Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol3
/ ৪১৫
📝 লেখা 📖 পিডিএফ

২৮০ তাফসীরে তাবারী শরীফ (সা.) একটি বাগানে প্রবেশ করলেন। তিনি বাগানের সম্মুখ দ্বার দিয়ে প্রবেশ করলেন। তাঁর সাথে সাথে প্রবেশ করলেন এক ইহ্রাম করা ব্যক্তি। এ সময় পেছনের দিক থেকে এক ব্যক্তি তাকে সম্বোধন 'করে বলতে লাগল হে অমুক ! মুহ্রি হওয়া সর্েও তুমি এভাবে প্রবেশ করলে £ জবাবে সে বলল, আমি তো এক সাহসী পুরুষ। একথা ব্লার পর রাসূলুল্লাহ্‌ (সা.)-কে সম্বোধন করে তিনি ধললেন, ইয়া রাসূলুল্লাহ্‌ (সা.) আপনি মুহরিম হলে আমিও মুহরিম। আপনি সাহসী পুরুষ হলে আমিও সাহসী পুরুষ: .এ ঘটনা. পর আল্লাহ্‌ পাক এ আয়াত নাযিল করে মুমিনদের জন্য সমিনের দরজা দিয়ে গৃহে প্রবেশ করাকে বিধিসম্মত করে দেন। হযরত রবী (র.) থেকে মহান আল্লাহ্র ০০ ৯] এ 5 (5১১৫০ ০০ ২৯এ। 150 0০ ১। ০ ও (6:15 ০০ ৩৪৫এ। (95) ও 5৪। এর ব্যাখ্যায় বণধিত, প্রাচীনকালে মদীনাবাসী এবং অন্যান্য লোকেরা ইহা বাধার পর পিছনের দরজা দিয়ে গৃহে প্রবেশ করত। অর্থাৎ ইহ্রাম বাধার পর তারা পিছনের দিক দিয়ে প্রাচীর ডিংগিয়ে গৃহে প্রদেশ করত। এ ছিল তাদের অভ্যাস, একবার নবী করীম (সা.) এক আনসার" ব্যক্তির গৃহে প্রবেশ করলেন। এ সময় এক মুহ্রিম ব্যক্তি ও তার পেছনে উক্ত গৃহে প্রবেশ করলেন, উপস্থিত লোকেরা তার এ কাজকে পসন্দ করল না। তাই তারা বলাবলি করতে লাগল যে, এ লোকটি পাপাচারী। তখন রাসূলুল্লাহ্‌ (সা. এ লোকটিকে জিজ্দরেস করলেন যে, কেন তুমি দরজা দিয়ে গৃহে প্রবেশ করলে ? তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ ! আপনাকে প্রবেশ করতে দেখে আপনার পেছনে পেছনে আমিও প্রবেশ করেছি। রাসূলুল্লাহ্‌ (সা.) বললেন, আমি তো এক আহসী পুরুষ। বর্ণনাকারী বলেন, তৎকালে কুরায়শ গোত্রীয় লোকেরা নিজেদের বীরত্বের কথা দাবী করতো । নবী করীম (সা.)-এর কথা শুনে-আনসারী লোকটি বললেন, আপনার দীনই তো আমার দীন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ্‌ তা'আলা নাধিল করলেন, ০০ ৬৯1 1530 ১5 ১ ০এ ও [২১১০ “পিছন দিক দিয়ে তোমাদের গৃহে প্রবেশ করাতে কোন পুণ্য নেই।” হযরত ইবনে জুরায়জ (র.) বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি "আতা (র.)-কে-মহান আল্লাহ্‌র বাণী-(২১৮৮ ০০ 4:41 1950 ০1১ ১| ১ ও এর শানে নুযূল সম্পর্কে জিজ্ঞেস করার পর তিনি বললেন, জাহেলী যুগে লোকেরা পিছন দিক দিয়ে গৃহে প্রবেশ করতো এবং এটকে সওয়াবের কাজ বলে মনে করতো । তাদের এহেন ভ্রান্ত ধারণাকে নাকচ করে আল্লাহ্‌ পাক ইরশাদ করেন, তারা যেন সম্মুখ দ্বার দিয়ে গৃহে প্রবেশ করে। হ্যরত ইবনে জুরায়জ (র.) বলেন, আমাকে হযরত আবদুল্লাহ্‌ ইবনে কাছীর (র.) জানিয়েছেন যে, তিনি হযরত মুজাহিদ (র.)-কে একথা বলতে শুনেছেন যে, এ আয়াত এ আনসারী লোকদের সম্পর্কে অবতীর্ণ হয়েছে, যারা পিছন দিক দিয়ে গৃহে প্রবেশ করত এবং তা সওয়াবের কাজ বলে ধারণা করত। ॥|111.0|1100119.0011

— পৃষ্ঠা ২৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।