Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol3
/ ৪১৫
📝 লেখা 📖 পিডিএফ

৩১৬ তাফসীরে তাবারী শরীফ আয়াতটি যেহেতু উভয় অর্থকেই বুঝবার সন্তাবনা রয়েছে। তাই কোন পক্ষের দলীলই আয়াতে বিবৃত নয়। সর্বোপরি 'উমরার আবশ্যকীয়তার ব্যাপারে যেহেতু কোন সুস্পষ্ট হাদীস বিদ্যমান নেই এবং যেহেতু "উমরার ওয়াজিব হওয়ার ব্যাপারে উম্মতের মধ্যে মতানৈক্য রয়েছে, তাই যারা প্রমাণ ব্যতিরেকে 'উমরাকে ফরয বলেন তাদের কথা অর্থহীন। বীর ভুরি ভবার বুছাও হর ব্রতো প্রমাণিত হয় লা। যদিও কোন ধারণাকারী ধারণা করেন যে, হজ্জের মতই 'উষরা ওয়াজিব । যারা 4 2০ ও চেখে [১515 এর ব্যাখ্যা হজ্জ ও "উমরার নিয়ম-কানুন যথাযথভাবে পালন কর। এ ব্যাখ্যা করেন তাদের এ ব্যাখ্যা আমার নিকট অন্যান্য ব্যাধ্যা হতে উত্তম-যেমন বর্নিত আছে যে, আবৃল মুন্তাফিক নামক এক ব্যক্তি থেকে বর্নিত, আমি আরাফাতে-হ্যরত রাসূলুল্লাহ্‌ (সা.)-এর দরবারে হাযির হলাম এবং অতি নিকটে পৌছলাম। তারপর আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ্‌ (সা.) এমন একটি আমল আমাকে বলে দিন যা আমাকে আল্লাহ্র আযাব থেকে নাজাতের কারণ হবে এবং জান্নাতে প্রবেশের ওয়াসীলা হবে। হ্যরত রাসূলুল্লাহ্‌ (সা.) ইরশাদ করলেন, আল্লাহ্র ইবাদত কর, তাঁর সাথে কাউকেও শরীক করো না, ফরয নামায কায়েম কর, ফরয যাকাত প্রদান কর, হজ্জ এবং “উমরা পালন কর। বর্ণনাকারী আশহাল (রা.) বলেন, আমার মনে হয় হযরত রাসুলুল্লাহ (সা.) এ কথাও বলেছেন যে, রমযানের রোযা৷ রাখ এবং তোমার প্রতি মানুষের যে আচরণকে তুমি পসন্দ কর তুমি ও মানুষের সাথে সে আচরণ কর। আর তোমার প্রতি মানুষের যে আচরণকে তুমি অপসন্দ কর তুমিও মানুষের সাথে সে আচরণ করাকে বর্জন কর। হযরত বনী আমির গোত্রের এক ব্যক্তি আবু রাষীন উকায়লী থেকে বর্ণিত, আমি বললাম, ইয়া রাস্লাল্লাহ্‌ (সা) ! আমার আব্বা একজন বৃদ্ধ মানুষ। তাঁর হজ্জ এবং 'উমরা করার কোন ক্ষমতা নেই এবং তিনি সওয়ারীর উপর আরোহণ করতেও সক্ষম নন। অথচ তিনি ইসলাম গ্রহণ করেছেন। আমি কি তার পক্ষ হতে হজ্জ করতে পারব ? হযরত রাসূলুল্লাহ্‌ (সা.) বললেন, তুমি তোমার আব্বা পক্ষ হতে হজ্জ এবং "উমরা আদায় কর। হযরত আবু কিলাবা (রা.) থেকে বর্ণিত, এক সময় ওয়ায প্রসঙ্গে হযরত রাসূলুল্লাহ্‌ (সা.) ইরশাদ করলেন, তোমরা আল্লাহ্‌র ইবাদত কর, কোন কিছুকে তাঁর সাথে শরীক করো না, নামায কায়েম কর, যাকাত প্রদান কর, হজ্জ ও "উমরা পালন কর এবং তোমরা ঈমানের উপর স্থির থাক, তাহলে আল্লাহ্‌ পাক তোমাদেরকে স্থির রাখবেন। অনুরূপ আরো বহু হাদীস। এসব দলীল দীনী ব্যাপারে কোন অকাট্য প্রমাণ নয়। এ সমস্ত হাদীসের প্রেক্ষিতে "উমরার অপরিহার্ষতা প্রমাণিত হয় না কখনো। যেমন নিম্নের হাদীসসমূহের দ্বারা কথা সুস্পষ্টভাবে প্রতিভাত হয়। 2 .) থেকে বর্ণিত, 'উমরা ওয়াজিব কি না এ সম্বন্ধে হযরত নবী করীম (সা.)-কে প্রশ্ব করা হলে, তিনি বললেন, 'উমরা করা৷ তোমাদের জন্য উত্তম। ॥|111.0|110011 9,001

— পৃষ্ঠা ৩২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।