Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol3
/ ৪১৫
📝 লেখা 📖 পিডিএফ

সুরা বাকারা হডত কারণেই উদ্ভাসিত হয়। তবে সাদা রেখাটি ফজরের সমুদয় ওয়াক্তের মাঝে পরিব্যাপ্ত নয়। বরং এ রেখাটি গগনকোণে উদ্ভাসিত হওয়ার সাথে সাথেই ফজরের নামাষের ওয়াক্ত আরম্ভ হয়ে যায় এবং রোযাদার ব্যক্তির জন্য পানাহার হারাম হয়ে যায়। *তোমরা পানাহার কর-যতক্ষণ না রাত্রির কালো রেখা হতে ভোরের সাদা রেখা স্পষ্টরূপে তোমাদের নিকট প্রতিভাত হয়। তারপর তোমরা রোযা পূর্ণ কর সূর্যাস্ত পর্যন্ত।” যাঁরা বলেন যে, সুর্য উদিত হওয়া পর্যন্ত পানাহার বৈধ, এ আয়াতাংশ দ্বারা তাদের মতের বাতৃলতা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়। কারণ ভোরের সাদা রেখা সুবৃহে সাদিকের প্রথম মুহূর্তেই প্রকাশ পায়। তাই আল্লাহ পাক রোযাদারের জন্য এ সময়াটকেই পানাহার ও কামাচারের বেলায় সর্বশেষ সময় নির্ধারণ করে দিয়েছেন। এ সীমা অতিক্রম করা কারো জন্য বৈধ নয়। কিন্তু রোযা রাখতে ইচ্ছুক ব্যক্তির জন্য এ সীমা অতিক্রম করা যদি কেউ বৈধ যনে করেন, তাহলে তাঁকে জিজ্ঞেস করা হবে যে, সকাল অথব! দুপুরে রোযাদার ব্যক্তির জন্য পানাহার আপনি বৈধ মনে করেন কি ? এ প্রশ্বের উত্তরে যদি তিনি বলেন যে, এহেন মত ও সিদ্ধান্ত মুসলিম উম্মাহর সিদ্ধান্তের সম্পূর্ণ পরিপন্থী। তাহলে তাকে বলা হবে যে, আপনার মত ও আল-কুরআন এবং মুসলিম উম্মাহর সিদ্ধান্তের সম্পূর্ণ পরিপন্থী। সুতরাং বলুন, কুরআন, সুন্নাহ্‌ এবং কিয়াসের আলোকে আপনারও তার মাঝে পার্থক্য কি যদি তিনি বলেন যে, আমার ও তার মাঝে পার্থক্য হলো, আল্লাহ্‌ তা'আলা দিনের বেলা রোযা রাখার জন্য নির্দেশ দিয়েছেন, রাতের বেলায় নয়। আর দিনের আগমন ঘটে সূর্য উদিত হওয়ার পরই। তাই সুধ উদিত হওয়ার পর খানা খাওয়া বৈধ নয়। এবার তাকে বলা হবে যে, আপনার বিরোধী লোকেরা তো এ কথাই বলছে। কারণ, তাদের নিকট দিন আরম্ভ হয় ফজর প্রকাশিত হবার পর। তবে ফজর প্রকাশিত হওয়ার প্রাথমিক পর্যায়ে উদয় পূর্ণাঙ্গ হয়না, উদয় - পূর্ণাঙ্গ হয় সূর্যের কিরণ ছড়ানোর পর। যেমন সূর্য অন্তমিত হওয়ার শুরুতেই দিনের পরিসমান্তি-ঘটে। তবে, এ সময় অস্ত যাওয়া পূর্ণাঙ্গভাবে সম্পন্ন হয় না, এ মত পোষণকারী লোকদেরকে বলা হবে যে, আপনাদের মতানুসারে দিন যদি রাতের সমুদয় অন্ধকার বিদুরিত হওয়া, সুর্য পূর্ণাঙ্গরূপে প্রকাশমান হওয়া এবং উর্ধ্বাকাশে উঠে যাওয়ার পর সাব্যস্ত হয়, তাহলে-সূর্য অন্তমিত হওয়া, সূর্ষের কিরণ বিদ্রিত হওয়া এবং রাতের অন্ধকার পরিব্যাপ্ত হবার পরই রাত সাব্যস্ত হওয়া উচিত। যদি তারা বলেন, যে, হাঁ বিষয়টি এমনই, তাহলে তাদরেকে বলা হবে যে, তবে তো পশ্চিমাকাশের শুভ্রতা সাদা ভাব সূর্যের আলোর প্রভাব মিটে যাওয়া পর্যন্ত রোযা দীর্ঘায়িত হওয়া ওয়াজিব হয়ে যাবে। যদি তারা বলেন, পশ্চিম আকাশের শুত্রতা অদৃশ্য হয়ে যাওয়া পর্যন্ত রোযাকে বিলম্ব করে রাখাই ওয়াজিব। একথা এমনই একটি কথা যা যুক্তি প্রমাণাদির দ্বারা ॥1|1|.0|1100119.0011

— পৃষ্ঠা ২৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।