Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol3
/ ৪১৫
📝 লেখা 📖 পিডিএফ

২৬৬ তাফসীরে তাবারী শরীফ ধাবিত না হয়ে যায়। কারণ যদি মুসলমানদের মাঝে এহেন অবস্থা ঘটে তাহলে তারা প্রত্যক্ষ সমরে শত্রুদেরকে ছেড়ে পলায়ন করতে বাধ্য হবে এবং পরিণামে নিজেদের জন্য ধ্বংস ডেকে আনবে। এ কারণে পরবর্তীকালে বহু জ্ঞানী লোকেরা সওমে-বিসাল তথা বিরতিহীনভাবে রোযা রাখাকে এড়িয়ে ' চলেছেন। হযরত আবু ইস্হাক (র.) বর্ণনা করেন যে, তিনি বলেছেন। ইবনে আবূ নাঈম (র.) কয়েক দিন সওমে-বিসাল করার পর দাঁড়াতে পারছিলেন না। এ দেখে 'আমর ইবনে মায়মূন (র.) বললেন, এ লোককে যদি হযরত মুহাম্মাদ (সা.)-এর সাহাবিগণ পেতেন, তাহলে অবশ্যই তীর প্রতি প্রস্তর. নিক্ষেপ করতেন। সওমে-বিসাল না জায়েয হওয়া সম্বন্ধে রাসূলুল্লাহ্‌ (সা.) থেকে মুতাওয়াতির . হাদীসের মধ্যে বহু রিওয়ায়েত বিদ্যযান রয়েছে যেগুলোর সব কটিকে উল্লেখ করলে কিতাব বড় হয়ে যাবে। তাই সবগুলো হাদীস উল্লেখ না করে এখানে কয়েকটি হাদীস বর্ণনা করলাম। কারণ সওমে-বিসাল না-জায়েয ব্যাপারে একটি হাদীসই যথেষ্ট। হযরত ইবনে উমার (রা.) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ (সা.) সওমে-বিসাল করতে নিষেধ করেছেন। এতে সাহাবিগণ সবাই বলেছিলেন, হে আল্লাহ্র রাসূলুল্লাহ্‌ (সা), আপনি তো সওমে-বিসাল করে থাকেন। তিনি বলেছিলেন, আমি তো তোমাদের কারো মত নই। আমি এমনভাবে রাত্রি যাপন করি যে, আমাকে খাওয়ানো ও পান করানো হয়। নবী করীম (সা.) থেকে বর্ণিত আছে যে, এক সাহ্রী থেকে অপর সাহ্‌রী পর্যন্ত সওমে-বিসাল করার অনুমতি আছে। হযরত আবু সাঈদ খুদরী (রা.) থেকে বর্ণিত, তিনি রাসূল (সা-)-কে বলতে শুনেছেন, তোষরা সওমে-বিসাল করো না। তোমাদের কেউ সওমে- বিসাল করতে চাইলে সাহ্রী সময় পর্যন্ত বিসাল কর। সাহাবিগণ আরয করলেন, হে আল্লাহ্‌র রাসূল! আপনি তো সওমে-বিসালা করে থাকেন। তিনি বললেন, আমার অবস্থা তোমাদের মত নয়। আমি রাত্রি যাপন করি, আমার রিষিকদাতা খাওয়ান এবং আমাকে পান করান। হযরত আবু বাকর ইবনে হাফস (র.) হাতিব ইবনে আবূ বাল্তাআর (র.) উম্মে ওয়ালাদ থেকে বর্ণনা করেন যে, একবার তিনি রাসূলুল্লাহ্‌ (সা.)-এর নিকট দিয়ে যাওয়ার সময় তাঁকে সাহ্রী খেতে দেখেন। তারপর তিনি তাঁকে খাওয়ার জন্য ডাকলেন। তিনি বললেন, আমি রোযাদার। একথা শুনে নবী করীম (সা. বললেন, তুমি কিভাবে রোযাদার ? তিনি তখন তীর নিকট সকল বৃত্তান্ত খুলে বললেন, সব কথা শুনে রাসূলুল্লাহ্‌ (সা.) বললেন, কোথায় এবং মুহাম্মাদ (সা.)-এর পরিবার পরিজনরা কোথায় ? তারা তো এক সাহ্রী হতে অপর সাহ্রী পর্যন্ত সওমে-বিসাল করতেন। এতে এ কথাই বোঝা যায় যে, (31 ?$ এর ব্যাথ্যা হল, রাতের কালো রেখা হতে উবার সাদা রেখা সুস্পষ্টভাবে প্রতিভাত হওয়া থেকে রাত্র পর্যন্ত এ সমস্ত থেকে বিরত থাকা যা থেকে আল্লাহ্‌ পাক বিরত থাকার নির্দেশ দিয়েছেন। এরপর পানাহার, স্ত্রীগম্ন সব কিছুই বৈধ হয়ে যায়। যেমন রমযান ব্যতীত অন্য সময়ে বৈধ ছিল। যেমন হাদীস আছে, হযরত ইবনে যায়দ (রা.) থেকে বর্ণিত, তিনি মহান আল্লাহ্র বাণী- ০:। এ 22:-॥ 15118 (এরপর তোমরা রাতের আগমন পর্যন্ত রোঘা পূর্ণ ॥1111.0|110011 9,001

— পৃষ্ঠা ২৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।