৩৫৪ তাফসীরে তাবারী শরীফ যারা বলেন, মাথা মুন্ডানোর কাফ্ফারা মাথা মুন্ডানোর পূর্বেই পরিশোধ করতে হবে, তাদেরকে জিজ্ঞেস করা হবে, হজ্জে তামাত্তুর কাফ্ফারা হজ্জ করা পূর্বে আদায় করতে হবে, না পরে ? যদি তারা বলেন, পূর্বেই আদায় করতে হবে, তা হলে তাদেরকে পুনরায় জিজ্ঞেস করা হবে, এমনিভাবে কসমের কাফ্ফারাও কি কসমের পূর্বেই আদায় করতে হবে £ যদি বলেন হাঁ, তা হলে তীরা মুসলিম উম্মার সিদ্ধান্ত থেকে পদশ্থলিত হয়ে গেলেন। আর যদি বলেন, কসমের কাফ্ফারা কসমের পূর্বে দেয়া জায়েয নেই, তা হলে তাদেরকে জিজ্ঞেস করা হবে, কোন্ কারণে মাথা মুন্ডানোর কাফ্- ফারা মাথা মুন্ডানোর পূর্বে ও হজ্জে তামাত্তুর কুরবানী করা হজ্জ সম্বাপন করার পূর্বে আদায় করা ওয়াজিব এবং কসমের কাফ্ফারা কসমের পূর্বে আদায় করা ওযাজিব নয় ? এদের মধ্যে কোন জুস্পষ্ট পার্থক্য আছে কি £ এ বিষয়ে আপনাদের নিকট কোন দলীল আছে কি ? এ বিষয়ে তাদের নিকট কোন দলীল নেই। যদি তারা উম্মতের ইজমার কারণে কসমের কাফফারা কসমের পূর্বে আদায় করার অবৈধতার কথা বলেন, তা হলে তাদেরকে বলা হবে অন্য দুটো বিষয়ের মধ্যে যদি মতভেদ থাকে তবে এগুলোকে কসমের কাফ্ফারার উপর কিয়াস করুন। অর্থাৎ যেমনিভাবে কসমের কাফফারা কসমের পূর্বে ওয়াজিব নয়, এমনিভাবে মাথা মুন্ডানোর কাফুফারা এবং হজ্জে তামান্জুর কুরবানী করা ও মাথা মুন্ডানো এবং হজ্জে তামাত্ত' করার পুরে ওয়াজিব হতে পারে না। যারা বলেন, ব্যথার কারণে যে মাথা কামাবে তার উপর দশটি রোযা অথবা দশজন মিসকীনকে খাদ্য দান ওয়াজিব। মূলতঃ তারা হযরত রাসূলুল্লাহ্ (সা.)-এর প্রতিষ্ঠিত সুন্নতৈর সম্পূর্ণ বিরোধী, ১৮গভী 2 হা সাদ্কা দ্বারা ফিদ্ইয়া দিতে চায় তা হলে শিকার জন্তু বড়-ছোট হওয়া সত্তেও সাদ্্কা ও রোযার ক্ষেত্রে একই পদ্ধতি প্রযোজ্য হবে £ না ছোট-বড়র পার্থক্যের কারণে বিধানের ক্ষেত্রেও পার্থক্য হয়ে যাবে ? যদি তারা বলেন, সকলের ক্ষেত্রে একই বিধান প্রযোজ্য, তা হলে তো তারা বন্য গরু হত্যাকারী ব্যক্তি এবং হরিণীর বাচ্চা হত্যাকারী ব্যক্তির উপর অপরিহার্য রোযা ও সাদ্কাকে সমান করে ফেললেন। অথচ এ সিদ্ধান্ত সমগ্র মুসলিম উম্মাহর সিদ্ধান্তের সম্পূর্ণ পরিপন্থী। তারা যদি বলেন, এগুলোর মধ্যে আমরা একই ধরনের বিধানের কথা বলি না, বরং আমরা শিকারকৃত প্রশুর ভেদাভেদ লক্ষ্য করে এদের মূল্য অনুপাতে রোযা এবং সাদ্্কার কথা বলি। এক্দপ অভিমতপোষণকারী 'লোকদের প্রশ্ন করা যায়, তা হলে আপনারা কিভাবে ব্যথার কারণে মাথা মুন্ডনকারী ব্যক্তির উপর ওয়াজিব কাফ্ফারাকে হজ্জে তামাত্ত আদায়কারী ব্যক্তির উপর ওয়াজিব রোযার উপর কিয়াস করলেন, অথচ আপনারা জানেন যে, হজ্জে তামান্ত আদায়কারী ব্যক্তিকে রোযা, সাদ্কা এবং কুরবানী করার ব্যাপারে কোন সুযোগ দেয়া হয়নি এবং এমন কোন বস্তুকে সে সে করেনি যার কারণে তাঁর উপর কাফফারা ওয়াজিব হতে পারে। সে তো কোন একটি আমল বর্জন করেছে। যার ওপর আপনারা কিয়াস করেননি, সুতরাং এ কিয়াস ঠিক নয়, কেননা, মাথা মুন্ডনকারী ব্যক্তি মাথা যুন্ডন করে এমন একটি ক্ষতি করেছে যা তার জন্য নিষিদ্ধ ছিল এবং তাকে ॥111.0|110011 9,001
— পৃষ্ঠা ৩৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।