৩৬০ আতা (র.) বর্ণিত যে, তিনি বলেছেন, হারাম কাজে লিপ্ত ব্যক্তির উষ্ীর গোশত তিনি খান না। এমনিভাবে কাফ্ফারার গোশ্তও। আতা, তাউস এবং মুজাহিদ (র.) থেকে বর্ণিত যে, তাঁরা বলেছেন, ফিদ্ইয়ার গোশ্ত খাওয়া যাবে না। অন্য এক সয় বলেছেন, কাফ্ফারার পশু এবং শিকার জন্তুর বিনিখয় পশুর গোশ্তও খাওয়া যাবে না। আতা (র.) থেকে বরিত যে, তিনি বলতেন, শিকার অন্তুর বিনিময় পশুর গোশ্ত মান্নতের কুরবানীর গোশত এবং ফিদ্ইয়ার গোশ্তও খাওয়া যাবে না। এছাড়া অন্য সব কিছু গোশ্ত খাওয়া যাবে। কোন কোন তাফসীরকার বলেছেন, এ সবের গোশত খাওয়া জায়েয আছে। এ মতের আলোচনা £ হযরত ইবনে উমার (রা.) থেকে বর্ণিত যে, তিনি বলেছেন, শিকার জন্তুর বিনিষয় এবং মান্নতের পশুর গোশ্ত খাওয়া বৈধ নয়। তবে এছাড়া অন্য সব কিছুর গোশত খাওয়া বৈধ আছে। ইবনে আবু লায়লা থেকে বর্ধিত যে, তিনি ১ ১1 ১৬০ ৮ 1৬৯ এর সাথে 2] ১১ শব্দটিকেও সংযোগ করেছেন। হযরত হাম্মাদ থেকে বর্ণিত যে, তিনি বলেছেন, একটি বকরী ছয়জন মিসকীনের মাঝে বন্টন করতে হবে। তবে দাতা ইচ্ছা করলে নিজে খেয়ে অবশিষ্টগুলো ছয়জন মিসকীনের মধ্যে সাদ্কা করে দিতে পারবে। হযরত হুসায়ন (রা.) থেকে বর্ণনা করেন যে, তিনি বলতেন, শিকার জন্তুর বিনিময় পশু, মান্নতের পশু এবং ফিদ্ইয়া হিসাবে প্রদানকৃত কুরবানীর পশুর গোশত তোমরা খাও। এতে কোন অসুবিধা নেই। হযরত হাসান (র.) বিনিষয় থেকে বর্ণিত যে, তিনি শিকার জন্তুর বিনিময় পশু এবং মিসকীনদের' উদ্দেশ্যে খান্নতকৃত পশুর গোশৃত খাওয়াকে নাজায়েয মনে করতেন না। মাথা মুক্ডন এবং অন্যান্য যে সব কারণে পশু কুরবানী ওয়াজিব হয়, এ পশুর গোশৃত খাওয়া দাতার জন্য জায়েয নয় বলে যাঁরা অভিমত ব্যক্ত করেছেন, তাদের যুক্তি হলো, মাথা যুন্ডনকারী, খুশবূ ব্যবহারকারী এবং তাদের মত লোকদের উপর রোযা কিংবা সাদ্কা অথবা কুরবানীর দ্বারা আল্লাহ্ তা'আলা যে ফিদ্ইয়া আদায় করাকে ওয়াজিব করেছেন, তার মধ্যে মিসকীন খাওয়ানো এবং কুরবানী করা নিম্নের দু'টি বিষয়ের যে কোন একটি হবেই। (১) তিনি তাঁর উপর তীর নিজের অথবা অপরের জন্য কিংবা উভয়ের জন্য ওয়াজিব করেছেন। যদি আল্লাহ্ তা'আলা তা তাঁর উপর অপরের জন্য ওয়াজিব করে থাকেন, তাহলে তো তাঁর জন্য উক্ত বস্তু খাওয়া জায়েয নয়। কেননা, যে জিনিষটি অপরের জন্য তাঁর উপর ওয়াজিব হয়েছে, তা এ ব্যক্তির নিকট হস্তান্তর করা ব্যতীত কখনো আদায় হবে না। (২) যদি তা তাঁর নিজের উপর আল্লাহ্ তা'আলা ওয়াজিব করে থাকেন, তাহলে আমরা বলব, নিজের জন্য নিজের উপর কোন কিছু ওয়াজিব-করা একথা কখনো ঠিক নয়। .কেননা' একথা বলা ( অমুকের ॥1111.0|110011 9,001
— পৃষ্ঠা ৩৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।