Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol3
/ ৪১৫
📝 লেখা 📖 পিডিএফ

সূরা বাকারা ৩৩৯ হালাল হয়ে গিয়েছে। তবে পরবর্তী বছর একটি হজ্জ তার উপর অপরিহার্য | বর্ণনাকারী বলেন, এ হাদীসটি আমি হযরত ইবনে আব্বাস এবং আবূ হুরায়রা (রা.)-এর নিকট বর্ণনা করার পর তাঁরা উভয়ই বলেছেন, তিনি সত্য বলেছেন। হাজ্জাজ ইবনে "আমরের সূত্রে নবী করীম (সা.) থেকে অনুরূপ বর্ণনা রয়েছে। যে হজ্জের ইহ্রাম থেকে মুহ্রিম হালাল গয়ে গিয়েছে তা পুনরায় আদায় করার নির্দেশ করার মাঝে হযরত নবী করীম (সা.) এবং সাহাবিগণের আমলের সাথে বিপুল *সামজ্ঞস্য রয়েছে। কারণ হুদায়বিয়ার বছর যে “উমরার ইহ্রাম থেকে তাঁরা হালাল হয়ে গিয়েছিলেন উমরাতুল কাযার বছর সে "উমরাকেই পুনরায় কাযা করেছিলেন। "যারা মনে করেন যে, শত্রু কতৃক আক্রান্ত হয়ে নফল ইহ্রাম থেকে হালাল হবার পর এ ব্যক্তির উপর কাযা অপরিহার্য নয়। তবে অন্য কোন কারণে যে হয় বাধাগ্রস্ত হয় তার-উপর কাযা অপরিহার্য ।” এ ধরনের অভিমত পোষণকারী ব্যক্তিগণকে বলা হবে যে, যে কারণ (২0 ) একজনের উপর কাযাকে ওয়াজিব করে কিন্তু অন্যজনের উপর ওয়াজিব করে না, ০ এ মূলতঃ কোন-ই ৭০ নয়। তাই কোন জটিল বাধা না থাকলে উভয় অবস্থাতেই উক্ত আমলের পূর্ণতা বিধান ওয়াজিব। যদি কেউ প্রশ্ন করেন যে, আয়াত তো শক্র কর্তৃক বাধাগ্রস্ত ব্যক্তি সম্পর্কে অবতীর্ণ হয়েছে তাই আয়াতের হুকুমকে অন্য প্রসঙ্গে টেনে নেয়া কখনো আমাদের জন্য সমীচীন নয়। জবাবে বলা যাবে, একথা "উলামাদের নিকট সর্বজন স্বীকৃত নয়। কারণ, একদল "আলিম এ মতের বিরোধিতা করেছেন। সর্বোপরি যদি আমরা এ কথাকে মেনে ও নেই তথাপিও আমরা বলতে পারি, যে রোগের কারণে বাধাধ্স্ত হওয়া এবং আটকা পড়ে যাওয়ার বিধান দ্বারা বাধাগ্রস্ত ব্যক্তির বিধান এক এবং অভিন্ন না হওয়ার কোন যুক্তিযুক্ত কারণ আছে কি £ মূলতঃ নেই কারণ, উভয় অবস্থাতেই মুহরিমের পক্ষে বায়তুল্লাহ শরীফে পৌছা এবং তাদের স্বীয় ইহ্রামের সাথে সংশ্লিষ্ট অনুষ্ঠানাদি পালন করা সম্ভব নয়। আর যদি এ দু'ধরনের বিধানের কারণও দু” প্রকার হয়ে থাকে তাহলে বলা যেতে পারে যে, একটি কারণ হলো শারীরিক আর অপরটি শারীরিক নয়। শরীয়তের তাই পার্থক্য করণের ব্যাপারে যদি তাদেরকে জিজ্ঞেস করা হয় যে, এ সম্পর্কে তোমাদের নিকট কুরআন, হাদীস, ইজমা এবং কিয়াসের থেকে কোন নির্ভরযোগ্য দলীল আছে কি? তাহলে তাদের কিংকর্তব্যবিমুঢ় হওয়া ব্যতীত কোন গত্যন্তর নেই। যারা বলেন, "উমরার মধ্যে কোন অবরোধ পথ নেই। তাদেরকে বলা হবে, আপনারা নিশ্চয়ই জ্ঞাত আছেন যে, হযরত নবী করীম (সা.) “উমরার ইহ্রাম বেধে যখন বায়ত্ল্লাহ্‌ শরীফের দিকে রওয়ানা করেছিলেন, তখন তাঁকে বাধা দেয়া হলে তিনি তার ইহ্রাম ভেধগে হালাল হয়ে যান। এতে তো সুস্পষ্টভাবে প্রতীয়মান হলো যে, উমরার মাঝেও অবরোধ আছে। যদি না থাকে তাহলে এ বিষয়ে আপনাদের নিকট কোন দলীল আছে কিঃ ॥1111.0|110011 9,001

— পৃষ্ঠা ৩৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।