সূরা বাকারা ৩২৯ 'উম্রা ধরে নিয়ে আগামী বৃছর হজ্জব্রত পালন করে নিতে হবে। ইউনুস ইবনে ওয়াহাবের মাধ্যমে মালিক থেকে বর্ণিত, শক্র ছাড়া অন্য কোন কারণে বাধাপ্রাপ্ত ব্যক্তি সম্পর্কে আমাদের নিকট এ বিধান প্রযোজ্য। বর্ণনাকারী বলেন, মালিক (র.) বলেছেন, হজ্জের ইহ্রাম বাধার পর রোগ, তারিখ গণনার ক্ষেত্রে বিভ্রান্তি এবং আকাশে চাঁদ অস্পষ্ট থাকায় যদি কোন ব্যক্তি হজ্জের রাস্তায় বাধাপ্রাপ্ত হয়ে যায় তাহলে সেই হবে ( বাধাপ্রাপ্ত ব্যক্তি) এবং বাধাপাপ্ত ব্যক্তির ওপর যা ওয়াজিব তার জন্যও তা ওয়াজিব অর্থাৎ বায়তুল্লাহ্ শরীফের তাওয়াফ এবং সাফা ও মারওয়া পর্বতদ্বয়ের মধ্যস্থলে দৌড়ানোর পূর্ব পর্যস্ত নিজের পূর্ব ইহরামের ওপর ঠিক থাকবে। তারপর পরবর্তাঁ বছর হজ্জকরে নিবে এবং কুরবানী করবে। হযরত ইয়াহ্ইয়া ইবনে সাঈদ থেকে বর্ণিত, আইয়ুব ইবনে মুসা (র.) আমাকে জানিয়েছেন যে, দাউদ ইবনে আবু আসিম (র.) একবার হজ্জবত পালন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন। তারপর তিনি সাফা ও মারওয়া পর্বতদ্বয়ের মধ্যস্থলে তাওয়াফ করা ব্যতীতই তায়িফের পথে রওয়ানা হয়ে গেলেন। এ সময় তিনি আতা ইবনে আবু রাবাহের (র.) নিকট এ বিষয় জিজ্ঞেস করে পত্র লিখলেন। উত্তরে তিনি বললেন, একটি কুরবানী করে দাও। *শক্র কবলিত বাধাপ্রাপ্ত ব্যক্তির জন্য কুরবানীর স্থান হলো, যে স্থানে সে বাঁধাপ্রাপ্ত হয়েছে তথায়ই একটি কুরবানী করা।” মালিক (রা.)-এর মত যারা এ ধরনের মতামত ব্যক্ত করেন তাদের কারণ, এ সমস্ত বর্ণনা যা নিম্নে উল্লেখ রয়েছে। হযরত ইবনে উমার (রা.) থেকে বর্ণিত সানিয়্যা উপত্যকায় অবস্থিত পর্বতের পাদদেশে কুরবানীর পশু পৌঁছলে মুশরিকরা হযরত রাসূলুল্লাহ্ (সা.) পথ রোধ করে দাঁড়ায় এবং তাঁর গতিকে অন্য দিকে ফিরিয়ে দেয়, বর্ণনাকারী বলেন, এরপর যেখানে তারা বাঁধা দিয়েছিল সেখানেই তিনি করবানীর জন্তুগুলো যবেহ করে নেন এবং মস্তক মুন্ডন করে ফেলেন। পক্ষান্তরে এ জায়গাটি ছিল হুদায়বিয়া প্রান্তর, এ দেখে সাহাবিগণ আফসোস করলেন এবং হযরত রাসূলুল্লাহ্ (সা.)-এর দেখাদেখি কতিপয় সাহাবী নিজ নিজ মাথা কামিয়ে নিলেন। আর বাকী কতিপয় সাহাবী প্রতীক্ষায় রইলেন এবং তাঁরা বলাবলি করতে লাগলেন যে, আহা ! যদি আমরা বায়তুল্লাহ্ শরীফের তাওয়াফ করে নিতে পারতাম। এরপর হযরত রাসূলুল্লাহ্ (সা.) বললেন, মস্তক মুন্ডনকারীদের প্রতি আন্নাহ্ করুণা বর্ষণ করুন। সাহাবিগণ বললেন, হে আল্লাহ্র রাসূল ! চুল ছোটকারীদের প্রতি ও দু'আ করুন। তিনি বললেন, মস্তক মুন্ডনকারীদের প্রতি আল্লাহ্ করুণা বর্ষণ করুন! সাহাবিগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ্ ! যারা চুলছোট করে তাদের প্রতিও করুণার দু'আ করুন। হযরত রাসূলুল্লাহ্ বললেন, ছুল ছোটকারীদের প্রতিও আন্লাহ্ করুণা বণ করুন। হযরত মিসওয়ার ইবনে মাখরামা এবং মারওয়ান ইবনে হাকাম থেকে বর্ধিত, হুদায়বিয়ার বছর হুদায়বিয়া প্রান্তরে হযরত রাসূলুল্লাহ্ ও কুরায়শ মুশরিকদের সাথে হযরত রাসূলুল্লাহ্ (সা.) সন্ধিচুক্তি ॥|111.0|110011 9,001
— পৃষ্ঠা ৩৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।