Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol3
/ ৪১৫
📝 লেখা 📖 পিডিএফ

সূরা বাকারা ৩৩১ আবদুর রহমান ইবনে ইয়াধীদ থেকে বর্ণিত যে, তিনি বলেছেন, আসওয়াদ ইবনে ইয়াীদসহ একদা আমরা "উমরার ইহ্রাম বেধে বাড়ী থেকে যাত্রা করে যাতুল শুকুক নামক স্থানে পৌছলে আমাদের জনৈক সাথী দর্খশত হয়। এতে তার জীবন অত্যন্ত দূর্বসিহ হয়ে ওঠে। কি করব, কোন উপায় খুঁজে পাচ্ছিলাম না আমরা। উপায়ান্তর না দেখে আমাদের কতিপয় লোক রাস্তায় বেরিয়ে গেল। এ সময় একটি কাফিলার সাথে আমাদের সাক্ষাৎ স্ল। এর মধ্যে হযরত আবদুল্লাহ্‌ ইবনে মাসউদ (রা.)ও ছিলেন। আমরা তাকে বললাম, হে আবদুর রহমানের পিতা ! আমাদের এক ব্যক্তি দংশিত হয়েছে, এখন আমরা কি করতে পারি ? উত্তরে তিনি বললেন, সে এখন তোমাদের সাথে একটি পশুর যুল্য পাঠিয়ে দিবে এবং তোমরা সম্ভাব্য একটি দিন নির্ধারণ করবে যে তোমরা একটি পণ্ড কুরবানী করবে। হাদ্য়ী কুরবানী করার পর সে হালাল হয়ে যাবে। তবে পরবর্তী বছর পুনরায় 'উমরা করা তীর ওপর অপরিহার্ষ। আবদুর রহমান ইবনে ইয়াধীদ থেকে অপর সুত্রে বর্ণিত যে, তিনি বলেছেন, একদা আমরা যাতুশ্‌ শুকুক নামক স্থানে অবস্থান করছিলাম। এমতবস্থায় _আমাদেরকে এক ব্যক্তি 'উম্রার তালিকায় তালবিয়া পাঠ করার পর তিনি দংশিত হন। এসথয় হযরত আবদুল্লাহ্‌ ইবনে মাসউদ (রা.) আমাদের পাশ দিয়ে যাচ্ছিলেন। আমরা তাঁকে এ ব্যাপারে জিঞক্দেস করার পর তিনি উত্তরে বললেন, হাদ্য়ী কুরবানী করার জন্য তোমরা একটি দিন তারিখ নির্ধারণ কর। এরপর সে তোমাদের নিকট হাদ্য়ীর মূল্য পাঠিয়ে দিবে। হাদ্য়ীটি কুরবানী করার পর সে হালাল হয়ে যাবে। আগামী বছর তাকে একটি "উমরা করে নিতে হবে। আবদুর রহমান ইবনে ইয়াধীদ থেকে অন্য সূত্রে বর্ণিত যে, তিনি বলেছেন, আমাদের এক ব্যক্তি উমরার ইহ্রাম বাধার পর হঠাৎ দংশিত হন। এরপর তিনি একটি কাফিলার সম্মুখীন হলেন। এদের মধ্যে ছিলেন হযরত আবদুল্লাহ্‌ ইবনে মাসউদ (রা.)। উপস্থিত লোকেরা তাঁকে এ সম্পর্কে জিজ্দেস করলে তিনি বললেন, সে একটি কুরবানীর পশু পাঠিয়ে দিবে এবং তোমরা একটি সম্ভাব্য দিন নির্ধারণ করবে. যে দিন তাকে যবেহ্‌ করা হবে। এঁ নির্ধারিত দিন আসার পর সে হালাল হয়ে যাবে। তবে আগামী বছর তাঁকে একটি "উমরা করে নিতে হবে। ্‌ আবদুর রহমান ইবনে ইয়ামীদ থেকে অপর এক সুত্রে বর্ণিত যে, তিনি বললেন, হযরত আম্মার (রা.-সহ একদা আমরা সফরে বের হলাম। যাতৃশ্‌ শুকুক নামক স্থানে পৌছার পর আমাদের জনৈক সাথীকে দংশন করে। এ সম্পর্কে সমাধান বের করার্‌ উদ্দেশ্যে আমরা রাস্তায় গেলাম। হঠাৎ এক কাফিলার মধ্যে হযরত আবদুল্লাহ্‌ ইবনে মাসউদ (রা.)-কে দেখতে পেলাম। আমরা তীকে বললাম, আমাদের এক ব্যক্তিকে দংশন করা হয়েছে, এখন আমরা কি করতে পারি ? উত্তরে তিনি বললেন, তোমরা পরস্পর আলোচনা করে একটি দিন সাব্যস্ত কর (যে দিন একটি পশু কুরবানী করা হবে) এবং একটি কুরবানীর পশু পাঠিয়ে দাও। পশুটি কুরবানী করার পর সে হালাল হয়ে যাবে। তবে আগামী বছর তাকে একটি "উমরা করে নিতে হবে। ॥1111.0|110011 9,001

— পৃষ্ঠা ৩৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।