সুরা বাকার ৩৩৫ অথবা শক্রর ভয়ের কারণে বর্তমান ইহ্রামের উপর বাকী থাকাও হজ্জের প্রয়োজনীয় অনুষ্ঠানাদি আদায় করা তোমাদের জন্য দুর হয়ে পড়ে, যার ফলে আরাফাতে অবস্থান তোমাদের হাত ছাড়া হয়ে যায়। এ অবস্থায় পতিত হলে হজ্জ ছুটে যাওয়ার কারণে তোমরা সহজলভ্য কুরবানী করবে। তবে এ ছুটে যাওয়া হজ্জ পরবর্তী বছর তোমাদের কাযা করে নিতে হবে। তাফসীরকারগণ বলেন, রোগ অথবা অন্য কোন কারণে হজ্জে বাধাপ্রাপ্ত ব্যক্তি যদি হজ্জ আদায় করতে না পারে, তাহলে বায়তুল্লাহ্ শরীফের তাওয়াফ এবং সাফা ও মারওয়া পর্বতদ্বয়ের মধ্যবর্তী স্থানে সায়ী করা ব্যতীত তার জন্য পূর্ববর্তী ইহ্রাম থেকে হালাল হওয়া কোন ব্যবস্থাই নেই। তবে মাশাহিদে (যবেহ করার জায়গা?) উপস্থিত হতে সক্ষম ব্যক্তি মূলতঃ বাধাপ্রাপ্ত নয়। তাঁরা বলেন, "উমরার মাঝে কোন বাধা নেই। কেননা, "উমরা সর্বদাই আদায় করা যায়। তাঁরা মনে করেন যে, "উমরা পালনকারী ব্যক্তি তাঁর ইহ্রামের সাথে সাথে সংশ্রিষ্ট আমল ব্যতীত অন্য কোন আমল দ্বারা নিজ ইহ্রাম থেকে হালাল হতে পারবে না। সর্বোপরি, "উমরা আদায়াকারী ব্যক্তি এ আয়াতের হুকুমের অন্তর্ভুক্ত নয়। বরং এ আয়াতে হজ্জব্রত পালনকারী ব্যক্তির বিধান২ বিবৃত হয়েছে। উক্ত ব্যাখ্যা পোষণকারী তাফসীরকারগণের মধ্যে একাধিক মত রয়েছে! তাদের কেউ কেউ বলেছেন যে, বর্তমানকালে রোগের কারণে যেমনিভাবে অবরোধ হয় না। এমনিভাবে শত্রুর ভয়ের কারণেও বাধা হয় না, বরং এ ধরনের ব্যক্তি বায়তুল্লাহ্ শরীফের তাওয়াফ এবং সাফা ও মারওয়া পর্বতদ্বয়ের মধ্যবর্তী স্থানে সায়ী করার পূর্বেই নিজ ইহ্রাম থেকে হালাল হয়ে যেতে পারবে । নিম্নের রিওয়ায়েতগুলোকে তারা দলীল হিসাবে উন্লেখ করেছেন £ হযরত ইবনে 'আব্বাস (রা.) থেকে বর্ণিত, বর্তমানকালে বাধা নেই। হযরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, ইহ্রামকারী বায়ত্ল্লাহ্ শরীফে না গিয়ে কোন আমল দ্বারা হালাল হতে পারে বলে আমার জানা নেই। হযরত ইবনে "আব্বাস (রা.) থেকে বর্নিত, শত্রু কর্তৃক বাধাপ্রাপ্ত ব্যক্তি ব্যতীত কোন ব্যক্তিই বাধাপ্রাপ্ত নয়, ইহ্রামকারী ব্যক্তি শক্ত কবলিত হলে সে “উমরা করে হালাল হয়ে যাবে, তবে পরবর্তী বছর তাঁকে পুনরায় হজ্জ এবং 'উমরা কিছুই আদায় করতে হবে না। অন্যান্য মুফাসসীগণ বলেছেন যে, শক্র কর্তৃক বাধাপ্রাপ্ত ব্যক্তির বিধান আজও বিদ্যমান আছে এবং আগামী দিনেও থাকবে। তারা বলেন আয়াতের ব্যাখ্যা হলো, হে মুমিনগণ ! হজ্জে যাওয়ার পথে তোমরা যদি বাধাপ্রাপ্ত হও। ফলে হজ্জ তোমাদের থেকে ছুটে যায়, তাহলে এ হজ্জ ছুটে যাওয়ার কারণ তোমাদেরকে সহজলভ্য কুরবানী করতে হবে। হযরত সালিম (র.) থেকে বর্ণিত, হযরত আবদুল্লাহ্ ইবনে উমার (রা.) হজ্জের ব্যাপারে শর্তারোপ করাকে সমর্থন করতেন না। তিনি বলতেন, হজ্জর পথে বাধাপ্রাপ্ত হওয়া কি হযরত রাসুলুলাহ্ (সা.)-এর সুন্নাত নয় ? হজ্জে যাবার পথে রাস্তায় তোমাদের কেউ যদি বাধাপ্রাপ্ত হয়, তাহলে সে বায়তুল্লাহ্ শরীফের তাওয়াফ এবং সাফা ও মারওয়া পর্বতদ্বয়ের মধ্যবর্তী স্থানে সায়ী ॥1|111.0|110011 9,001
— পৃষ্ঠা ৩৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।