Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol3
/ ৪১৫
📝 লেখা 📖 পিডিএফ

৩১৪ তাফসীরে তাবারী শরীফ অনুরূপভাবে 'উমরাও শুরু করা প্রথমত ওয়াজিব নয়। তবে আরম্ভ করার পর এর পূর্ণতা বিধান অপরিহার্য দাঁড়ায়। মুফাসসীরগণ বলেন, হজ্জ এবং "উমরা পূর্ণ করার নির্দেশ দেয়ার মাঝে "উমরা ওয়াজিব হওয়ার উপর কোন সুস্পষ্ট প্রমাণ বিদ্যমান নেই। কারণ এ আয়াতের দ্বারা যেমনিভাবে 'উম্নরার ওয়াজিব হওয়া প্রমাণিত হয় না। এমনিভাবে এর দ্বারা প্রমাণিত হয় না হজ্জের ওয়াজিব হওয়ার বিষযটি। পক্ষান্তরে আল্লাহ্‌ পাকের বাণী-১৬.এ 41 €0০০। ০০ ০৫ ৮৯ ১৭ ০5 44৩ অর্থাৎ (মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ আছে, আল্লাহ্‌র উদ্দেশ্যে এ গৃহের হজ্জ করা তার অবশ্য কর্তব্য ) এর দ্বারা আমাদের উপর হজ্জকে অবশ্য পালনীয় করে দিয়েছেন। সাহাবী, তাবেঈন এবং পরবর্তীকালের লোকেদের এক বিরট জামাআত এ মতামত পোষণ করেন। তাদের কতিপয় লোক নিন্নের বর্ণনাগুলোকে প্রমাণ হিসাবে উল্লেখ করেন। | হযরত ইবরাহীম (র.) থেকে বর্ণিত, হযরত আবদুল্লাহ্‌ (রা.) বলেছেন, হজ্জব্রত পালন করা ফরয এবং 'উমরা পালন করা যুস্তাহাব। হযরত ইবনে মাসউদ (রা.) থেকে অন্যসূত্রে অনুরূপ বর্ণনা রয়েছে। হযরত সাঈদ ইবনে জুবায়ার (র.) থেকে বর্ণিত, 'উমরাব্রত পালন করা ওয়াজিব নয়। হযরত সাম্মাক (র.) থেকে বর্ণিত আমি ইবরাহীম (র.)-কে "উমরা সম্পর্কে জিজ্ঞেস করার পর তিনি বললেন, 'উমরাব্রত পালন করা হচ্ছে উত্তম সুন্নাত। হযরত ইবরাহীম (র.) থেকে অন্যসূত্রে অনুরূপ বর্ণনা রয়েছে। হযরত ইবরাহীম (র.) থেকে আরেক সুত্রে অনুরূপ বর্ণনা রয়েছে। হযরত ইবরাহীম (র.) আরও একটি বর্ণনা রয়েছে। হযরত শাবী (র.) থেকে বর্ণিত 'উমরাব্রত পালন করা মুস্তাহাব । যারা ৪১ (আল উমরাত্] শব্দটিকে পেশ দিয়ে পড়েন, তাঁরা বলেন যে, ৪১৯এ। (আল উমরাতা) শব্দটিকে যবর দিয়ে পড়ার কোন যৌক্তিকতা নেই, কারণ "উমরা যিয়ারতে বায়তুল্লাহ্র নাম। এক ব্যক্তি ১৬, (উমরা পালনকারী)-এর নামে অভিহিত হতে পারে না যিয়ারতে বায়তুল্লাহ্‌ ব্যতীত। যিযারতে বায়ত্ল্লাহ্‌ ব্যতীত এক ব্যক্তি যেহেতু "উমরা. পালনকারীর নাষে অতিহিত হতে পারে না। তাই সে বায়তুল্লায় পৌছে তাওয়াফ এবং সাফা ও মারওয়া পর্বতদ্বয়ের মধ্যস্থলে দৌড়ানোর পর তার উপর এমন কোন আমল বাকী থাকে না, যা পূর্ণ করার জন্য তাকে নির্দেশ দেয়া হবে। যেমন হজ্জব্রত পালনের ক্ষেত্রে বায়তুল্নায় পৌছার পর তাওয়াফ এবং সাফা ও ম্বারওয়া পর্বতদ্বয়ের মধ্যেস্থলে দৌড়ানোর (সায়ীর) পর তাকে আরাফাত, মুযদালিফা, নির্দেশিত স্থানে অবস্থান এবং হজ্জের অন্যান্য আমলগুলো বাস্তবায়িত করে হজ্জ পূর্ণ করার নির্দেশ দেয়া হয়।সুতরাং 'উমরাব্রত ॥1|111.0|1100119.0011

— পৃষ্ঠা ৩২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।