছে হজ্জে তামাত্তু। পথ উম্মুক্ত ব্যক্তির জন্য হজ্জে তামান্তু নয়। অন্যান্য তাফসীরকারগণ বলেছেন, আয়াতের ব্যাখ্যা তা নয়। বরং আয়াতের ব্যাখ্যা হচ্ছে-যদি তোমরা হজ্জে যাওয়ার পথে বাধাপ্রাপ্ত হও-তাহলে- তোমরা. সহজলভ্য-কুরবানী করবে, আর যখন তোমরা নিরাপদ হবে এবং হালাল হবে তোমাদের ইহ্রাম থেকে । অথচ এখনো তোমরা তোমাদের হজ্জের ইহ্রাম হতে হালাল হওয়ার মত 'উমরা আদায় করনি, বরং বাধাপ্রাপ্ত হয়ে কুরবানী করে তোমরা পূর্বের ইহ্রাম হতে হালাল হয়ে গিয়েছ এবং তোমাদের উমরাকে পরবর্তী বছর পর্যন্ত বিলফধিত করেছ। এরপর হজ্জের মাসে 'উমরা পালন করেছ। এরপর ইহ্রাম থেকে মুক্ত হয়েছে। তোমরা হজ্জের প্রাকালে ইহ্রাম থেকে মুক্ত হওয়ার ফলে তোমরা অনেক ফায়দা হাসিল: করেছ। এজন্য তোমাদেরকে সহজলত্য কুরবানী করতে হবে। যারা এ মত পোষণ করেন £ ৃ ইবরাহীম ইবনে 'আলকামা (র.) থেকে বর্ধিত, তিনি বলেছেন, কোন ব্যক্তি যদি হজ্জের ইহ্রাম বাঁধার পর বাধাপ্রান্ত হয় তাহলে সে সহজলভ্য একটি বকরী (মক্কায়) পাঠিয়ে দিবে। কুরবানীর পশু ॥1111.0|110011 9,001
— পৃষ্ঠা ৩৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।