Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol3
/ ৪১৫
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে তাবারী শরীফ ৩৩৬ করে সমস্ত কিছু থেকে হালাল হয়ে যাবে। এরপর পরবর্তা বছর হজ্জ করে নিবে। তবে এ বছর (ইহ্রাম থেকে হালাল হবার পর) কুরবানীর পশু পাঠিয়ে দিবে অথবা সিয়াম সাধনা করবে, যদি সে কুরবানীর পশু না পায়। হযরত ইবনে উমার (রা.) থেকে বর্ণিত, মুহ্রিম বায়তুলাহ্‌ শরীফে না পৌছে কোন কিছু থেকেই হালাল হতে পারবে না। বরং পূর্বের মত বর্তমানেও সেই ইহ্রামের অবস্থায় থাকবে। তবে সে যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে নিরাময়ের জন্য ও্ষধ ব্যবহার করবে এবং ফিদ্ইয়া দিবে। আর যদি সে বাড়ীতে চলে যায়, তাহলে দেখা যাবে যে, তার এ ইহ্রাম "উমরার জন্য ছিল না হজ্জের জন্য ছিল। যদি 'উমরার জন্য হয়ে থাকে, তাহলে এ 'উম্রা পুনরায় তাকে আদায় করতে হবে। আর যদি হজ্জের জন্য হয়ে থাকে তহিলে তা 'উমরাতে পরিণত হয়ে যাবে। কিন্তু পরবর্তা বছর এ হজ্জ পুনরায় আদায় করা তার জন্য অপররিহার্য। ইহ্রাম ভেংগে ফেলার পর একটি কুরবানীযোগ্য পশু মক্কা শরীফে পাঠিয়ে দিতে হবে। কিন্তু হাদ্য়ী না পেলে তাকে হজ্জের সময় তিন দিন এবং বাড়ী ফিরে আসার পর সাত দিন এই পূর্ণ দশদিন সিয়াম পালন করতে হবে। হযরত ইবনে উমার (রা.) থেকে বর্ণিত, একবার তিনি সাক্ইয়া নামক স্থানে অবস্থানরত ইবনে হিযাবার পাশ দিয়ে পথ অতিক্রম করছিলেন। এ সময় তিনি যখমধপ্রাপ্ত দেখতে পেলেন। লোকটি তখন তাকে এ সম্পর্কে ফতোয়া জিজ্ঞেস করার পর তিনি বললেন, সে যেন এ অবস্থায়ই অবস্থান করে। বায়তুল্লাহ্‌ শরীফে না যাওয়া পর্যন্ত সে হালাল হতে পারবে না। হাঁ, যদি সে রোগাক্রান্ত হয়ে যায়, তাহলে প্রতিষেধক ওষধ ব্যবহার করবে, তবে এ অবস্থায় সহজলভ্য পশু কুরবানী করা তার উপর অপরিহার্য । সম্ভবত তিনি হজ্জের ইহ্রাম বেধে ছিলেন। হযরত আবদুল্লাহ্‌ ইবনে উমার (রা.) থেকে বর্ণিত, হজ্জের ইহ্রাম বাধার পর কেউ যদি রাস্তায় বাধাপ্রাপ্ত হয় এবং ভয়-ভীতি ও রোগের কারণে কেউ যদি পথে আটকা পড়ে, তাহলে সে সম্ভাব্য সব ব্যবস্থা গ্রহণ করে তা নিরসনে চেষ্টা করবে। তবে স্ত্রী সহবাস এবং সুগন্ধী ব্যবহার তার জন্য বৈধ হবে না। এরপর সে আল্লাহ্র নির্দেশিত ফিদ্ইয়া আদায় করবে, অর্থাৎ সিয়াম কিংবা. সাদ্কা- অথবা কুরবানীর দারা তার ফিদ্ইয়া দিবে। যদি আট্কা পড়ে তার হজ্জ ছুটে যায় অথবা মুযদালিফার রাত্রে ফজরের পূর্বে যদি তার আরাফায় অবস্থান করা ছুটে যায়, তাহলে তাঁর হজ্জ ছুটে গেল। সুতরাং তাঁর এ হজ্জ 'উমরাতে পরিণত হয়ে যাবে। এ ব্যক্তি প্রথমে মন্কা শরীফে গিয়ে বায়তুল্লাহ্‌ শরীফের তাওয়াফ এবং সাফা ও মারওয়া পর্বতদ্বয়ের মধ্যস্থলে সায়ী (দৌড়ানোর) এর কাজ সম্পন্ন করে নিবে, যদি তার নিকট কুরবানীর পশু থাকে তাহলে তা (মকাতে) মসজিদে হারামের নিকট যবেহ করবে। তারপর সে মাথা কামিয়ে অথবা চুল ছোট করে নিবে। এরপর স্ত্রী সহবাস এবং সুগন্ধী ব্যবহার সব কিছুই তার জন্য হালাল হয়ে যাবে। তবে আগামী বছর তাকে অবশ্যই হজ্জব্ুত পালন করতে হবে। আর এ বছর একটি সহজলভ্য পশু কুরবানী করবে। ॥1|111.0|110011 9,001

— পৃষ্ঠা ৩৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।