Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol3
/ ৪১৫
📝 লেখা 📖 পিডিএফ

৩৩০ তাফসীরে তাবারী শরীফ সম্পাদিত করার পর সাহাবিগণ বললেন, তোমরা উঠ, কুরবানী কর এবং মাথা কামিয়ে নাও। বর্ণনাকারী বলেন, আল্লাহ্র কসম ! হযরত রাসূলুল্লাহ্‌ (সা.) এ কথা তিন বার বলা সত্তেও সাহাবিগণের কেউ উঠে দীঁড়াননি। তাদের না দীড়ানোর ফলে হযরত রাসূলুল্লাহ্‌ (সা.) নিজেই উঠে দীড়ালেন এবং হযরত উম্মে সালামা (রা.) নিকট গিয়ে এ কথা বিস্তারিতভাবে বর্ণনা করলেন। এ কথা শুনে হযরত উম্মে সালামা (রা) বললেন, আপনি যেয়ে কারো সাথে কথা না বলে কুরবানীর পশুটি যবেহ করুন এবং মাথা কামিয়ে নিন। তারপর হযরত রাসূলুল্লাহ্‌ (সা.) বেরিয়ে গিয়ে কারো সাথে কোন কথা না বলে উল্লিখিত কাজগুলো সম্পাদন করে নেন। এ দেখে উপস্থিত সকলেই উঠে গিয়ে নিজ নিজ কুরবানী করে মেন এবং পরস্পর একে অন্যের মাথা কামিয়ে দেন। হযরত রাসূলুল্লাহ্‌ (সা.)-এর আনুগত্যের ব্যাপারে বিলম্ব হওয়ার কারণে তাঁরা দুঃখে, ক্ষোভে একে অপরকে হত্যা করতে পর্যন্ত উদ্যত হয়ে যায়। সাহাবিগণ বলেন, হুদায়বিয়া প্রান্তরে মুশরিকরা যেখানে হযরত রাসূলুল্লাহ্‌ (সা.)-কে যিয়ারতে বায়তুল্লাহ্‌ শরীফের পথে বাধা সৃষ্টি করে ছিল। সেখানেই তিনি তাঁর পশুটি কুরবানী করেছিলেন এবং তিনিসহ সাহাবিগণ এখানেই হালাল হয়ে গিয়েছিলেন। হুদায়বিয়া হারাম শরীফের অন্তর্ভুক্ত নয়। মুফাসসীরগণ বলেন, উপরোক্ত বর্ণনাগুলোতে এ কথার উপর সুস্পষ্ট প্রমাণ বিদ্যামান আছে যে, 4৯০ 441 &১ ০৯ এর অর্থ হচ্ছে, তোমারা তোমাদের মাথা কামাবে না যতক্ষণ পর্যন্ত না যবেহ্‌ এবং নহরের স্থানটি খাওয়া ও উপকৃত হওয়ার স্থানে পরিণত হবে। এ কথার নজীর নিম্নের হাদীসে বিদ্যামন আছে। এক সময় হযরত বারীরা (রা.)-কে কিছু সাদ্‌্কার গোশ্ত দেয়া হয়েছিল। এ সময় হযরত রাসূলুল্লাহ্‌ (সা.) এ গোশৃতগুলোর নিকট এসে বললেন, তোমরা এর কাছে এসে যাও, কারণ এ তার স্থানে পৌছে গেছে, অণ্রাৎ বারীরার প্রতি সাদ্‌কা করার পর পুনরায় তা হাদীয়া করার ফলে তা হালাল এবং বৈধতার স্থানে পৌছে গেছে। এখন বিনাদ্বিধায় তোমরা তা ভক্ষণ করতে পার। কোন কোল তাফসীরকার বলেছেন, বাধাপ্রাণ্ত ব্যক্তির কুরবানীর পশু পৌছাবার- স্থানে হারাম শরীফে। অন্য কোন স্থান নয়। দলীলম্বরূপ তাঁরা নিল্নের বর্ণনাগুলো উল্লেখ করেছেন। 'আবদুর রহমান ইবনে ইয়ামীদ থেকে বর্ণিত যে, তিনি বলেছেন, "আমর ইবনে সাঈদ নাখ্ঈ “উমরার ইহরাম বেধে যাতৃশ শুকুক নামক স্থানে পৌছার পর তাঁকে সাপে কাটে। তখন তাঁর সংগী সাথীরা রাস্তায় গিয়ে উকি-ঝুকি মেরে পথিক মানুষের দিকে তাকাতে লাগল। আকম্মিকতাবে হযরত ইবনে মাসউদ (রা.)-এর সাথে তাদের সাক্ষাৎ হয়। তীরা তার নিকট সমস্ত ঘটনা খুলে বলার পর তিনি বললেন, এখন তাঁর জন্য একটি কুরবানীর পশু পাঠিয়ে দেয়া অপরিহার্য। আর তেগ্ররা একদিকে ৪). %) ২ তথা আলামত দিবস নির্ধারণ কর। এরপর কুরবানী হয়ে গেলে সে পশু যবেহ্‌ হয়ে যাবার পর সে হালাল হয়ে যাবে। তবে পরবর্তী বছর “উমরা কাযা করা তার উপর অপরিহার্য । ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৩৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।