২৬০ তাফসীরে তাবারী শরীফ হযরত আবুস্ সফ্র (রা.) থেকে বর্িত একবার হযরত আলী (রা.) ফজরের নামায আদায় করে বললেন, এ নামায আদায়ের সময় হলো, রাতের কালো রেখা হতে ভোরের সাদা রেখা সুস্পষ্ট রূপে প্রতিভাত হলে। যারা বলেন, রোযা রাখার সময় দিনের বেলা, রাতে নয়,তারা বলেন, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত দিন। তারা এ কথাও বলেন, ফজর প্রকাশিত হতেই যদি দিন আরম্ভ তা হলে শফক অন্তমিত হওয়া পর্যন্ত দিন বিলঘিত হওয়া অপরিহার্য হয়ে দাঁড়ায়! অথচ সূর্যাস্তের সাথে সাথেই দিনের পরিসমান্তির বিষয়ে ইজমা (উলামায়ে কিরামের অভিন্ন মত) প্রকাশিত। এতে পরিষ্কারভাবে বুঝা যায় যে, সূর্যোদয়ের সাথে সাথেই দিন আরম্ত হয়ে যায়। তাই তারা বলেন, হ্যরত নবী করীম (সা.) ফজর প্রকাশিত হওয়ার পর সাহ্রী খেয়েছেন, উপরোক্ত হাদীসে আমাদের মতামতের বিশুদ্ধ তার সুস্পষ্ট দলীল বিদ্যমান রয়েছে। তারপর তাঁরা নবী করীম (সা.)-এর এ বিষয়ের হাদীসগুলো উল্লেখ করেছেন। হযরত হুযায়ফা (রা.) থেকে বর্ণিত যে, তিনি বলেছেন, আমাকে প্রশ্ন করা হল, আপনি রাসূল (সা.)-এর সাথে সাহ্রী খেয়েছেন ? তখন তিনি বললেন, হাঁ খেয়েছি। তিনি বলেন,আমি ইচ্ছা করলে এ সময়টাকে দিনও বলতে পারি। তবে (আমি তা বলছি না, কারণ) তখনও সূর্ধ উদিত হয়নি। হযরত আবু বাকর রা.) থেকে বর্ণিত যে, তিনি বলেছেন, 'আসিম, যির (রা.)-এর উপর মিথ্যা আরোপ করেননি এবং যির (রা.) ও হুযায়ফা (রা.)-এর উপর ঘিথ্যা আরোপ করেননি। যির (রা.) বলেন, আমি হুযায়ফা (রা.)-কে জিজ্ঞেস করলাম, হে আবূ আবদুল্লাহ্ আপনি রাসূল (সা.)-এর সাথে সাহ্রী খেয়েছেন কি? তিনি বললেন হাঁ খেয়েছি। এ সময়টি ছিল দিন সাদৃশ্য। তবে তখন ও পর্যন্ত সূর্য উদিত হয়নি। হযরত হ্যায়ফা থেকে বর্ণিত যে, তিনি বলেছেন, নবী করীম (সা.) এমন সময় সাহ্রী খেতেন যে, আমি তাঁর তীর পতিত হওয়ার স্থানটি পর্যন্ত দেখতে পেতাম। বর্ণনাকারী বলেন, আমি তাঁকে 'জিজ্ঞেস করলাম, তা হলে কি তিনি ভোর হওয়ার পর সাহ্রী খেতেন ? তিনি বললেন, হাঁ তিনি সকালেই সাহ্রী খেতেন, তবে তখনও সুর্য উদিত হত না। যির ইব্ন হুবায়শ (রা.) থেকে বর্ণিত যে, তিনি বলেছেন, একদা প্রত্বষে আমি মসজিদের দিকে রওয়ানা করলাম। যেতে যেতে হ্যায়ফা (রা.)-এর বাড়ীর দরজার নিকট পৌঁছলে তিনি আমার জন্য দরজা খুলে দেন। আমি ঘরে প্রবেশ করে দেখলাম, তাঁর জন্য খানা গরম করা হচ্ছে, তিনি আমাকে বললেন, বসুন কিছু খেয়ে নিন। আমি বললাম, আমি রোযা রাখার ইচ্ছা করছি। তারপর খানা পরিবেশন করা হলে তিনি এবং আমি উভয়ই খানা খেয়ে নিলাম, এরপর তিনি বাড়ীতে রাখা একটি দুধধেল উষ্টির কাছে উঠে গেলেন এবং তিনি একদিকে থেকে দুগ্ধ দোহন করতে লাগলেন আর ১. 'ফজর' শদ দ্বারা সুবহে কাধিব ও সুবহে সাদিক উতর অর্গ বুঝায়। হযরত নবী করীম (সা.) হয় তো সুবৃহে কাবিবে সাহরী খেয়েছেন। ॥1111.0|110011 9,001
— পৃষ্ঠা ২৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।