৩৫৬ তাফসীরে তাবারী শরীফ কোন কোন মুফাস্সীর বলেন, মাথা মুন্ডানোর ফিদ্ইয়া হিসাবে যে কুরবানী কিৎবা সাদ্কা অথবা সিয়াম সাধনা ওয়াজিব হয় তা ফিদৃইয়া প্রদানকারী ব্যক্তি যে কোন স্থানে আদায় করতে পারবে। এমত পোষণকারী মুফাস্সীরগণ নিম্নোক্ত বর্ণনাগুলো প্রমাণ হিসাবে উন্লেখ করেছেন £ ইয়াকুব ইবনে খালিদ থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমাকে ইবনে জা'ফর (রা.)-এর আযাদকৃত গোলাম হযরত আবু আসমা (রা.) সংবাদ দিয়েছেন যে, একদা৷ হযরত "উসমান গনী (রা.) হজ্জে যাত্রা করেন, তাঁর সাথে ছিলেন হযরত "আলী (রা.) এবং হযরত হুমায়ন ইবনে আলী (রা.) হযরত "উসমান গনী (রা.) চললেন। আবু আসমা (রা.) বলেন, আমি ছিলাম ইবনে জাফর (রা.)- এর সংগে। পথ চলতে চলতে আমরা এমন এক ব্যক্তির নিকট গিয়ে পৌছি, যিনি ঘুমিয়ে আছেন,এবং তাঁর উষ্টী তাঁর শিয়রে বাঁধা রয়েছে। তিনি বলেন, আমি তাঁকে বললাম হে ঘুমন্ত ব্যক্তি ! জাগ্তত হও। জেগে উঠার পর দেখলাম, তিনি হযরত হুসায়ন ইবনে "আলী (রা.) হযরত ই'বনে জাফর (রা.) তাকে উঠিয়ে নেন। তারপর তিনি তাকে নিয়ে “সুক্য়া” নামক স্থানে পৌছেন। এরপর তিনি হযরত "আলী (রা.)-এর নিকট একজন লোক ডেকে পাঠালে, তিনি তাঁর সাথে আসলেন, হযরত আসমা বিন্ত 'উমায়স (রা.), হযরত আবূ আসমা (রা.) বলেন, তথায় আমরা তার সেবায় বিশ দিন নিয়োজিত থাকি। তারপর একদিন আলী (রা.) হুসায়ন (রা.)-কে জিজ্ঞেস করলেন, তোমার কেমন লাগছে ? তিনি তাঁর মাথার প্রতি ইংগিত করলেন। আলী (রা.) তাকে মাথা মুন্ডানোর নির্দেশ দিলে তিনি মাথা কামিয়ে নেন। এরপর একটি উট এনে তা কুরবানী করেন। ইয়াকুব ইবনে খালিদ ইবনে মুসাইয়িব আলমাখযূখী থেকে বর্ণিত, তিনি আবদুল্লাহ্ ইবনে জা"ফর (রা.)-এর আযাদকৃত গোলাম হ্যরত আবূ আসমা (রা.)-কে এ কথা বর্ণনা করতে শুনেছেন যে, তিনি বলতেন, তিনি হযরত আবদুল্লাহ্ ইবনে জা'ফর (রা.)-এর সফর সংগী হয়ে হযরত উসমান গনী (রা.)-এর সাথে মক্কার উদ্দেশ্যে রওয়ানা হন। যেতে আমরা যখন, সুক্য়া” এবং “আরজ” এর মধ্যেস্থলে পৌছি তখন হযরত হুসায়ন ইবনে "আলী (রা.) অসুস্থ হযে পড়েন। ফলে গতকল্য যে স্থানে তিনি শয়ন করেছিলেন সেখানেই তাঁর ভোর হল। ভোরে আমি এবং আবদুল্লাহ্ ইবনে জা"ফর তাঁর নিকট গেলাম। দেখলাম, তিনি শুয়ে আছেন এবং তার উষ্টী দাঁড়িয়ে আছে তার শিয়রের কাছে। এ দেখে "আবদুল্লাহ্ ইবনে জাফর (রা.) বললেন, অবশ্যই এটি হুসায়ন (রা.)-এর উদ্ছী, তিনি তাঁর নিকটে পৌছে তাঁকে বললেন, হে ঘুমন্ত ব্যক্তি ! তাঁর ধারণা ছিল, তিনি ঘুমিয়ে আছে। কিন্তু কাছে যেয়ে দেখলেন, তিনি অসুস্থ, তাই হযরত আবদুল্লাহ ইবনে জাফর তাঁকে উঠিয়ে "সুক্য়া” নামক স্থানে নিয়ে আসেন। তারপর তিনি হযরত "আলী (রা.)-এর নিকট পত্র লিখেলে হযরত "আলী (রা.) সুকুয়া নামক স্থানে তাঁর নিকট পৌছেন, এবং প্রায় চল্লিশ দিন তাঁর সেবায় নিয়োজিত থাকেন। এ সময় হযরত হুসায়ন (রা.)-এর মাথায় প্রতি ইর্থগত করে হযরত "আলী ॥1111.0|110011 9,001
— পৃষ্ঠা ৩৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।