Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol3
/ ৪১৫
📝 লেখা 📖 পিডিএফ

৩৩৪ তাফসীরে তাবারী শরীফ পশু পাঠিয়ে দিবে। তবে বাধাপ্রাপ্ত ব্যক্তি যদি তাকে তারপক্ষ হতে মক্কা শরীফে পৌছিয়ে দেয়ার মত লোক পেয়ে যায়, তাহলে সে তার নিজের পরিবর্তে তাহাকেই তথায় পাঠিয়ে দিবে এবং এ পশুর মালিক তার থেকে ওয়াদা নিয়ে নিবে। তবে আশংকামুক্ত হয়ে যাবার পর বাধাপ্রাপ্ত (পরবর্তী বছর) একটি হজ্জ একটি 'উমরা পুরা করে নিতে হবে। যদি কেউ গৃহবন্দী রোগে আক্রান্ত হয়ে যায এবং তার সাথে কোন পশু না থাকে, তাহলে সে আটকিয়ে যাওয়া স্থানেই হালাল হয়ে যাবে। আর যদি তার সাথে পশু থাকে তাহলে তা পাঠানোর পর তা তার স্থানে পৌছার পূর্বে সে হালাল হতে পারবে না এবং মর্যা না হলে পরবর্তাঁ বছর তার উপর হজ্জ এবং 'উমরা কোনটাই অপরিহার্য নয়। ইমাম আবু জা'ফর তাবারী (র.) বলেন, যারা বলেন, হাদ্য়ী এবং উদ্ীর 4, (স্থান) হচ্ছে হারাম শরীফ তারা নিম্নের আয়াতটি দলীল হিসাবে পেশ করেন ৪ 25 ৫8৫ 4 394:5754 ১55 - 8১1 ০০। এ| (1715 রী ০০০১৪ এ। ০০ (এ সন ১৪ (কেউ আল্লাহ্‌র নিদর্শনাবলীকে সম্মান করলে এ তো তার হৃদয়ের তাকওয়া সঙ্ঞাত। এতে তোমাদের জন্য নানাবিধ উপকার রয়েছে এক নির্দিষ্ট কালের জন্য। তারপর এগুলোর কুরবানীর স্থান প্রাচীন গৃহের নিকট। ) উপরোক্ত আয়াতে আল্লাহপাক হারাম শরীফকেই কুরবানীর পশুর মহল ঘোষণা করেছেন। সুতরাং এ ছাড়া দ্বিতীয় অন্য কোন এ, নেই। হযরত রাসূলুল্লাহ্‌ (সা.) হুদায়বিয়া প্রান্তরে মুশরিকদের দ্বারা বাধাপ্রাপ্ত হলে কুরবানীর পশু- গুলোকে সেখানেই তিনি যবেহ্‌ করেন। এ হাদীস দ্বারা যারা প্রমাণ পেশ করেছেন, তাদের উক্তিকে নাকচ করার লক্ষ্যে উল্লেখিত মুফাসসীরগণ বলেছেন যে, এ কথা কোন নির্ভরযোগ্য দলীল নয়, কারণ এ কথার উপর উলামাদের এঁক্যমত নেই। কারণ নিম্নে প্রদত্ত হল। হযরত নাজিয়া ইবনে জুনদাব আসলামী (রা.) থেকে বর্নিত, যখন হযরত রাসূলুল্লাহ্‌ (সা-)-কে বায়তুল্লাহ্‌ শরীফে যাওয়ার পথে বাধা প্রদান করা হয়েছিল। তখন আমি তার নিকট এসে বললাম, হে আল্লাহ্‌র রাসূল! কুরবানীর পশুটি আমার সাথে পাঠিয়ে দিন। আমি তা নিয়ে হারাম শরীফে কুরবানী করে দিব। হযরত রাসূলুল্লাহ্‌ (সা.) বললেন, তুমি কিভাবে নিবে? আমি বললাম, উপত্যকা দিয়ে 55৮42 নলা1755758 কুরবানী করে দিলাম। এ হাদীসের প্রেক্ষিতে উপরোক্ত মুফাসসীরগণ বলেছেন যে, কুরবানীর পশু হারাম শরীফেই যবেহ্‌ করা হবে, অন্য কোন স্থানে নয়। কাজেই "হারামের বাইরে হুদায়বিয়া প্রান্তরে রাসূলুল্লাহ্‌ (সা.) তার কুরবানীর পশুগুলোকে যবেহ্‌ করেছেন” দলীল দিয়ে যারা প্রমাণ পেশ করেন তাদের প্রমাণ নিতান্তই অনির্ভরযোগ্য। উপরোক্ত তাফসীরকারগণ ব্যতীত অন্য কয়েকজন মুফাসসীর বলেছেন, আয়াতের ব্যাখ্যা, হে মুমিনগণ ! যদি তোমরা তোমাদের হজ্জে বাধাপ্রাপ্ত হও, এবং যদি রোগ ॥1|111.0|1100119.0011

— পৃষ্ঠা ৩৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।