Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol3
/ ৪১৫
📝 লেখা 📖 পিডিএফ

সুরা বাকার ৩৫১ দশদিন (২) দশজন মিসকীনকে খাদ্য প্রদান করবে। প্রত্যেক মিসকীনকে "মুক্কুক” খেজুর ও এক মুক্কুক গম দিতে হবে, (৩) একটি ধকরী কুরবানী করবে। হযরত কাতাদা, হাসান এবং 'ইকরামা রা.) থেকে আল্লাহর বাণী-$1 84. ০ ০8 4 এর ব্যাখ্যায় বর্ণনা করেন যে, সাদ্‌কা দিলে দশজন মিসকীনকে খাদ্য প্রদান করতে হবে। এমত পোষণকারী তাফসীরকারগণের যুক্তি হচ্ছে এই যে, মুহ্রিমের ইহরামের মাঝে ত্রুটি এবং তাঁর অসমীটীন কার্য-কলাপের বিনিময় হিসাবে আল্লাহ্‌ তাঁর ওপর যে রোযা এবং সাদ্কা ওয়াজিব করেছেন তা হচ্ছে এ দমের বদল যা আল্লাহ পাক হজ্জে তামা পালনকারীর ওপর অপরিহার্য করেছেন। যথা কুরবানীযোগ্য পশু না পেলে রোযা রাখা, আর এ রোযা রাখতে হবে তাঁকে দশ দিন, সুতরাং কুরবানীর বিনিময়ে যে রোযা ওয়াজিব হয় তার হুকুমও অনুরূপই। অর্থাৎ রোযা রাখলে দশ দিন রাখতে হবে। মুফাস্সীরগণ বলেছেন, রোযা না রেখে কেউ যদি খাওয়াতে চায় তাহলে এর বিধান সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি যে, আল্লাহ্‌ পাক রমযান মাসে রোযা রাখতে অক্ষম ব্যক্তির জন্য রমযানের এক এক রোযার বিনিময়ে এক এক মিসকীনকে খাওয়ানোর নির্দেশ দিয়েছেন। সুতরাং ওয়াজিব রোযার বিনিময়ে খাদ্য দান করার বিষয়টিও এর মতই হবে। এ কারণেই আল্লাহ্‌ পাক মাথা কামানোর ফিদ্ইয়া হিসাবে দশজন মিসকীনের খাদ্য দান করাকে আমাদের ওপর অবধারিত করেছেন। অন্যান্য তাফসীরকারগণ বলেছেন, মাথা কামানোর জন্য বকরী কুরবানী করা ওয়াজিব। অন্যথায় মুদ্রা দ্বারা বকরীর মুল্য নির্ধারণ করে তা দ্বারা খাদ্য ক্রয় করবে। তারপর তা সাদ্কা করে দিবে, নতুবা অর্ধ সা'_-এর পরিবর্তে একদিন করে রোযা রাখবে। যাঁরা এ মত পোষণ করেনঃ আ"মাশ থেকে বর্ণিত যে, একদা তিনি হযরত সাঈদ ইবনে জুবায়র (রা.)-কে-: ১০2 4:53 38০৯ এর সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন, প্রথমে তার উপর খাদ্যের নির্দেশ দেয়া হবে। যদি তাঁর কাছে তা বিদ্যমান থাকে তাহলে তা দিয়ে একটি ছাগল ক্রয় করবে। নচেৎ রৌপ্য মুদ্রা দ্বারা ছাগলের মূল্য নির্ণয় করবে এবং তা দিয়ে খাদ্য ক্রয় করবে। এরপর তা সাদ্‌কা করে দিবে। নতুবা অর্ধ সা" এর পরিবর্তে একটি করে রোযা রাখবে। মুজাহিদ (র.) বর্ণিত যে, তিনি বলেছেন, কোন ব্যক্তির শিকার সম্পর্কে বিধান হল, ফিদ্ইয়া দেয়ার জন্য যদি অনুরূপ কোন জন্তু না পায়, তবে খাদ্যদ্বব্যের বিনিময়ে এর মূল্য নির্ধারণ করবে। যদি খাদ্য-দুব্য না থাকে তা হলে সে প্রতি দুই মুদ্দের বিনিময়ে একদিন রোযা রাখবে । ফিদ্ইয়ার বিষয়টিও অনুরূপই। ॥1|11.0|110011 9,001

— পৃষ্ঠা ৩৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।