সুরা বাকারা ৩৫৯ নির্ধারিত স্থানে তা আদায় করা ওয়াজিব বলে তিনি শর্ত আরোপ করেননি । বরৎ তিনি বিষয়টিকে অস্পষ্ট রেখেছেন। কাজেই যে কোন স্থানে কুরবানী করলে কিংবা সাদ্কার খাদ্য দান করলে অথবা রোযা রাখলে, ফিদ্ইয়া প্রদানকারীর জন্য যথেষ্ট হয়ে যাবে। যেমনঃ আমরা দেখতে পাই যে, আল্লাহ্ পাক যখন আমাদের জন্য আমাদের শাশুড়ীদেরকে হারাম করেছেন, তখন তিনি "তোমাদের স্ত্রী যাদের সাথে তোমাদের মিলন হয়েছে, তাদের-মা” একথার সাথে হুকুষকে সীযাবদ্ধ করেননি। কাজেই শাশুড়ীর বিষয়টিকে বর্তমান স্ত্রীর পূর্ব স্বামীর উরসে তাঁর গর্ভজাত- কন্যা যা বর্তমান স্বামীর তত্তাবধানে আছে।” এর কিয়াস করে একথা বলা সমীচীন নয় যে, মিলন হয়েছে এমন স্ত্রীর মাতাই কেবল জামাইর জন্য হারাম। অতএব, কুরআন মজীদের কোন অস্পষ্ট বিধানকে বিস্তারিত সুস্পষ্ট বর্ণনার উপর কিয়াস করে স্থানান্তরিত করা কখনোই ঠিক নয়। বরং আয়াতের বাহ্যিক মর্মানুসারে সম্ভাবনাময় ক্ষেত্রে তাদের প্রত্যেকের জন্য পৃথক পৃথক নির্দেশ দেয়া একান্তভাবে অপরিহার্য হাঁ, যদি কোন ক্ষেত্রে জাহির থেকে বাতিনের দিকে আয়াতকে ফেরানোর জন্য রাসূলুল্লাহ্ (সা.)-এর হাদীস বিদ্যমান থাকে, তাহলে সে বিষয়টি স্বতন্তর। হাদীস বিদ্যমান থাকার কারণে এ পরিবর্তনকে মেনে নেয়া হবে, কারণ তিনিই তো হলেন, আল্লাহ্র মর্জি ও উদ্দেশ্যের অদ্বিতীয় ব্যাখ্যাকার। সর্বোপরি এ বিষয়ে আলিমগণের ইজমা সংগঠিত হয়েছে যে, ব্যথার কারণে মাথা মুন্ডনকারী ব্যক্তি যদি রোযা রাখে তাহলে এ রোযাই তার ফিদ্ইয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। রোযা যে কোন শহরেই রাখুক না কেন তাতে কোন অসুবিধা নেই। ইমাম আবু জা'ফর তাঁবারী (র.) বলেন, মাথা মুন্ডানোর কারণে কুরবানী দ্বারা ফিদ্ইয়া আদায় করার পর তার গোশ্ত কি করবে, ফিদ্ইয়া আদায়কারী ব্যক্তি নিজে এ গোশ্ত ভক্ষণ করতে পারবে কি না, এ সম্পর্কে আলিমদের মাঝে মতভেদ আছে। কেউ কেউ বলেছেন, ফিদ্ইয়া দাতা তা খেতে পারবে না। বরং সকল গোশৃত তাকে সাদ্্কা করে দিতে হবে। তাঁরা নিম্নোক্ত বর্ণনাগুলোকে প্রমাণ হিসাবে উল্লেখ করেছেন। --হ্যরত-*আতা থেকে-বপ্নিত-তিন প্রকার-জিনিষ যা খাওয়া জায়েয নেই (১) শিকারের কারণে ইহ্রাম ভঙ্গ হলে তার জন্য যে দম দিতে হয়, তার গোশৃত। (২) পারিশ্রমিকের বদলে কুরবানীর গোশ্ত। (৩) মিসকীনকে খাওয়ানোর জন্য যে পশু মান্নত করা হয়, তার গোশ্ত। হযরত আতা (র.) থেকে বর্ণিত, ফিদ্ইয়া, কাফ্ফারার ও মান্নতের গোশ্ত খাবে না। হজ্জে তামান্ত এবং নফল কুরবানীর গোশ্ত খেতে পার। হযরত মুজাহিদ (র.) থেকে বর্ণিত, শিকারের কারণে ইহ্রাম ভঙ্গ হলে তার কাফ্ফারার যে জন্তু কুরবানী করা হয়, ফিদ্ইয়া হিসাবে যে কুরবানী করা হয় এবং মান্নতের পশুর গোশ্ত কুরবানী দাতার জন্য খাওয়া বৈধ্য নয়। তবে সে নফল এবং হজ্জে তামাত্তুর কুরবানীর গোশৃত খেতে পারবে। 'আতা (র.) থেকে বর্ণিত যে, তিনি বলেছেন, *।১৯ (বিনিময়ে দেয়া পশু) এবং ফিদ্য়ার গোশ্ত তুমি খেতে পারবে না। বরং এগুলোকে সাদ্কা করে দিবে। ||1||,]1100119,00]
— পৃষ্ঠা ৩৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।