৩২৬ তাফসীরে তাবারী শরীফ বকরী, বকরী। উত্তরে তিনিও বলতেন, বকরী, বকরী, উদ্দেশ্য ছিল তাদেরকে অনুপ্রাণিত করা, শুনে রাখ, নির্ধারিত বয়সে উপনীত উট এবং গাভীই মূলতঃ 'হাদ্য়ী, হওয়ার যোগ্য, এবং ১.১:.১| (০৪ ঠ4411 ০০ আয়াতাংশে বর্ণিত 'হাদ্য়ী, থেকে গাভীই উদ্দেশ্য । উভয় ব্যাখ্যার মধ্যে উত্তম ব্যাখ্যা হলো, তাদের ব্যাখ্যা যারা বলেন, ৫411 ০» ১-:০.১| € এর অর্থ বকরী, কেননা, আল্লাহ্ রান্ধুল আলামীন সহজলভ্য পশু কুরবানী করা ওয়াজিব করেছেন। কূরবানীকারী ব্যক্তি যা সহজে পায় তা কুরবানী করাই কর্তব্য। তবে কুরবানীর জন্য আল্লাহ্ তা'আলা কয়েকটি পশু নির্দিষ্ট করে দিয়েছেন। যতগুলো পশু আয়াতে কারীমায় বাহ্যিক অর্থের আওতায় আসে সেগুলো থাকবে সতন্ত্র। কাজেই, বাদ দেয়া পশুগুলো ব্যতীত অন্য যে কোনটাকেই কুরবানীকারী ব্যক্তি কুরবানী করবে তার দ্বারাই কুরবানী আদায় হবে। যদি কেউ প্রশ্ন করেন যে, সহজলভ্য কুরবানীর পশুর মধ্যে বকরী শামিল নয়। কেননা, মুরগী এবং ডিম যেমনিভাবে উৎসর্গ করার পরও কুরবানীর বস্তুতে পরিণত হতে পারে না, এমনিভাবে বকরী ও কুরবানীর পশু হিসাবে আখ্যায়িত হতে পারে না। জবাবে বলা হবে যে, বকরী হাদ্য়ী হওয়া সম্পর্কে যেমন মততেদ আছে এমনিভাবে যদি যুরগী এবং ডিমের হাদ্য়ী হওয়ার ব্যাপারেও মতভেদ থাকতো, তাহলে, উভয়ের ব্যাপারে দ্বিধাহীনচিত্তে এ কথা বলা যেতো যে, এগুলো কুরবানীকারী ব্যক্তি অবশ্যই বাহক আয়াতের উপর আমলকারীরূপে পরিগণিত হবে। কেননা, হুকূমের দিক থেকে এ গুলোর মধ্যে কোন ব্যবধান নেই। কিন্তু মূলতঃ বিষয়টি এমন নয়, কারণ ভেড়া, বকরী, উট, গরু ইত্যাদি নির্ধারিত বয়সে পদার্পণ করার পূর্বে যদি কেউ হাদ্য়ী হিসাবে গণ্য করে তাহলে হজ্জে যাওয়ার পথে বাধাপ্রাপ্ত হবার কারণে যে কুরবানী তার উপর ওয়াজিব হয়েছিল তা আদায় হবে না। এমনিভাবে নির্ধারিত পশু ব্যতীত অন্য কোন পশু দ্বারাও এ দায়িত আদায় হবে না। কারণ, অন্য পশুগুলো যদিও সহজলভ্য তথাপিও যেহেতু এগুলোর হাদ্য়ী হওয়া হাদীস দ্বারা প্রমাণিত নয়, তাই এ গুলো এ৫া| ০ ১১০ 0 এর গন্ডিভূক্ত নয়। অতএব, হজ্জ অথবা "উমরা থেকে বাধাপ্রাপ্ত ব্যক্তি যদি ভেড়া বা ছাগল কুরবানী করে, তাহলে অবশ্যই সে আয়াতের উপর আমলকারীরূপে নিরূপিত হবে। কারণ, এ বিষয়ে ইমামগণের একাধিক মত রয়েছে। ডিম ইত্যাদির বিষয়টি এর থেকে আলাদা তাই ডিমকে এ গুলোর উপর কিয়াস করা সমীচীন নয়। যদি কেউ প্রশ্ন করেন যে-&। ০৯ ১. (০ আয়াতাংশে বর্ণিত &* শব্দটি আরবী ব্যাকরণবিদগণের হিসাবে কোন অবস্থাতে পতিত হয়েছে? ॥1॥1.01100118.007
— পৃষ্ঠা ৩৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।