সুরা বাকারা ৩৩৭ হযরত আবদুল্লাহ্ ইবনে উমার (রা.) থেকে বর্ণিত, বাধাপ্রাপ্ত ব্যক্তি বায়তুল্লাহ্ শরীফের তাওয়াফ এবং সাফা ও মারওয়া পর্বতদ্য়ের মধ্যস্থলে না দৌড়য়ে কোনক্রমেই হালাল হতে পারবে না। যদি সে অতীব প্রয়োজনীয় কাপড় এবং ওঁষধ ব্যবহার করার ব্যাপারে অনন্যোপায় হয়। তাহলে তার এগুলো করার অনুমতি আছে। তবে এ কারণে তাকে ফিদ্ইয়া দিতে হবে। রোগ এবং এ ধরনের কোন বাধাপ্রাপ্ত হওয়ার ব্যাপারে হযরত ইবনে উমার (রা.)-এর এ বর্ণনা। তবে শক্র দ্বারা বাধাপ্রাপ্ত ব্যক্তির সম্পর্কে তিনি এ কথাই বলতেন, যা পূর্বে আমরা" হযরত মালিক ইবনে আনাস (রা.)-এর সূত্রে উন্লেখ করেছে। তিনি বলেছেন, হযরত ইবনে উমার (রা.) থেকে বর্ধিত, যে বছর হাজ্জাজ ইবনে ইউসুফ, হযরত "আবদুল্লাহ্ ইব্নে যুবায়রের উপর আক্রমণ করেছিল সে বছর হযরত ইবনে উমার (রা.) হজ্জ যাওয়ার ইচ্ছা করলে, তাঁর দুই ছেলে তার সাথে এ বিষয়ে আলোচনা করে বলেন যে, এ বছর আপনি যদি হজ্জে না যান, তাহলে আপনার কোন ক্ষতি হবে না। মানুষের মধ্যে যুদ্ধ বিগ্রহ লেগে যেতে পারে বলে আমাদের আশংকা। ফলে আপনার বায়ত্ল্রাহ্ শরীফ যাওয়ার পথ বন্ধ হয়ে যাবে | বায়তুল্লাহ্ শরীফে যাওয়া আপনার পক্ষে আর সম্ভব হবে না। এ কথা শুনে হযরত আবদুল্লাহ্ ইবনে উমার (রা.) বললেন, যদি পথিমধ্যে আমি বাধাপ্রাপ্ত হই তাহলে কাফিররা হযরত রাসূলুল্লাহ্ (সা.)-কে বাধাদানকালে আমরা হযরত রাসুলুল্লাহ (সা.)-এর সাথে যে আমল করেছিলাম, এখনও তাই করব। তৎকালে বাধাপ্রাপ্ত হয়ে হযরত রাসুলুল্লাহ (সা.) মাথা কামিয়ে বাড়ীতে ফিরে এসেছিলেন। "উমরার মধ্যে বাধা ও অবরোধ কিছুই নেই বলে হযরত আবদুল্লাহ্ ইবনে উমর (রা.)-এর যে অভিমত আমি পূর্বে উল্লেখ করেছি, তার দলীলঃ ইয়াীদ ইবনে "আবদুল্লাহ্ ইবনে শাখীর (র.) বর্ণিত, তিনি "উমরার ইহ্রাম বেধে পথিমধ্যে বাধাপ্রাপ্ত হয়ে হযরত ইবনে আববাস (রা.) হযরত ইবনে উমার (রা.) নিকট পত্র লিখলেন, তাঁরা পত্রে উত্তরে লিখলেন, তিনি যেন একটি কুরবানীযোগ্য পশু পাঠিয়ে দিয়ে তথায় কিছু দিন অবস্থান করে পরে হালাল হয়ে যান। বর্ণনাকারী বলেন, এ চিঠি পেয়ে তিনি ছয় মাস অথবা সাত মাস তথায় অবস্থান করেন। আবুল "আলা ইবনে শাখীর (র.) থেকে বর্ণিত, "উমরার ইহ্রাম বেধে বাড়ী থেকে যাত্রা করে পথিমধ্যে হঠাৎ আমি আমার সওয়ারী থেকে পড়ে যাই, ফলে আমার একটি পা ভেঘগে যায়। তারপর এ সমক্ধে প্রশ্ন করে হযরত ইবনে "আব্বাস (রা.) ও হযরত ইবনে উমার (রা.)-এর নিকট আমি একটি পত্র লিখি, উত্তরে তাঁরা বলেন, হজ্জের মত 'উমরার জন্য কোন নির্ধারিত সময় নেই। তাওয়াফ না করে 'আপনি হালাল হতে পারবেন না, তিনি বলেন, তৎপর আমি দাসিনা অথবা এর পার্ববর্তী স্থানে সাত মাস অথবা আট মাস অবস্থার করি। বসরার পুরাতন অধিবাসীদের জনৈক. ব্যক্তি থেকে বর্ণিত, একবার আমি মক্কা শরীফের পথে যাত্র করলাম। পথিমধ্যে আমার একটি উর ভেঙ্গে যায়। আমি মক্কা মুকাররমায় হযরত "আবদুল্লাহ্ ইবনে আববাস (রা.)-এর নিকট একটি পত্র লিখলাম। তখন মক্কা শরীফে হযরত আবদুল্লাহ্ ইবনে আববাস (রা.) হযরত আবদল্লাহ্ ইবনে উমার (রা.) এবং আরো বহু লোক বসবাস করতেন। কেউ আমাকে হালাল হবার ব্যাপারে অনুমতি দেননি। তাই আমি এ অবস্থায় ॥111.0|110011 9,001
— পৃষ্ঠা ৩৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।