সূরা বাকারা ৩৬১ নিজের জন্য নিজের প্রতি দীনার অথবা দিরহাম অথবা বকরী ওয়াজিব হয়েছে) কোন ভাষাতেই শুধু নয়। হাতার জন্য অন্যের উপর কোন কিছু ওয়াজিব হতে পারে)। কিন্তু নিজের জন্য নিজের উপর কোন কিছু ওয়াজিব হওয়া কোনক্রধে বোধগম্য নয়। আর যদি এ কথা বলা হয় যে, তা তার উপর তার জন্য এবং অন্যের জন্য আল্লাহ্ পাক ওয়াজিব করেছেন, তাহলে বলা হবে যে, যে অংশটি তার জন্য ওয়াজিব তা কখনো তার ওয়াজিব হতে পারে না। কারণ, যা আধি পূর্বে উল্লেখ করেছি। বিষয়টি যেহেতৃ এমনই তাই বুঝা যায় যে, অপরের জন্যই তার উপর ওয়াজিব হয়েছে। আর যা অপরের জন্য ওয়াজিব হয়েছে, তা হল কুরবানীর কিছু অংশ পুরা কুররবানী নয়। অথচ আল্লাহ্ রাব্বুল আলামীন তার উপর পূর্ণ কুরবানী ওয়াজিব করেছেন, যা উপরোক্ত মতামতের বিভ্রান্তির উপর সুস্পষ্ট প্রমাণ বহন করছে। যারা ফিদ্ইয়ার কুরবানীর গোশ্ত খাওয়াকে বৈধ বলেন, তাদের যুক্তি হচ্ছে এই যে, আল্লাহ্ তা”আলা ফিদ্ইয়াদাতার উপর কুরবানী ওয়াজিব করেছেন। আর কুরবানী যবেহের অর্থে ব্যবহৃত হয়। যবেহ্ বলা হয় আট প্রকার নর মাদী থেকে কোন একটি পশু কুরবানীর উদ্দেশ্যে যবেহ্ করাকে। এগুলোর গোশ্ত যুক্ত হস্তে মিসকীনদের বিলিয়ে দেয়ার জন্য আল্লাহ্ পাক আদেশ করেননি। বরং যবেহ্ করার সাথে সাথেই সে কুরবানী আদায় করল এবং আঞ্জাম দিল মহান আল্লাহ্র নির্দেশিত দায়িত্বকে। এখন এ জানোয়ারের গোশত সে নিজে খেতে পারে, সাদ্্কা করতে পারে এবং বন্ধু বান্ধবের মধ্যে বিতরণ করতে পারে। অনুরূপভাবে আমরা বলতে চাই যে, কেউ যদি কুরবানীর দ্বারা ফিদ্ইয়া আদায় করতে চান, তাহলে মহান আল্লাহ্র পক্ষ হতে এটা তার উপর ওয়াজিব হিসাবেই পরিগণিত হবে। তবে এ ওয়াজিবটি দুই অবস্থা থেকে খালি নয়। হয়তো তার উপর শুধু যবেহ করাই ওয়াজিব। অন্য কিছু নয়। অথবা যবেহ এবং সাদ্কা করা উভতয়টাই তার উপর ওয়াজিব । যদি শুধু যবেহ করাই তার উপর ওয়াজিব হয় তাহলে যবেহ্ করার সাথে সাথেই সে ওয়াজিব আদায় হয়ে গেল। যদি সে সমস্ত গোশত খেয়েও ফেলে এবং মিসকীনকে একটুকরা গোশতও না দেয় তাহলেও তার, দায়িত্ব পালনে কোন ব্যাঘাত সৃষ্টি হবে না। তবে আলিমগণের কেউ এ কথা বলছেন বলে আমাদের জানা নেই। আর যদি যবেহ্ এবং সাদ্কা উভয়টাই তার উপর ওয়াজিব হয়। তাহলে তো সাদ্কা ওয়াজিব এমন বস্তু খাওয়া তার জন্য কম্মিনকালেও জায়েয নয়। যেঘনঃ যে ব্যক্তির মালে যাকাত ওয়াজিব সে কখনো উক্ত যাকাত খেতে পারে না। বরং মহান আল্লাহ্র ঘোষিত ক্ষেত্রে এগুলো বন্টন করে দেয়া ওয়াজিব। তবে ইহ্রামের মধ্যে ত্রুটি বিচ্যৃতির কারণে আল্লাহ্ যে কাফফারা ওয়াজিব করেন তা সাধারণত অন্যের জন্যই হয়ে থাকে, এতে যেহেতু জ্ঞানীগণের ইজ মাও সংগ্রঠিত হয়েছে, তাই বিতর্কিত বিষয়টির সুস্পষ্ট মীমাগ্সা এতেই রয়েছে। আরবী অভিধানে এ. এর অর্থ হল, আল্লাহ্র সন্ৃষ্টির উদ্দেশ্যে যবেহ্ করা। যেমন বলা হয়, অর্থাৎ অমুক ব্যক্তি মহান আল্লাহ্র সন্তুষ্টির উদ্দেশ্যে একটি পশু যবেহ্ করেছে। যেমন বর্ধিত আছে যে, হযরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত এ. এর অর্থ হল একটি বকরী যবেহ্ করা। ॥111.0|110011 9,001
— পৃষ্ঠা ৩৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।