৩৫৮ তাফসীরে তাবারী শরীফ করাকে অপরিহার্য বলে দাবী করেন, তাদের যুক্তি, আল্লাহ্ তা'আলা কুরবানীর জন্তু কা'বাতে পৌছানোর শর্ত দিয়েছেন। তিনি ইরশাদ করেছেন- 2:৫1 8: 1:2১ ১০ (9 31917533 অর্থাৎ যার ফয়সালা করবে তোমাদের মধ্যে দু'জন ন্যায়বান লোক কা'বাতে প্রেরণের উদ্দেশ্যে কুরবানীরূপে। কাজেই ইহ্রামের মধ্যে ফিদ্ইয়া অথবা বিনিময় হিসাবে যে কুরবানীই ওয়াজিব হবে, হ,৫। £5 তথা কা'বাতে প্রেরণ ওয়াজিব হওয়ার ব্যাপারে তার বিধান, শিকার জন্তুর বিধানের মতই। কুরবানীর বিধান যেহেতু এরূপই। তাই সাদ্কার বিধানও অনুরূপই হবে। কেননা কুরবানী যার উপর ওয়াজিব সাদ্কাও তার উপর ওয়াজিব। কারণ কুরবানীর মত খাদ্য দান করারও ফিদ্ইয়া। কাজেই উভয়ের বিধান এক এবং অভিন্ন। কুরবানী, সাদ্কা এবং রোযা ফিদ্ইয়া যেখানে ইচ্ছা সেখানেই আদায় করতে পারবে, যারা এ কথা বলেন, তাদের যুক্তি, ব্যথার কারণে মাথা যুন্ডনকারী ব্যক্তির উপর আল্লাহ্ পাক কুরবানী ওয়াজিব করেননি। তিনি তাঁর উপর কুরবানী কিংবা রোযা অথবা সাদ্কা ওয়াজিব করেছেন। যথায়ই তিনি কুরবানী করবেন কিৎ্বা সাদ্কার খাদ্য প্রদান করবেন অথবা রোযা রাখবেন তথায়ই তাকে এ... (কুরবানীপাতা) 1?» (খাদ্যদাতা) এবং + 4. (রোযাপালনকারী) বলা হবে। কাজেই সে যেহেতু এ নামের উপেযাগী লোকদের অন্তর্ভুক্ত হয়ে গেল, তাই মহান আল্লাহ্র দেয়া দায়িত্বও সে যথাযথভাবে পালন করতে সক্ষম হল। কেননা, মাথা কামানোর ফলে ওয়াজিব কুরবানী আদায়ের বিষয় যদি 2:| £$% তথা কুরবানীর পশুটি কা"বাতে প্রেরণের ব্যাপারে মহান আল্লাহ্র প্রয়াস থাকত তাহলে তিনি যেমনিভাবে শিকার জন্তুর ক্ষেত্রে এ বিষয়টির শর্ত লাগিয়েছেন, এমনিভাবে এখানেও তিলি এ শর্ত আরোপ করতেন। অথচ এখানে তিনি এ শর্ত আরোপ করেননি। এতে সুস্পষ্টভাবে বুঝা যায় যে, কুরবানী এবং সাদ্কা যেখানেই আদায় করুক না কেন জায়েয আছে। যারা বলেন, কুরবানী ম্ধা মুকাররমাতে দিতে হবে। তবে সাদ্কা এবং রোযা যেখানে ইচ্ছা সেখানেই আদায় করতে পারবে। এর কারণ কাফফারা হিসাবে যে কুরবানী এবং হজ্জের জন্য যে কুরবানী; তা একই ধরনের। কাজেই কাফ্ফারার কুরবাণীর বিধান মূল কুরবানীর বিধানের মতই । কিন্তু সাদ্কার খাদ্যের ব্যাপারে আল্লাহ্ তা'আলা যেহেতু কোন নির্দিষ্ট ভূখণ্ডের মিসকীন, লোকদেরকে দান করার শর্ত আরোপ করেন নি, যেমনিভাবে তিনি শিকার জন্তুর কুরবানীর ব্যাপারে কা'বাতে প্রেরণের শর্ত লাগিয়েছেন। তাই আল্লাহ্ পাক কর্তৃক হারাম শরীফের অধিবাসীদের জন্য নির্ধারিত কুরবানীর মধ্যে অন্যদের অধিকার আছে বলে দাবী করা, যেমন কারো জন্য ঠিক নয় তদ্দুপ সাদকার খাদ্য কোন বিশেষ ভূখণ্ডের লোকদের জন্য নির্ধারিত এ কথা বলে দাবী করাও সমীচীন নয়। ইমাম আবু জাফর তাবারী (র.) বলেন, উপরোক্ত মতামতসমূহের মধ্যে বিশুদ্ধতম এবং সর্বাধিক নির্ভরযোগ্য কথা, আল্লাহ্ তা'আলা ব্যথার কারণে মাথা মুণ্ডনকারী ইহ্রামকারীর উপর রোযা কিংবা সাদ্কা অথবা কুরবানী ছারা ফিদ্ইয়া প্রদানকরাকে ওয়াজিব করেছেন। তবে কোন ॥111.0|110011 9,001
— পৃষ্ঠা ৩৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।