Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol3
/ ৪১৫
📝 লেখা 📖 পিডিএফ

সূরা বাকার ৩৫৩ হযরত "আতা (র.) এবং হযরত মুজাহিদ (র.) থেকে বর্ণিত, তাঁরা উভয়ই বলেছেন, কুরআন শরীফে 15451 - 13491 শব্দ দ্বারা যে হুকুম বর্ণনা করা হয়েছে, এতে উক্ত বিধানের সাথে সম্পর্কিত ব্যক্তির জন্য এর যে কোন একটি অবলম্বন করা জায়েয আছে। হযরত ইবনে আব্বাস (রা.) থেকে বণিত, কুরআন শরীফে যেখানেই ৬/ - 4 শব্দ দ্বারা কোন হুকুম বর্ণনা করা হয়েছে সেখানে উক্ত হুকুমের সাথে সম্পর্কিত ব্যক্তির জন্য সুযোগ আছে, সে সক্ষম হলে প্রথমটি পূর্ণ করবে, আর সক্ষম না হলে দ্বিতীয়টি আদায় করবে। হযরত ইকরামা (রা.) থেকে বর্ণিত, কুরআন শরীফের যেখানে ৬ - ৬ শব্দ দিয়ে কোন হুকুম বর্ণনা করা হয়েছে, সেখানে উল্লেখিত বিষয়াদির যে কোন একটির দ্বারা কাফফারা আদায় করা জায়েয আছে। যদি সে 4:14 ১. (না পায়) হয় তা হলে দ্বিতীয়টি আদায় করবে। হযরত আতা (র.) থেকে বর্ণিত, কুরআন শরীফে যেখান্‌ / - 4 শব্দ দ্বারা কোন হুকুম বর্ণনা করা হয়েছে, এর যে কোন একটি করার সুযোগ আছে। উল্লেখিত মতামতসমূহের মধ্যে আমার নিকট তা অধিকতর বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য খা হযরত রাসূলুল্লাহ্‌ সো.) থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত এবং যা বিভিন্ন রিওয়ায়েত দ্বারা সমর্থিত। তা হলো, তিনি হযরত কা'ব ইবনে উজরা (রা.)-কে মাথায় ব্যথা থাকার কারণে তাঁর মাথা কাষিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন, এবং বলেছেন, তিনি যেন, একটি বকরী কুরবানী করে কিংবা তিন দিন রোযা রেখে অথবা ছয়জন মিসকীনের প্রত্যেককে অর্ধ সা" (প্রায় ১ সের ১২ ছটাক)করে এক ফরাক (প্রায় দশ কে, জি,) খাদ্য দিয়ে ফিদ্‌ইয়া৷ আদায় করেন। ফিদ্ইয়া প্রদানকারীর জন্য এ তিনটির যে কোন একটি আদায় করার সুযোগ আছে। কারণ, আল্লাহ্‌ তা'আলা নির্ধারিত কোন একটির মধ্যে হুকুমকে সীমাবদ্ধ করে দেননি যে, অন্যটি আদায় করা তাঁর জন্য না জায়েয হয়ে যাবে। বরং এ তিনটির যে -কোন-এরুটি-আদায় করার-র্যাপারে তিনি তাকে অনুমতি দিয়েছেন, যদি কেউ আমাদের এ কথাকে অস্বীকার করে তা হলে তাকে প্রশ্ন করা হবে যে, বিভ্তশালী ব্যক্তির জন্য কসমের কাফ্ফারা আদায় করার ক্ষেত্রে তিনটি যে কোন একটির দ্বারা কাফফারা আদায় করার অধিকার আছে কি ? যদি অস্বীকার করেন, তা হলে তো সে সমগ্র মুসলিম উম্মাহর সিদ্ধান্তকে উপেক্ষা করল এবং তাদের সর্বসম্মত সিদ্ধান্ত থেকে বের হয়ে গেল। আর যদি হাঁ বলে তা হলে তাকে পুনরায় জিজ্ঞেস করা হবে যে, ইহ্রাম অবস্থায় মাথার উকুন থাকার ফলে মাথা মুন্ডনকারী ব্যক্তির ফিদৃইয়! প্রদান করার ক্ষেত্রে এবং কসমের কাফফারা আদায় করার ক্ষেত্রে হুকুমের দিক থেকে পার্থক্য করা হলো কেন £ এর মধ্যে কোন যুক্তিযুক্ত কারণ আছে কি £ উত্তরে সে কিছুই বলতে পারবে না। লা-অবাব হওয়া ব্যতীত তার কোন উপায় নেই। আমরা যা বলেছি, এ ব্যাপারে ইজমাও সংঘটিত হয়েছে। সুতরাং এর বিশুদ্ধতার পক্ষে প্রমাণ পেশ করার আর কোন প্রয়োজন নেই। ॥1111.0|110011 9,001

— পৃষ্ঠা ৩৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।